
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

বাঁশির কিশোর লুকায়ে হেরিছে একেলা। পিয়াল বনের পথে নিরালা সাঁঝের বেলা। হেলে দুলে চলে কে কাঁখে গাগরি, কাহার ঝিয়ারি, ও কাহার পিয়ারি ওই নবীনা নাগরি।। নূপুর মিনতি করে কাঁদিয়া কাঁদিয়া আমারে রাখিও চরণে বাঁধিয়া, পিয়া পিয়া ব'লে ডেকে ওঠে পাপিয়া। অঙ্গ জড়ায়ে দোলে আনন্দে ঘাগরি।। চাঁদের মুখে যেন চন্দন মাখিয়া কাজল কালো চোখের কলঙ্ক আঁকিয়া — আকাশ সম ওরে রেখেছে ঢাকিয়া নীলাম্বরী।।
রাগঃ
তালঃ কাহার্বা

মম আগমনে বাজে আগমনীর সানাই। সহসা প্রাতে আমি এসেছি, জানাই।। আমি আনি দেশে দশভূজার পূজা কোজাগরী নিশি জাগি আমি অনুজা। বুকে শাপ্লা-কমল মালা দোলে টলমল, আমি পরদেশি বন্ধুরে স্বদেশে আনাই।।
রাগঃ রামকেলি
তালঃ কাহার্বা
তুমি যদি রাধা হতে শ্যাম, আমারি মতন দিবস-নিশি জপিতে শ্যাম-নাম।। কৃষ্ণ-কলঙ্কেরি জ্বালা, মনে হ’ত মালতীর মালা চাহিয়া কৃষ্ণ-প্রেম জনমে জনমে আসিতে ব্রজধাম।। কত অকরুণ তব বাঁশরির সুর তুমি হইলে শ্রীমতী ব্রজ-কুলবতী বুঝিতে নিঠুর। তুমি যে-কাঁদনে কাঁদায়েছ মোরে আমি কাঁদাতাম তেমনি ক’রে বুঝিতে, কেমন লাগে এই গুরু-গঞ্জনা এ প্রাণ-পোড়ানি অবিরাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

মনে রাখার দিন গিয়েছে এখন ভোলার বেলা আর লাগে না ভালো আমার হৃদয় নিয়ে খেলা।। লগ্ন ছিল ছিল সময় পরান ভরা চিল প্রণয়, সেদিন যদি আসতে মলয় বসতো ফুলের মেলা।। সুকুমার সুন্দর যাহা চিল আমার মাঝে গেছে ম'রে নিরাশাতে ঝ'রে গেছে লাজে। আজ উদাসীন শূন্য মনে ঘুরে বেড়াই অকারণে তোমার চেয়েও আমি আমায় হানি অবহেলা।।
রাগঃ
তালঃ দাদ্রা

হের গোধূলি-বেলা সই ঘনিয়ে এলো ওই (ঐ হের গোধূলি) কি ভয়ে কি জানি উঠ্ল অঙ্গ ছ’ম্কে। কেন জল নিতে এলাম সই অবেলা একে অল্প বয়স তাহে একেলা, কাঁধে কাঁখে ঘড়া দেহে ডালি-ভরা যৌবন-পসরা উঠি চ’ম্কে।। পিছে পিছে আসিছে যেন কে হাসে চটুল চোখে। আর চল্তে নারি সখি ধর ধর কাঁপে দেহলতা কেন থর থর, ঐ কলঙ্কী কালারে বল্ যেতে বল্ দেশ ভরিবে মোদের কলঙ্কে। বল্ তারে, জল নিতে কাল হ’তে — আস্ব না আর এ পথে।।
রাগঃ
তালঃ
জানি আমার সাধনা নাই আছে তবু সাধ। তুমি আপনি এসে দেবে ধরা দূর-আকাশের চাঁদ।। চকোর নহি মেঘও নহি আপন ঘরে বন্দী রহি’ আমি শুধু মনকে কহি কাঁদ নিশি দিন কাঁদ।। কূল-ডুবানো জোয়ার কোথা পাব হে সুন্দর? হে চাঁদ আমি সাগর নহি পল্লী-সরোবর। নিশীথ রাতে আমার নীরে, প্রেমের কুমুদ ফোটে ধীরে, মোর ভীরু প্রেম যেতে নারে ছাপিয়ে লাজের বাঁধ।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan