
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বাদল ঝর ঝর আসিল ভাদর বহিছে তরলতর পুবালি পবন। মেঘলা যামিনী, দামিনী চমকায় কালো মেয়ের ভীরু প্রেমের মতন।। আমি ভুলে গেছি, মেঘেরা ভোলেনি সেই কালো চোখ, সেই বিনুনী-বেণী, প্রিয়ার দূতী সম, স্বরণে আনে মম এসেছিল একদিন এমন শুভ-লগন।। আর কিছু ছিল কি, ছিল না ত’ স্মরণে, শুধু জানি দুই জন ছিনু এই ভুবনে। সহসা মোদের মাঝে ছুটে এলো পারাপার কে কোথায় হারাইনু, কূল নাহি পেনু আর, মনে পড়ে বরষায়, তার সেই অসহায় বিদায় বেলার আঁখি অশ্রু-সঘন।।
রাগঃ পিলু-বারোয়াঁ
তালঃ ত্রিতাল

(মা) আমি, মুক্তা নিতে আসিনি মা ও মা তোর মুক্তি-সাগর কূলে। মোর ভিক্ষা-ঝুলি হ’তে মায়ার মুক্তা মানিক নে মা তুলে।। মা তুই, সবই জানিস অন্তর্যামী, সেই চরণ-প্রসাদ ভিক্ষু আমি, শবেরও হয় শিবত্ব লাভ মা তোর যে চরণ ছুঁলে।। তুই অর্থ দিয়ে কেন ভুলাস এই পরমার্থ ভিখারিরে, তোর প্রসাদী ফুল পাই যদি মা গঙ্গা ধারাও চাই না শিরে। তোর শক্তিমন্ত্রে শক্তিময়ী আমি হতে পারি ব্রহ্ম-জয়ী সেই মাতৃনামের মহাভিক্ষু তোর মায়াতেও নাহি ভুলে।।
রাগঃ
তালঃ দাদ্রা

নূরের দরিয়ায় সিনান করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে ফাগুন-পূর্ণিমা-নিশীথে যেমন আস্মানের কোলে রাঙা চাঁদ দোলে।। কে এলো কে এলো গাহে কোয়েলিয়া, পাপিয়া বুল্বুল্ উঠিল মাতিয়া, গ্রহতারা ঝুঁকে করিছে কুর্নিশ হুরপরী হেসে পড়িছে ঢ’লে।। জিন্নাতের আজ খোলা দরওয়াজা পেয়ে ফেরেশ্তা আম্বিয়া এসেছে ধেঁয়ে তাহ্রীমা বেঁধে ঘোরে দরুদ গেয়ে দুনিয়া টলমল্, খোদার আরশ টলে।। এলো রে চির-চাওয়া এলো আখেরি নবী সৈয়দে মক্কী মদনী আল্-আরবি, নাজেল হয়ে সে যে ইয়াকুত-রাঙা ঠোঁটে শাহ্দতের বাণী আধো আধো বোলে।।
রাগঃ
তালঃ কাহার্বা

সোনার চাঁপা ভাসিয়ে দিয়ে গহীন সাগর-জলে দূরে ব’সে কাঁদে কে রে কাঁদে আয় ফিরে আয় ব’লে।। কার আঁচলের মানিক ওরে অকূল স্রোতে পড়লি ঝরে রে কোন্ মায়ের কোল্ খালি ক’রে এলি রে তুই চ’লে।।
নাটিকাঃ ‘শ্রীমন্ত’
রাগঃ
তালঃ চতুর্মাত্রিক ছন্দ / কাহার্বা

আমার ভুবন কান পেতে রয় প্রিয়তম তব লাগিয়া দীপ নিভে যায়, সকলে ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া।। তারারে শুধাই, ‘কত দেরি আর কখন আসিবে বিরহী আমার?’ ওরা বলে, ‘হের পথ চেয়ে তার নয়ন উঠেছে রাঙিয়া’।। আসিতেছে সে কি মোর অভিসারে কাঁদিয়া শুধাই চাঁদে মোর মুখপানে চেয়ে চেয়ে চাঁদ নীরবে শুধু কাঁদে। ফাগুন বাতাস করে হায় হায় বলে, বিরহিণী তোর নিশি যে পোহায় ফুল বলে, ‘আর জাগিতে নারি গো ঘুমে আঁখি আসে ভাঙিয়া’।।
রাগঃ খাম্বাজ-পিলু
তালঃ দাদ্রা
শিল্পীঃ যুথিকা রায়

কে সাজালো মাকে আমার বিসর্জনের বিদায় সাজে আজ সারাদিন কেন এমন করুণ সুরে বাঁশি বাজে॥ আনন্দেরি প্রতিমাকে হায়, বিদায় দিতে পরান নাহি চায় মা-কে ভাসিয়ে জলে কেমন করে রইব আঁধার ভবন মাঝে॥ মা’র আগমনে বেজেছিল প্রাণে নূতন আশার বাঁশি দুঃখ শোক ভয় ভুলেছিলাম দেখে মা অভয়ার মুখের হাসি। মা দশ হাতে আনন্দ এনেছিল, বিশ হাতে আজ দুঃখ ব্যথা দিল মা মৃন্ময়ীকে ভাসিয়ে জলে, পাব চিন্ময়ীকে বুকের মাঝে॥
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan