
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ঘুম : আমারে ভাসালে অসীম আকাশে তোমারে ভাসানু জলে। স্বপন : মাটির মানুষ বোঝে না বেদনা, বুঝিত দেবতা হলে।। ঘুম : ওগো সুন্দর তুমি ত জানো না ভালোবাসার কি নিবিড় বেদনা, স্বপন : জান না ত আমি কাঁদি কত তোমারে কাঁদাই ব’লে।।
নাটক : ‘মধুমালা’ (ঘুমপরী স্বপনপরীর গান)
রাগঃ
তালঃ
উজান বাওয়ার গান গো এবার, গাস্নে ভাটিয়ালি আর গাস্নে ভাটিয়ালি। নূতন আশার চাঁদ উঠেছে কুম্ড়ো জালির ফালি যেন কুম্ড়ো জালির ফালি।। বান এসেছে, বাঁধ ভেঙেচে, নায়ে দোলা লাগে আড়-বাঁশিতে তান ছেড়ে তুই দাঁড়্ বেয়ে চল্ আগে দেখ্ জোয়ার-জলে ডু’বে গেছে চরের চোরাবালি।। কালো বউ-এর চোখ যেন, দেখ্ মৌরলা মাছ ভাসে গাঙ্চিল আর জল-পায়রা উড়ছে মুখের পাশে, শোন্ বউ কথা কও পাখি, মোদের করছে দূতিয়ালি।। জল নিয়ে বৌ দাঁড়িয়ে আছে, গাছে কচি ডাব লোক্সানেরই হিসাব দেখিস, লাভের কথা ভাব্, সাজ্ রে তামুক, নামুক দেয়া, দুক্ষু ত ইজমালি।।
রাগঃ
তালঃ
চঞ্চল শ্যামল এলো গগনে। নয়ন-পলকে বিজলি ঝলকে চাঁচর অলক ওড়ে পবনে।। রিম্ঝিম্ বৃষ্টির নূপুর বোলে মৃদঙ্গ বাজে গুরু গম্ভীর রোলে; হেরি’ সেই নৃত্য ধরার চিত্ত ডুবু ডুবু বরিষার প্রেম-প্লাবনে।। উদাসী বেণু তার অশান্ত বায়ে বাজে রহি’ রহি’ দূর বনছায়ে; আকাশে অনুরাগে ইন্দ্রধনু জাগে ভাবের বন্যা বহে বৃন্দাবনে।।
রাগঃ
তালঃ ত্রিতাল
শিল্পীঃ রোজি সরকার

মরু সাহারা আজি মাতায়োরা — হলেন নাজেল তাহার দেশে খোদার রসুল। যাঁহার নামে যাঁহার ধ্যানে সারা দুনিয়া দীওয়ানা, প্রেমে মশগুল।। যাঁহার আসার আশাতে অনুরাগে নীরস খর্জুর তরুতে রস জাগে, তপ্ত মরু’পরে খোদার রহম্ ঝরে, হাসে আকাশ পরিয়া চাঁদের দুল।। ছিল এ ত্রিভুবন যাঁহার পথ চাহি’ এলে রে সেই নবী ‘ইয়া উম্মতি’ গাহি’, যতেক গুম্রাহে নিতে খোদার রাহে এলো ফুটাতে দুনিয়াতে ইসলামি ফুল।।
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে লুকাতে চাও বৃথা হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে।। গহন মেঘে লুকাতে চাও অম্নি রাঙা, চরণ লেগে যে পথে ধাও সে পথ ওঠে ইন্দ্রধনুর রঙে রেঙে, চপল হাসি চম্কে বেড়ায় বিজলিতে নীল গগনে।। রবি-শশী-গ্রহ-তারা তোমার কথা দেয় প্রকাশি’ ঐ আলোতে হেরি তোমার তনুর জ্যোতি মুখের হাসি। হাজার কুসুম ফুটে’ ওঠে লুকাও যখন শ্যামল বনে। মনের মাঝে যেম্নি লুকাও, মন হয়ে যায় অম্নি মুনি, ব্যথায় তোমার পরশ যে পাই, ঝড়ের রাতে বংশী শুনি দুষ্টু তুমি দৃষ্টি হয়ে লুকাও আমার এই নয়নে দুষ্টু তুমি দৃষ্টি হয়ে থাক আমার এই নয়নে।।
রাগঃ ধানি মিশ্র
তালঃ কাহার্বা

করুণা তোর জানি মাগো আসবে শুভদিন। হোক না আমার চরম ক্ষতি থাক না অভাব ঋণ।। আমায় ব্যথা দেওয়ার ছলে টানিস্ মা তোর অভয় কোলে, সন্তানে মা দুঃখ দিয়ে রয় কি উদাসীন।। (তোর) কঠোরতার চেয়ে বেশি দয়া জানি ব’লে, ভয় যত মা দেখাস্ তত লুকাই তোরই কোলে। সন্তানে ক্লেশ দিস্ যে এমন হয়ত মা তার আছে কারণ, তুই কাঁদাস্ ব’লে বল্ব কি মা হ’লাম মাতৃহীন।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan