
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

ঐ পথ চেয়ে থাকি আর কত বনমালী। করে কানাকানি লোক, দেয় ঘরে পরে গালি।। মোর কুলের বাঁধন খুলে হায় ভাসালে অকুলে, শেষে লুকালে গোকুলে — এ কি রীতি চতুরালি।।
রাগঃ খাম্বাজ-পিলু
তালঃ কাহার্বা
হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে। দূরে যত পালাতে চাই নিকট ততই বাঁধে।। স্বপন শেষে বিদায় বেলায় অলক কাহার জড়ায় গো পায়, বিধুর কপোল স্মরণ আনায় ভোরের করুণ চাঁদে।। বাহির আমার পিছল হ’ল কাহার চোখের জলে, স্মরণ ততই বারণ জানায় চরণ যত চলে। পার হতে চাই মরণ-নদী দাঁড়ায় কে গো দুয়ার রোধি’, আমায় ওগো বে-দরদী ফেলিলে কোন্ ফাঁদে।।
রাগঃ জয়জয়ন্তী
তালঃ একতাল
সাজে অভিনব সাজে রাই, — শ্যাম পাগলিনী নয়ন টিপিয়া হাসে চারিপাশে আহিরিণী আনমনে মনের ভুলে বাঁধে চূড়া বেণী খুলে সিঁথি-মৌর ফেলে পরে শিখী-পাখা বিনোদিনী রাই সাজে একি সাজে রে তারে হেরিয়া কি বনে শ্যাম লুকাইল লাজে রে। গাগরি বিসরি বাজায় সে বাঁশরি, পায়েলা পরা-পায়ে নূপুর বাজে রে। পরিহরি নীলশাড়ি এলো পীত ধরা পরি হেরিয়া কিশোর হরি মুখে বলে ‘হরি হরি’ আয় রে শ্রীদাম যা রে দেখে, আয় রে সুবল যা রে দেখে, আয় বিরজা যা রে দেখে, আয় বিশাখা যা রে দেখে, কার-চাঁদে তোরা দেখেছিস্ এবার গোরাচাঁদে তোরা যা লো দেখে। উছলে রূপের ছটা কোটি রবি-শশী জিনি।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা, সুরফাঁক্তা ও কাহার্বা)

কে এলো ওরে কে এলো শুকানো মানস-মাধবী-কুঞ্জে। জানাইতে মোরে কার আগমনী চরণে নূপুর-মুঞ্জে।। তারি সাথে জাগে নব কিশলয় ধীরি ধীরি ধীরি বহিল মলয়, ফোটা ফুলে ফুলে সুখে দুলে দুলে অলিকুল মধুগুঞ্জে।। গেছে কত যুগ-যুগান্ত, এলো ফিরে ফিরে হৃদয়প্রান্ত। পিক সুকণ্ঠে গায় আবাহন বন-শোভা-গণ করিছে বরণ, মিলনের তরে খুঁজিছে পিয়ারে ফুটিল কুসুম কুঞ্জে কুঞ্জে।।
রাগঃ হাম্বির-কেদারা
তালঃ দ্রুত একতাল / দাদ্রা

আহার দেবেন তিনি রে মন জিভ দিয়াছেন যিনি। তোরে সৃষ্টি ক'রে তোর কাছে যে আছেন তিনি ঋণী।। সারা জীবন চেষ্টা ক'রে,ভিক্ষা-মুষ্টি আনলি ঘরে (ও মন) তাঁর কাছে তুই হাত পেতে দেখ কি দান দেন তিনি।। না চাইতে ক্ষেতের ফসল পায় বৃষ্টির জল তুই যে পেলি পুত্র-কন্যা তোরে কে দিল তা বল। যাঁর করুণায় এত পেলি,তাঁরেই কেবল ভুলে গেলি (তোর) ভাবনার ভার দিয়ে তাঁকে ডাক রে নিশিদিন-ই।।
রাগঃ
তালঃ দাদ্রা

তোমার আঁখির মত আকাশের দু’টি তারা চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা সে কি তুমি? সে কি তুমি?? ক্ষীণ আঁখি–দীপ জ্বালি’ বাতায়নে জাগি একা, অসীম অন্ধকারে খুঁজি তব পথ রেখা; সহসা দখিনা বায়ে চাঁপা–বনে জাগে সাড়া। সে কি তুমি? সে কি তুমি?? বৈশাখী–ঝড়ের রাতে চমকিয়া উঠি জেগে’ বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে, ঝড় চ’লে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা সে কি তুমি? সে কি তুমি??
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ মাহমুদ বিল্লাহ

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan