
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

ঝলমল জরীণ বেণী দুলায়ে প্রিয়া কি এলে সজল শাওন-মেঘে কাজল নয়ন মেলে।। কেয়া ফুলের পরিমল, ঝুরে মরে তব পথে, হেরি দীঘল তব তনু তাল পিয়াল তরু পড়ে হেলে’।। পরিবে বলিয়া খোঁপায় ঝরিছে বকুল চাঁপা তোমায় খুঁজিছে আকাশ তারার প্রদীপ জ্বেলে।। তোমারি লাবনি প্রিয়া ঝরিছে শ্যামল মেঘে, ফুটালে ফুল মরুভূমে চঞ্চল চরণ ফেলে।।
রাগঃ মাঢ়
তালঃ কাহার্বা

আমার হৃদয়-শামাদানে জ্বালি’ মোমের বাতি। নবীজী গো! জেগে’ আমি কাঁদি সারা রাতি।। আস্মানেরই চাঁদোয়া-তলে চাঁদ-সেতারার পিদিম১ জ্বলে, ওরাও যেন খোঁজে তোমায় আমার দুঃখের সাথি২।। দিনের কাজে পাই না সময় যাই নিরালা রাতে, তোমায় পাওয়ার পথ খুঁজি গো কোরানের আয়াতে। তোমায় পেলে পাব খোদায় তাই শরণ যাচি তোমারি পায়, পাওয়ার আশে জেগে থাকি প্রেমের শয্যা পাতি’।। ঝর্লে পাতা, ডাক্লে পাখি, চম্কে ভাবি, তুমি নাকি? মস্জিদে যাই গভীর রাতে খুঁজি আঁতিপাঁতি।। রোজ-হাশরে দেখা পাব মোরে সবাই বলে; তোমার বিহনে আমার ঘুম নাই নয়নে, মোর জীবনে রোজ-কিয়ামত আসে প্রতি পলে। বিষের সমান লাগে আমার দুনিয়ার যশ-খ্যাতি।।
১. চেরাগ ২. ওরা আমার দুখের সাথি
রাগঃ
তালঃ দাদ্রা
কি দিয়ে পূজি ভগবান! আমার ব’লে কিছু নাহি হরি সকলি তোমারি যে দান মন্দিরে তুমি, মূরতিতে তুমি পূজার ফুলে তুমি, স্তব-গীতে তুমি, ভগবান দিয়ে ভগবান পূজা করিতে — তুমি যদি ভাব অপমান॥ কেমন তব রূপ দেখিনি হরি আপন মন দিয়ে তোমারে গড়ি, কাঁদ না হাস তুমি সে-রূপ হেরি — বুঝিতে পারি না আমি তাই কাঁদে প্রাণ॥ কোটি রবি-শশী আরতি করে যারে, প্রদীপ জ্বালিয়া খুঁজি আমি তারে। বন-ডালা যাঁর পূজার সম্ভার, যোগী মুনি করে যুগযুগ ধ্যান। কোথা শ্রীমুখ তব কোথা শ্রীচরণ, চন্দন দিব কোন্খান ॥
রাগঃ জৌনপুরী মিশ্র
তালঃ আদ্ধা-কাওয়ালি

দোলা লাগিল দখিনার বনে বনে বাঁশরি বাজিল ছায়ানটে মনে মনে॥ চিত্তে চপল নৃত্যে কে ছন্দে ছন্দে যায় ডেকে; যৌবনের বিহঙ্গ ঐ ডেকে ওঠে ক্ষণে ক্ষণে॥ বাজে বিজয়-ডঙ্কা তারই এলো তরুণ ফাল্গুনী, জাগো ঘুমন্ত – দিকে দিকে ঐ গান শুনি’। টুটিল সব অন্ধকার – খোলো খোলো বন্ধ দ্বার; বাহিরে কে যাবি আয় সে শুধায় জনে জনে॥
রাগঃ ছায়ানট
তালঃ একতাল (জলদ)

ভালোবাসার ছলে আমায় তোমার নামে গান গাওয়ালে। চাঁদের মতন সুদূর থেকে সাগরে মোর দোল খাওয়ালে।। কাননে মোর ফুল ফুটিয়ে উড়ে গেল গানের পাখি, যুগে যুগে আমায় তুমি এমনি ক’রে পথ চাওয়ালে।। আঁকি তোমার কতই ছবি, তোমায় কতই নামে ডাকি, পালিয়ে বেড়াও, তাই তো তোমায় রেখার সুরে ধ’রে রাখি। মানসী মোর! কোথায় কবে আমার ঘরের বধূ হবে, লোক হ’তে গো লোকান্তরে সেই আশে তরী বাওয়ালে।।
রাগঃ তিলক-কামোদ
তালঃ রূপক
এখনো দোলন-চাঁপার বনে কুহু পাপিয়া। প্রিয়া তব নাম লয়ে’ ওঠে ডাকিয়া কুহু পাপিয়া।। আজও তোমার কথা ভোলেনি বনের লতা, জড়ায়ে তরুমূলে ছড়ায়ে পথে ফুল ওঠে কাঁদিয়া।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan