
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আজকে দোলের হিন্দোলায় আয় তোরা কে দিবি দোল্। ডাক দিয়ে যায় দ্বারে ঐ হেনার কুঁড়ি আমের বোল্।। আগুন-রাঙা ফুলে ফাগুন লালে-লাল, কৃষ্ণ-চূড়ার পাশে রঙন অশোক গালে-গাল, লোল্ হয়ে পড়িল ঐ রাতের জোছনা-আঁচল।। হতাশ পথিক পথ-বিভোল্, ভোল্ আজি বেদনা ভোল্, — টোল খেয়ে যাক নীল আকাশ শুনে তোদের হাসির রোল দ্বার খু’লে দেখ্ — ফুলেল রাত ফুলে ফুলে ডামাডোল্।।
রাগঃ কাফি
তালঃ কাহার্বা

কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া কুহরিল মহুয়া-বনে চমকি জাগিনু নিশীথ শয়নে।। শূন্য ভবনে মৃদুল সমীরে প্রদীপের শিখা কাঁপে ধীরে ধীরে চরণ-চিহ্ন রাখি দলিত কুসুমে চলিয়া গেছ তুমি দূর-বিজনে।। বাহিরে ঝরে ফুল আমি ঝুরি ঘরে বেণু-বনে সমীরণ হাহাকার করে ব’লে যাও কেন গেলে এমন ক’রে কিছু নাহি ব’লে সহসা গোপনে।।
রাগঃ খাম্বাজ মিশ্র
তালঃ ত্রিতাল
শিল্পীঃ মান্না দে

কেন বারে বারে আমি এসে’ ফিরে যাই তাহারি দুয়ারে। পাষাণ ভাঙ্গিয়া বহিবে গো কবে নির্ঝর শত ধারে।। পাষাণে গঠিত দেবতা বলিয়া গলে না হিয়া হায়, বৃথা বেদীতলে কুসুম শুকায় দেউল আঁধারে।।
নাটক : ‘আলেয়া’
রাগঃ
তালঃ
নমঃ নমঃ নমো বাঙলাদেশ মম চির মনোরম চির মধুর বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধির বাজে নূপুর।। গ্রীষ্মে নাচে বামা কালবোশেখি ঝড়ে সহসা বরষাতে কাঁদিয়া ভেঙ্গে পড়ে শরতে হেসে চলে শেফালিকা-তলে গাহিয়া আগমনী গীতি বিধুর।। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে শীতের অলস বেলা পাতা ঝরারি খেলা ফাগুনে পরে সাজ ফুল-বধূর।। এই দেশের মাটি জল ও ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে এই মায়েরি বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর।।
রাগঃ
তালঃ কাহার্বা

ধানের ক্ষেতের ঢেউ লেগে আজ প্রাণের বাঁধন ভাঙল রে! আমার মনের পুঞ্জিত মেঘ অরুণ-রঙে রাঙল রে।। নাচ ভুলেছে বনের কেকা দ্বন্দ ভুলে’ হলাম একা, ময়ূরকণ্ঠী শুভ্র-হংস-মালার পরশ লাগল রে।। মেহেদি ফুলের মঞ্জরি মোর মন কেবলি রঙ লুকায়, শিলায় দলি’ রূপের কলি, আল্তা হবো তাহার পায়। জ্বাল দীপালি খোল রে দুয়ার আসে শারদ-জ্যোতির জোয়ার, আবার আনন্দিনীর আগমনের কৃপার আশা জাগল রে।।
রাগঃ মিশ্র খাম্বাজ
তালঃ দাদ্রা
সই,পলাশ-বনে রঙ ছড়ালো কে? সেই রঙে রঙিন মানুষটিরে কাছে ডেকে দে,লো। সে ফাগুন জাগায় আগুন লাগায়, স্বপন ভাঙায় হৃদয় রাঙায় রে, তা'রে ধরতে গেলে পালিয়ে সে যায় রঙ ছুঁড়ে চোখে।। সে ভোরের বেলায় ভ্রমর হয়ে পদ্মবনে কাঁদে তারা বাঁকা ধনুক যায় দেখা ঐ সাঁঝ-আকাশের চাঁদে। সেই গভীর রাতে আবির হাতে রঙ খেলে ফুল-পরীর সাথে লো তার রঙিন সিঁথি দেখি প্রজাপতির পালকে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan