
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মেরো না আমারে আর নয়ন-বাণে। কী জ্বালা ব্যাধের বাণে বনের হরিণই জানে।। একে এ পরান দহে মদির ও-আঁখির মোহে চাহনির যাদু মাখা তায়। জ্বলিছে আলেয়া-শিখা নয়ন-জলের মরীচিকা পিয়াসি পথিক ছোটে হায় — তাহারি টানে।।
রাগঃ খাম্বাজ মিশ্র
তালঃ কাহার্বা
ধীরে যায় ফিরে ফিরে চায়। চলে নব অভিসারে, ভীরু কিশোরী, ওঠে পাতাটি নড়লে সে চম্কে।। হরিণ নয়নে সভয় চাহনি, আসিছে কে যেন দেখিবে এখনি পথে সে দেয় ফেলে মুখর নূপুর খুলে, আপন ছায়া হেরি ওঠে গা ছম্কে॥ ‘চোখ গেল চোখ গেল’ ডাকে পাপিয়া শুনিয়া শরমে ওঠে কাঁপিয়া; হায়, যার লাগি এত, কোথায় সে ঝিল্লি-রবে ভাবে কেউ হবে বনে ফুল ঝরার আওয়াজে দাঁড়ায় সে থম্কে॥
রাগঃ পাহাড়ী
তালঃ সেতারখানি

গিন্নির চেয়ে শালী ভালো মেসোর চেয়ে মামা। আর ডাইনের চেয়ে ডুগি ভালো অর্থাৎ কিনা বামা।। একশালা সে দোশালা আচ্ছা, চন্ডুর চেয়ে গাঁজা, আর হাতের চেয়ে ভালো, তেনার হাতদিয়ে পান সাজা, আর ধাক্কার চেয়ে গুঁতো ভালো, উকোর চেয়ে ঝামা।। টিকির চেয়ে বেণী ভালো, ধূতির চেয়ে শাড়ি, আর পাঠার চেয়ে মুরগি ভালো, থানার চেয়ে ফাঁড়ি ঠুঁটোর চেয়ে নুলো ভালো, প্যান্ট চেয়ে পায়জামা।। আর পেয়াদার চেয়ে যম ভালোরে (ভাই), শালের চেয়ে বাঁশ, আর দাঁড়ির চেয়ে গোফ্ ভলো ভাই আঁটির চেয়ে শাঁস, আর ছেলের চেয়ে ছালা ভালো (ওগো), ঝুড়ির চেয়ে ধামা।। পাকার চেয়ে কাঁচা ভালো, কালোর চেয়ে ফরসা আর পেত্নীর চেয়ে ভূত ভালো ভাই, ছাড়বার থাকে ভরসা, আর ঝগ্ড়ার চেয়ে কুস্তি ভালো, কাল্লুর চেয়ে গামা।।
রাগঃ খাম্বাজ মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ এম এ মান্নান

চির-আপনার তুমি হে হরি। তুমি ভুলো না যদি আমি রই পাশরি’।। আমি ভুলিয়া যদি কভু রহি ঘুমে তুমি ঘুম ভাঙাও মোর আঁখি চুমে, তুমি আমি এক তরীতে তরি।। আমার বাঁধন মোচন মাঝে হরি হে তোমারও মুকুতি রাজে, তুমি জীবনে আমার আছ প্রাণ ধরি’।।
রাগঃ
তালঃ
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার। জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার।। বনে তুমি যবে ছিলে বনফুল গেয়েছিনু গান আমি বুল্বুল্, ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার।। তব সংগীতে আমি ছিনু সুর নৃত্যে নূপুর–ছন্দ, আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুল–গন্ধ। কত বসন্তে কত বরষায় খুঁজেছি তোমায় তারায় তারায়, আজিও এসেছি তেমনি আশায় ল’য়ে স্মৃতি–সম্ভার।।
রাগঃ
তালঃ দাদ্রা
বাঁশির কিশোর ব্রজগোপী চিত-চোর এসো এসো গোকুলে ফিরে। তোমা বিনা গোপী সখা ঘিরিল গোকুল ঘোর ঘন-তিমিরে।। ধেনু নাহি গোঠে যায়, শুক-সারী নাহি গায় শিরে কর হানি হায় গোপ-বালিকা কাঁদে যমুনাতীরে।। আঁধার আনন্দধাম আছে রাধা নাহি শ্যাম, শুনি না আর কৃষ্ণনাম, ভাসিল ব্রজের খেলা নয়ন-তীরে।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan