
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

আমি কালি যদি পেতাম কালী রইত না এ মনে কালি। মোর সাদা মনের পদ্মপাতায় লিখ্তাম তোর শ্রীনাম খালি।। (মা) কালী পেলে সকল কালো এই নিমিষে হ’ত আলো, (মা) কালো পাতার কোলে যেমন ফুটে থাকে ফুলের ডালি।। (তোর) কালো রূপের নীল যমুনা বইত যদি মনের মাঝে, (শ্যামা!) দেখ্তে পেত এই ত্রিভুবন, কোথায় শ্যামের বেণু বাজে। তোর কালো রূপের কৃষ্ণ আকাশ পেলে, (আমি) ময়ূর হয়ে নাচতাম মা তারার পেখম মেলে। দুঃখে কালো কপালে মোর হাস্ত শিশু-চাঁদের ফালি।।
রাগঃ
তালঃ
সুবল সখা! এই দেখ্ এই পথে তাহার, সোনার নূপুর আছে পড়ে, বৃন্দাবনের বনমালী গেছে রে ইে পথ ধরে। হরি চন্দন গন্ধ পথে পথে পাই ঝরা ফুলে ছেয়ে আছে বনবীথি তাই। ভ্রমে ভ্রমর শ্রীচরণ-চিহ্ন ঘিরে রাঙ্গা কমল ভ্রমে, ভ্রমে শ্রীচরণ-চিহ্ন ঘিরে। ভাসে বাঁশির বেদন তার মৃদু সমীরে। তারে খুঁজবো কোথায় — সেই চোরের রাজায় খুঁজবো কোথায়? তারে খুঁজলে বনে, মনে লুকায়, চোরের রাজায় খুঁজবো কোথায়? সুবল রে — শ্রীদাম দেখেছে তারে রাখাল দলে, গোপিনীরা দেখিয়াছে যমুনা-জলে। বাঁশরি দেখেছে তারে কদম শাখায় কিশোরী দেখেছে তারে ময়ূর পাখায়। বৃন্দা এসেছে দেখে রাজা মথুরায়, যশোদানন্দ বলে কোলে সে ঘুমায়। জানি না কোথায় সে দে রে দেখায়ে দে কোথা ঘনশ্যাম কবে বুকে পাব তারে, মুখে জপি যাঁর নাম।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

মহাকালের কোলে এসে গৌরী হ’ল মহাকালী, শ্মশান–চিতার ভস্ম মেখে ম্লান হ’ল মার রূপের ডালি।। তবু মায়ের রূপ কি হারায় সে যেছড়িয়ে আছে চন্দ্র তারায়, মায়ের রূপের আরতি হয় নিত্য সূর্য–প্রদীপ জ্বালি’ ।। উমা হ’ল ভৈরবী হায় বরণ ক’রে ভৈরবেরে, হেরি’ শিবের শিরে জাহ্নবী রে শ্মশানে মশানে ফেরে। অন্ন দিয়ে ত্রি–জগতে অন্নদা মোর বেড়ায় পথে, ভিক্ষু শিবের অনুরাগে ভিক্ষা মাগে রাজদুলালী।।
রাগঃ দুর্গা
তালঃ তেওড়া

আমার মালায় লাগুক তোমার মধুর হাতের ছোঁওয়া ঘিরুক তোমায় মোর আরতি পূজা-ধূপের ধোঁওয়া।। পূজায় ব'সে দেব-দেউলে তোমায় দেখি মনের ভুলে প্রিয় তুমি নিলে আমার পূজা হবে তারই লওয়া হবে দেবতারই লওয়া।। তুমি যেদিন প্রসন্ন হও ঠাকুর চাহেন হেসে কাঁদলে তুমি, বুকে আমার দেবতা কাদেঁন এসে। আমি অন্ধকারে ঠাকুর পুজে ঘরের মাঝে পেলাম খুজেঁ সে যে তুমি, আমার চির অবহেলা-সওয়া।।
রাগঃ
তালঃ কাহার্বা

শাওন–রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে।। ভুলিও স্মৃতি মম, নিশীথ–স্বপন সম আঁচলের গাঁথা মালা ফেলিও পথ ‘পরে।। ঝুরিবে পূবালি বায় গহন দূর–বনে, রহিবে চাহি’ তুমি একেলা বাতায়নে। বিরহী কুহু–কেকা গাহিবে নীপ–শাখে যমুনা–নদীপারে শুনিবে কে যেন ডাকে। বিজলী দীপ–শিখা খুঁজিবে তোমায় প্রিয়া দু’ হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে।।
রাগঃ চর্জ্যু কী মল্লার
তালঃ কাহার্বা
শিল্পীঃ মান্না দে

একি অসীম পিয়াসা শত জনম গেল তবু মিটিল না তোমারে পাওয়ার আশা।। সাগর চাহিয়া চাঁদে চির জনম কাঁদে তেমনি যত নাহি পায় তোমা পানে ধায় অসীম ভালোবাসা।। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন সেই জানে তোমারে ভোলা কি কঠিন তোমার স্মৃতি তার মরণের সাথি হয় মেটে না প্রেমের পিয়াসা।।
রাগঃ তিলং মিশ্র
তালঃ ত্রিতাল
শিল্পীঃ শংকর কুমার পাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan