
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

বেলা প’ড়ে এলো জল্কে সই চল্ চল্ ডাকিছে ওই তটিনী ছল্ ছল্।। বকের সারিকার মালিকা দুলিয়ে আসিছে সাঁঝ ঐ চিকুর এলিয়ে আকাশের কোলে শিশু শশীরে ঐ দেখিতে আসিছে তারকা দলে দল।। কমলিনীর মলিন মুখ হাসে জলে শাপলা শালুক বনের পথে হলো আঁধার জোনাকী ঐ চমকে ঝলমল্।।
রাগঃ খাম্বাজ
তালঃ দ্রুত-দাদ্রা

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। আমার কথার ফুল গো, আমার গানের মালা গো — কুড়িয়ে তুমি নিও।। আমার সুরের ইন্দ্রধনু রচে আমার ক্ষণিক তনু, জড়িয়ে আছে সেই রঙে মোর অনুরাগ অমিয়।। আমার আঁখি-পাতায় নাই দেখিলে আমার আঁখি-জল, আমার কণ্ঠের সুর অশ্রুভারে করে টলমল। আমার হৃদয়-পদ্ম ঘিরে কথার ভ্রমর কেঁদে ফিরে, সেই ভ্রমরের কাছে আমার মনের মধু পিও।।
গীতি আলেখ্য: ‘আকাশবাণী’
রাগঃ
তালঃ দাদ্রা

নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া বন-মৃগী সম উঠিছ চমকি' হেরিয়া আপন ছায়া।। প্রাতে ঊষার প্রায় রেঙে ওঠো লজ্জায়, এলায়িত লতিকায় ভঙ্গুর তব কায়া।। দৃষ্টিতে তব আরতি-দীপের দ্যুতি তুমি নিবেদিতা সন্ধ্যা-পূজা-আরতি। ভূমি অবলুণ্ঠিতা বনলতা কুণ্ঠিতা কোলাহল-শঙ্কিতা যেন গো তাপস-জায়া।।
রাগঃ
তালঃ কাহার্বা

তব মাধবী-লীলায় কর মোরে সঙ্গী (হে বন-লক্ষ্মী)। তব অপাঙ্গে হইব ভ্রুভঙ্গি।। মোরে জ্বালায়ে জ্বালো তব বাসরে আলো, মোরে নূপুর করি’ বাঁধ চরণে তারি — নাচে তোমার সভায় যে কুরঙ্গী।। তব রূপের দেশে এনু বাউল বেশে, যেন ফিরে নাহি যাই আঁখি-প্রসাদ পাই — হব কেশে তব বেণীর ভুজঙ্গী।।
রাগঃ
তালঃ কাহার্বা

নয়ন যে মোর বারণ মানে না। বারণ মানে না মন কাঁদন মানে না।। নিশিদিন তব আশে আছি চেয়ে পথ পাশে দুকূল বেয়ে সলিল আসে কাজল মানে না।। সবার মাঝে থেকেও একা আমি তাই তো তোমার চাই গো দেখা, মরম যে গো, তোমায় ছাড়া কারেও জানে না।।
রাগঃ কাফি মিশ্র
তালঃ দাদ্রা

নাহি ভয় নাহি ভয়। মৃত্যু সাগর মন্থন শেষ আসে মৃত্যুঞ্জয়।। কৃষ্ণাতিথির তিমির হরণ আসিল কৃষ্ণ তিমির বরণ, দিকে দিকে ঐ গাহে জনগণ — জয় হে জ্যোতির্ময়।। দলিত হৃদয়-শতদলে তাঁর আঁখি-জল-ঘেরা আসন বিথার, ব্যথা-বিহারীরে দেখিবি কে আয়। ধ্বংসের মাঝে বংশী বাজায়, নিখিলের হৃদি বেদনা-আভায় — নবীন অভ্যুদয়।।
রাগঃ
তালঃ একতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan