
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ইয়া ইলাহী! ইয়া ইলাহী! তব রাহে মোরে কর রাহী। ফরজ-ওয়াজেব জানি না হে স্বামী তব নামে মশগুল দিবা-যামী, চাহিনা শাফায়াৎ বেহেশ্ত দৌলত- হে প্রভু শুধু তোমারে চাহি।। পতঙ্গ ধায় যেমন দীপ-পানে তোমার জ্যোতি মোরে তেমনি টানে, তোমার বিরহে নিশি-দিন কাঁদি- পরানে আমার শান্তি নাহি ৷৷ আমারে রাখো তব প্রেমে ছেয়ে’ বিশ্ব ভুলি যেন তোমারে পেয়ে, নদী যেমন যায় সাগরে ধেয়ে- তেমনি ছুটি যেন তব নাম গাহি ৷৷
রাগঃ
তালঃ কাহার্বা

স্বাগতা কনক-চম্পক বর্ণা। ছন্দিতা চপল নৃত্যের ঝর্না।। মঞ্জুলা বিধুর যৌবন-কুঞ্জে যেন ও-চরণ-নূপুর গুঞ্জে, মন্দিরা মুরলী-শোভিত হাতে এসো গো বিরহ-নীরস-রাতে, হে প্রিয়া করিব প্রাণ অপর্ণা।।
রাগঃ
তালঃ স্বাগতা (১৬ মাত্রা)
পুরুষ : মন নিয়ে আমি লুকোচুরি খেলা খেলি প্রিয়ে। স্ত্রী : ধরিতে পারি না পেতে তাই প্রেম ফাঁদ — তুমি মেঘ আমি চাঁদ, ফের গো কাঁদিয়ে।। পুরুষ : মন্দ বায় আমি গন্ধ লুটি শুধু — চাই না আমি সে মধু; স্ত্রী : চাইনে চাইনে বঁধু — তাহে নাই সুখ নাই, আমি পরশ যে চাই। পুরুষ : স্বপন-কুমার ফিরি যে আমি মন ভুলিয়ে।। উভয়ে : চল তবে যাই মোরা স্বপনের দেশে জোছনায় ভেসে — নন্দন-পারিজাত ফুল ফুটিয়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা

আয় মা ডাকাত কালী আমার ঘরে কর ডাকাতি যা আছে সব কিছু মোর লুটে নে মা রাতারাতি॥ আয় মা মশাল জ্বেলে, ও তোর ডাকাত ছেলে ভৈরবেরে করে সাথি জমেছে ভবের ঘরে অনেক টাকা যশঃখ্যাতি কেড়ে মোর ঘরের চাবি, নে মা সবই পুত্র কন্যা স্বজন জ্ঞাতি॥ মায়ার দুর্গে আমার দুর্গা নামও হার মেনেছে ভেঙে দে সেই দুর্গ আয় কালিকা তা থৈ নেচে, আয় আয় আয়। রবে না কিছুই যখন রইবি শুধু মা ভবানী মুক্তি পাব সেদিন টানবো না আর মায়ার ঘানি খালি হাতে তালি দিয়ে কালী বলে উঠবো মাতি কালী কালী কালী বলে উঠবো মাতি কালী কালী কালী বলে, খালি হাতে তালি দিয়ে উঠবো মাতি॥
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

ওগো প্রিয়তম তুমি চ’লে গেছ আজ আমার পাওয়ার বহু দূরে। তবু মনের মাঝে বেণু বাজে সেই পুরানো সুরে সুরে॥ বাজে মনের মাঝে বেণু বাজে প্রিয় বাজাতে যে বেণু বনের মাঝে আজো তার রেশ মনে বাজে॥ তব কদম-মালার কেশরগুলি আজি ছেয়ে আছে ওগো পথের ধূলি, ওগো আজিকে করুণ রোদন তুলি’ বয় যমুনা ভাটি সুরে॥ (আর উজান বয় না,) ওগো আজিকে আঁধার তমাল বনে, বসে আছি উদাস মনে ওগো তোমার দেশে চাঁদ উঠেছে আমার দেশে বাদল ঝুরে॥ সেথা চাঁদ উঠেছে — ওগো শুল্কা তিথির চতুর্দশীর চাঁদ উঠেছে সেথা শুল্কা তিথির চতুর্দশীর চাঁদ উঠেছে সখি তাদের দেশে আকাশে আজ আমার দেশের চাঁদ উঠেছে। ওগো মোর গগনে কৃষ্ণা তিথি আমার দেশে বাদল ঝুরে॥
রাগঃ
তালঃ দাদ্রা

পুরুষ : কোথায় গেলে পেঁচা-মুখি একবার এসে খ্যাচ-খ্যাচাও স্ত্রী : বলি, গাই-হারা বাছুরের মতন গোয়াল থেকে কে চ্যাঁচাও॥ পুরুষ : (বলি ও শাকচুন্নি, আহাহাহা) অমন শ্যাওড়া বৃক্ষ ফেলে, আমার ঘাড়ে কেন এলে গো, ও হো হো স্ত্রী : (বলি ও কালিয়া পেরেত) তুমি উনুন-মুখো দেবতা যে তাই ছাই-পাঁশের নৈবিদ্যি পাও। পুরুষ : (মরি অরি অরি অরি মরি, কি যে রূপের ছিরি, আহাহাহাহা) চন্দ্র-বদন ন্যাপা পোছা কুত্কুতে চোখ নাকটি বোঁচা গো, ও হো হো স্ত্রী : (বলি ও বেরসো কাট, বলি ও কেলো হুলো) তুমি কাঁদলে চোখে কালি বোরোয় কয়লার ডিপোয় লজ্জা দাও তুমি কয়লার ডিপোয় লজ্জা দাও। পুরুষ : বলি ও জুজুবুড়ি স্ত্রী : বলি ও ঝাঁকাভূঁড়ি পুরুষ : ও বাবা জুজু স্ত্রী : ও বাবা ঝাঁকা পুরুষ : আহা, চাম্চিকে ওই ডানা কাটা স্ত্রী : তুমি যেন পূজোর পাঁঠা পুরুষ : আহা, হার মেনে যায় হাঁড়ি চাঁছা প্রিয়ে যখন খ্যাচ-খ্যাচাও। স্ত্রী : (আ-মরি মরি, কি যে বচন সুধা) পিঁপড়ে ধরবে ও প্রাণনাথ তুমি, শিগ্গির মুখে ফিনাল দাও॥
রাগঃ
তালঃ কাহার্বা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan