
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

তুমি কি দখিনা পবন দুলে ওঠে দেহলতা ফুলে ফুলে ফুল্ল হয়ে ওঠে মন।। অন্তর সৌরভে শিহরে কথার কোয়েলিয়া কুহরে তনু অনুরঞ্জিত করে গো প্রীতির পলাশ রঙন।। কী যেন মধু জাগে হিয়াতে চাহি’ যেন সেই মধু কোন্ চাঁদে পিয়াতে। ফুটাইয়া ফুল কোথা চলে যাও হুতাস নিশাসে কী ব’লে যাও মধু পান করি না কো র’চে যাই শুধু মধু-বন।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ ফেরদৌস আরা ও খায়রুল আনাম শাকিল

চির-কিশোর মুরলীধর কুঞ্জবন-চারী। গোপনারী-মনোহারী বামে রাধা প্যারী।। শোভে শঙ্খ-চক্র-গদা-পদ্ম করে, গোষ্ঠ-বিহারী কভু, কভু দানবারি।। তমাল-তলে কভু কভু নীপ-বনে, লুকোচুরী খেল হরি ব্রজ-বধূ সনে। মধুকৈটভারি কংস-বিনাশন, কভু কণ্ঠে গীতা, শিখী-পাখা-ধারী।।
রাগঃ সুরট মিশ্র
তালঃ ঝাঁপতাল
জাগো অমৃত-পিয়াসি চিত আত্মা অনিরুদ্ধ কল্যাণ প্রবুদ্ধ। জাগো শুভ্র জ্ঞান পরম নব প্রভাত পুষ্প সম আলোক-স্নান-শুদ্ধ।। সকল পাপ কলুষ তাপ দুঃখ গ্লানি ভোলো পুণ্য প্রাণ-দীপ-শিখা স্বর্গ পানে তোলো। বাহিরে আলো ডাকিছে জাগো তিমির কারারুদ্ধ।। ফুলের সম আলোর সম ফুটিয়া ওঠ হৃদয় মম রূপ রস গন্ধে অনায়াস আনন্দে জাগো মায়া-বিমুগ্ধ।।
রাগঃ হেমকল্যাণ
তালঃ ঝাঁপতাল/সাদ্রা

চপল আঁখির ভাষায়, হে মীনাক্ষী ক’য়ে যাও। না-বলা কোন্ বাণী বলিতে চাও॥ আড়ি পাতে নিঝ্ঝুম বন আঁখি তুলি’ চাহিবে কখন, আঁখির তিরস্কারে ঐ বন-কান্তারে ফুল ফোটাও॥ নিটোল আকাশ টোল খায় তোমারি চাওয়ায়, হে মীনাক্ষী, নদী-জলে চঞ্চল সফরী লুকায়, হে মীনাক্ষী! ওই আঁখির করুণা ঢালো রাগ অরুণা, আঁখিতে আঁখিতে ফুল-রাখি বেঁধে দাও॥
রাগঃ মীনাক্ষী (নজরুল-সৃষ্ট রাগ)
তালঃ ত্রিতাল

গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায় রূপে লাবেন্য মাধুরী ও শ্রীতে হুরী-পরী লাজ পায়।। নর নহে,নারী ইসলাম 'পরে প্রথম আনে ঈমান আম্মা খাদিজা জগতে সর্ব প্রথম মুসলমান। পুরুষের সব গৌরব ম্লান এক এই মহিমায়।। নবী-নন্দিনী ফাতেমা মোদের সতী-নারীদের রানী যাঁর গুণ-গাথা ঘরে ঘরে প্রতি নর-নারী আজো গায়।। রহিমার মত মহিমা কাহার তাঁর সম সতী কেবা নারী নয় যেন মূর্তি ধরিয়া এসেছিল পতি-সেবা মোদের খাওয়ালা জতের আলা বীরত্বে গরিমায়।। রাজ্য শাসনে রিজিয়ার নাম ইতিহাসে অক্ষয় শৌর্যে সাহসে চাঁদ-সুলতানা বিশ্বের বিস্ময় জেবুন্নেসার তুলনা কোথায়,জ্ঞানের তপস্যায়।। আঁধার হেরেমে বন্দিনী হল সহসা আলোর মেয়ে সেইদিন হতে ইসলাম গেল গ্লানির কালিতে ছেয়ে। লক্ষ খালেদ আসিবে যদি এ নারীরা মুক্তি পায়।।
রাগঃ মালকোষ মিশ্র
তালঃ দাদ্রা

তোমার আঁখির মত আকাশের দু’টি তারা চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা সে কি তুমি? সে কি তুমি?? ক্ষীণ আঁখি–দীপ জ্বালি’ বাতায়নে জাগি একা, অসীম অন্ধকারে খুঁজি তব পথ রেখা; সহসা দখিনা বায়ে চাঁপা–বনে জাগে সাড়া। সে কি তুমি? সে কি তুমি?? বৈশাখী–ঝড়ের রাতে চমকিয়া উঠি জেগে’ বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে, ঝড় চ’লে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা সে কি তুমি? সে কি তুমি??
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ মাহমুদ বিল্লাহ

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan