
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

সজল-কাজল-শ্যামল এসো তমাল-কানন-ঘেরি, কদম-তমাল-কানন ঘেরি। মনের ময়ূর কলাপ মেলিয়া নাচুক তোমারে হেরি’।। ফোটাও নীরস চিত্তে সরস মেঘমায়া, আনো তৃষিত নয়নে মেঘল ছায়া, বাজাও কিশোর বাঁশের বাঁশরি ব্যাকুল বিরহেরই।। দাও পদরজঃ হে ব্রজবিহারী, মনের ব্রজধামে — রুমু-ঝুমু ঝুমু বাজুক নূপুর চরণ ঘেরি, কদম-তমাল-কানন ঘেরি।।
রাগঃ দেশ
তালঃ দাদ্রা

ভুবনময়ী ভবনে এসো সীমার মাঝে এসো অসীমা। ভক্ত মনের মাধুরী দিয়ে গড়িয়াছি মা তোমার প্রতিমা।। চিন্ময়ী গো ধর মৃন্ময়ীরূপ কত যুগ মাগো জ্বলিবে পূজাধূপ মানসপটে বোধন ঘটে হও চির আসীনা করুণাময়ী মা।। সে কোন অতীতে সুদূর ত্রেতায় এসেছিলে মা অশিব নাশিনী আসিলে না আর ধূলির ধরায় দিলে না মা বর অমৃত ভাষিণী। কত যুগ গেল কত বরষ মাস কত বিফল পূজা কত কাঁদন হুতাশ জাগ যোগমায়া যোগনিদ্রা ভোল পুন বিশ্বে প্রচার হোক্ তব মহিমা।।
রাগঃ
তালঃ কাহার্বা

শঙ্কাশূন্য লক্ষ কন্ঠে বাজিছে শঙ্খ ঐ পুণ্য-চিত্ত মৃত্যু তীর্থ-পথের যাত্রী কই।। আগে জাগে বাধা ও ভয় ও ভয়ে ভীত নয় হৃদয় জানি মোরা হবই হব জয়ী।। জাগায়ে প্রাণে প্রানে নব আশা, ভাষাহীন মুখে ভাষা হে নবীন আন নব পথের দিশা নিশি শেষের ঊষা কেহ না দেশে মানুষ তোমরা বৈ।। স্বর্গ রচিয়া মৃত্যুহীন চল ওরে কাঁচা চল নবীন দৃপ্ত চরণে নৃত্য দোল জাগায়ে মরুতে রে বেদুইন! 'নাই নিশি নাই' জাগে শুভ্র দীপ্ত দিন। নাই ওরে ভয় নাই জাগে ঊর্দ্ধে দেবী জননী শক্তিময়ী।।
মার্চের সুর
তালঃ দ্রুত-দাদ্রা

চাঁদিনী রাতে মল্লিকা লতা। আবার কহিতে চাহে কোন কথা।। আবার ভ্রমর-নূপুর বাজে কী যেন হারানো হিয়ার মাঝে, আবার বেণুর উতলা রবে ব্যাকুল হ’য়ে ওঠে গোপন ব্যথা।। তনুর পিঞ্জর ভাঙিয়া কেন হায়, না-জানা-আকাশে হৃদয় যেতে চায়। বায়ুরে ডেকে বলে, বহিতে নারি আর যে দিল, তা’রে দিও সুরভি মধু-ভাব, কৃপা কর, আমি ঝরিয়া ম’রে যাই সহিতে পারি না মাটির মমতা।।
রাগঃ চাঁদনী কেদারা
তালঃ ত্রিতাল

মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়। বিহবল–চঞ্চল–পায়।। খর্জুর–বীথির ধারে সাহারা মরুর পারে বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে। উড়িয়ে ওড়না ‘লু’ হাওয়ায় পরী–নটিনী নেচে যায় দুলে দুলে দূরে সুদূর।। সুর্মা–পরা আঁখি হানে আস্মানে, জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে। ঢেউ তুলে নীল দরিয়ায় দিল–দরদী নেচে যায় দুলে দুলে দূরে সুদূর।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ চন্দ্রানী

এই আমাদের বাংলাদেশ এই আমাদের বাংলাদেশ যে দিকে চাই স্নিগ্ধ শ্যামল চোখ জুড়ানো রূপ অশেষ।। চন্দনিত শীতল বাতাস বয় এ দেশে নিরন্তর জোছনা সম কোমল হয়ে আসে হেথায় রবির কর জীবন হেথায় স্নেহ সরস সরল হৃদয় সহজ বেশ।। নিত্য হেথা করছে মেঘে স্বর্গ হতে শান্তি জল মাঠে ঘাটে লক্ষ্মী হেথায় ছড়িয়ে রাখে ফুল কমল। হাঙ্গোর কুমির শার্দুল সাপ খেলার সাথি এই জাতির দিল্লির যশ করল হরণ এই দেশেরি প্রতাপ বীর একদা এই দেশের ছেলে জয় করেছে দেশ বিদেশ।।
রেকর্ড: ‘প্রতাপদিত্য’, (নাটিকার: যোগেশ চৌধুরী)
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan