
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নূরজাহান, নূরজাহান! সিন্ধু নদীতে ভেসে, এলে মেঘলামতীর দেশে, ইরানি গুলিস্তান।। নার্গিস লালা গোলাপ আঙ্গুর–লতা শিঁরি ফরহাদ সিরাজের উপকথা এনেছিলে তুমি তনুর পেয়ালা ভরি’ বুলবুলি দিলরুবা রবাবের গান।। তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম, সে যে রাজাধিরাজ – চন্দন সম মাখিল অঙ্গে কলঙ্ক লোক–লাজ। যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীল আকাশে, যাহা লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে, দেবে চিরদিন নন্দন–লোক–চারী তব সেই কলঙ্ক সে প্রেমের সম্মান।।
সঙ্গীতালেখ্য : ‘পঞ্চাঙ্গনা’
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ খিলখিল কাজী
শিল্পীঃ শ্যামল মিত্র

প্রিয় তব গলে দোলে যে হার কুড়িয়ে পাওয়া সে যে হার নহে, হৃদয় মোর হারিয়ে যাওয়া।। তোমারি মতন যেন কাহার সনে সেদিন পথে চোখাচোখি হল গোপনে মন চকিতে হরিল যে সেই চকিত চাওয়া।। ছিল চৈতালি সাঁঝ, তাহে পথ নিরালা ছিনু একেলা আমি, চলে একেলা বালা বহে ঝিরিঝিরি ধীরি-ধীরি চিতী হাওয়া চাহিল সে মুখে মোর ঘোমটা তুলে তার নয়নে ও ঘটে জল উঠিল দুলে চেয়ে দেখি মোর আঁখি সলিল ছাওয়া।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ কাহার্বা

ছাড় ছাড় আঁচল, বঁধু, যেতে দাও। বনমালী, এমনি ক’রে মন ভোলাও।। একা পথে দুপুর বেলা, নিরদয়, একি খেলা। তুমি এমনি করে মায়া-জাল বিছাও।। পথে দিয়ে বাধা, একি প্রেম সাধা, আমি নহি তো রাধা, বঁধু, ফিরে যাও।। হে নিখিল নর-নারী, তোমার প্রেম-ভিখারি লীলা বুঝিতে নারি তব শ্যাম রাও।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা

আঁধার ভীত এ চিত যাচে মা গো১ আলো আলো। বিশ্ববিধাত্রী আলোকদাত্রী নিরাশ পরানে আশার সবিতা জ্বালো জ্বালো, আলো, আলো।। হারায়েছি পথ গভীর তিমিরে লহ হাতে ধ’রে প্রভাতের তীরে পাপ তাপ মুছি’ কর মা গো২ শুচি, আশিস-অমৃত ঢালো।। দশ৩ প্রহরণধারিণী দুর্গতিহারিণী দুর্গে মা অগতির গতি সিদ্ধি-বিধায়িনী দনুজ-দলনী বাহুতে দাও মা শকতি। তন্দ্রা ভুলিয়া যেন মোরা জাগি — এবার প্রবল মৃত্যুর লাগি’, রুদ্র-দাহনে ক্ষুদ্রতা দহ’ বিনাশ গ্লানির কালো।।
১. প্রভু, ২. নাথ, ৩, পান্ডুলিপিতে এখানে দুটি পঙ্ক্তি বেশি আাছে অচেতন প্রাণে জাগরণ তৃষ্ণা আনো আনো জড়তার বুকে জীবন-পিপাসা দানো দানো।
রাগঃ শিবমত-ভৈরব
তালঃ ত্রিতাল (টিমা)

রঘুকুলপতি রামচন্দ্র আওধকে অধিকারী। সুর-নর-জন পূজে চরণ, মুনি-জন ভয়হারী।। ঝলকে অরুণ বদন-কমল, নীল-পদ্ম নয়ন যুগল দশরথ-সুত সীতাপতি তপবন বনচারী।। সত্য ধর্ম পালক-প্রভু, রাজমুকট-ত্যাগী রত্নাকর শাসক অরু, অনুজকে অনুরাগী। শিলা সতী অহল্যা ত্রাতা, জগৎ-পূজ্য, জগৎ-পাতা। লঙ্কা-পতি মোক্ষদাতা অসুর-নিধনকারী।।
রাগঃ মিশ্র
তালঃ একতাল (ত্রিমাত্রিক) / দাদ্রা

গভীর রাতে জাগি’ খুঁজি তোমারে। দূর গগনে প্রিয় তিমির–‘পারে।। জেগে যবে দেখি বঁধু তুমি নাই কাছে আঙিনায় ফুটে’ ফুল ঝ’রে পড়ে আছে, বাণ–বেঁধা পাখি সম আহত এ প্রাণ মম — লুটায়ে লুটায়ে কাঁদে অন্ধকারে।। মৌনা নিঝুম ধরা, ঘুমায়েছে সবে, এসো প্রিয়, এই বেলা বক্ষে নীরবে। কত কথা কাঁটা হ’য়ে বুকে আছে বিঁধে কত আভিমান কত জ্বালা এই হৃদে, দেখে যাও এসো প্রিয়১ কত সাধ ঝ’রে গেল — কত আশা ম’রে গেল হাহাকারে।।
১. দেখিবে এসো প্রিয়
রাগঃ রবিকোষ
তালঃ ত্রিতাল
শিল্পীঃ নাহিদ সুলতানা সুমি

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan