
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

কুসুম ফুলের মালা গেঁথে দুলিয়ে দিছি গলে। অশ্রু দিয়ে গাঁথা মালা রইলো বুকের তলে।। বন্ধু আমার আস্বে যখন ফিরে’ বিজয় রথে মরা ফুলের সাথে আমি রইবো প’ড়ে পথে, যাবার বেলা চরণ দিয়ে যাবে আমায় দ’লে।। তাহার প্রিয়ার মুখে দেবো আমার হাসি ল’য়ে রইব না গো তাহার সুখে পথের কাঁটা হ’য়ে, তা’র বাসরে আলো দেবো প্রদীপ হ’য়ে জ্ব’লে।।
রাগঃ
তালঃ
উভয়ে : কপোত কপোতী উড়িয়া বেড়াই সুদূর বিমানে আমরা দু’জনে। কানন-কান্তর শিহরি’ ওঠে মোদের প্রণয়-মদির কূজনে।। স্ত্রী : ভ্রমর গুঞ্জে মঞ্জুল গীতি, হেরিয়া আমার বঁধূর প্রীতি, পুরুষ : আমার প্রিয়ার নয়নে চাহি’ কুসুম ফুটে ওঠে বিপিনে বিজনে।। স্ত্রী : তোমা ছাড়া স্বর্গ চাহি না, প্রিয়! মোদের প্রেমে চাঁদ আসে নেমে মাটির পাত্রে পান করি অমিয়।। পুরুষ : বিশ্ব ভুলায়ে ও-রাঙা পায়ে আমারে বেঁধেছে জীবনে মরণে।।
রাগঃ পিলু বারোয়াঁ
তালঃ ত্রিতাল

মধুর ছন্দে নাচে আনন্দে নওল কিশোর মদনমোহন! চারু ত্রিভঙ্গিম ঠাম বঙ্কিম, বন্দে পদ কোটি চন্দ্র তপন॥ বৃষ্টিধারা সম নব নবতম, সৃষ্টি পড়ে ঝরি সে নাচে নিরূপম রতন মঞ্জির বাজে রমঝম, ঘোরে গ্রহতারা ঘিরি শ্রীচরণ॥
চলচ্চিত্রঃ ‘ধ্রুব’
রাগঃ ভৈরবী
তালঃ তেওড়া

নতুন পাতার নূপুর বাজে দখিনা বায়ে কে এলে গো, কে এলে গো চপল পায়ে।। ছায়া-ঢাকা আমের ডালে চপল আঁখি উঠ্ল ডাকি' বনের পাখি — উঠ্ল ডাকি'। নতুন চাঁদের জোছনা মাখি সোনাল শাখায় দোল দুলায়ে কে এলে গো, কে এলে গো চপল পায়ে।। সুনীল তোমার ডাগর চোখের দৃষ্টি পিয়ে সাগর দোলে, আকাশ ওঠে ঝিল্মিলিয়ে। পিয়াল বনে উঠল বাজি তোমার বেণু ছড়ায় পথে কৃষ্ণচূড়া পরাগ-রেণু। ময়ূর-পাখা বুলিয়ে চোখে কে দিলে গো ঘুম ভাঙায়ে। কে এলে গো চপল পায়ে।।
রাগঃ
তালঃ দাদ্রা

আমিনা দুলাল এসো মদিনায় ফিরিয়া আবার, ডাকে ভুবনবাসী। হে মদিনার চাঁদ! জ্যোতিতে তোমার, আঁধার ধরার মুখে ফোটাও হাসি।। নয়নেরই পিয়ালায় আনো হজরত তরাইতে পাপীরে খোদার রহমত, আবার কাবার পানে ডাকো সকলে বাজায়ে মধুর কোরানের বাঁশি।। শোকে বেদনার পাপের জ্বালায় হের মৃত-প্রায় আজি বিশ্ব নিখিল, খোদার হাবিব এসে বাঁচাও বাঁচাও, বসাও খুশির হাট, তাজা কর দিল্। প্রেম-কওসর দিয়ে বেহেশ্ত্ হতে মেহেদীরে পাঠাও দুঃখের জগতে, দুনিয়া ভাসুক পুন পুণ্য-স্রোতে শোনাও আজান পাপ-তাপ-বিনাশী।।
রাগঃ
তালঃ
মম মধুর মিনতি শোন ঘনশ্যাম গিরিধারী কৃষ্ণমুরারী, আনন্দ ব্রজে তব সাথে মুরারি।। যেন নিশিদিন মুরলী-ধ্বনি শুনি উজান বহে প্রেম-যমুনারি বারি নূপুর হয়ে যেন হে বনচারী চরণ জড়ায়ে ধরে কাঁদিতে পারি।।
রাগঃ জৌনপুরী
তালঃ ত্রিতাল
শিল্পীঃ সুমন চৌধুরী

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan