
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

শ্রীকৃষ্ণ মুরারী গদাপদ্মধারী মধুবন-চারী গিরিধারী ত্রিভুবন-বিহারী।। লীলা-বিলাসী গোলকবাসী রাধা তুলসী প্রেম-পিয়াসী মহা বিরাট বিষ্ণু ভূ-ভার হরণকারী।। নব-নীরদ-কান্তি-শ্যাম চির কিশোর অভিরাম রসঘন-আনন্দ-রূপ মাধব বনোয়ারী।।
রাগঃ ভৈরবী
তালঃ সাদ্রা

ঝুলন ঝুলায়ে ঝাউ ঝক্ ঝোরে, দেখো সখি চম্পা লচ্কে বাদরা গরজে দামিনী দমকে আও বৃজকি কোঙারী ওড়ে নীল সাড়ি, নীল কমল-কলিকে পহনে ঝুমকে।। হায়রে ধান কি লও মে হো বালি ওড়নী রাঙাও সতরঙ্গী আলি, ঝুলা ঝুলো ডালি ডালি। আও প্রেম কোঙারী মন ভাও, প্যারে প্যারে সুরমে শাওনী সুনাও। রিমঝিম রিমঝিম পড়তে কোয়ারে সুন্ পিয়া পিয়া কহে মুরলী পুকারে, ওহি বোলী সে হিরদয় খটকে।।
রাগঃ
তালঃ কাহার্বা

নীল সরসীর জলে চতুর্দশীর চাঁদ ডোবে আর উঠে গো। এলোকেশে ঢেউয়ে জড়াজড়ি ক’রে পড়ে লুটে গো।। নীল-শাড়ি-বিজড়িত কিশোরী কলসী ল’য়ে ফেরে সাঁতরি’ চাঁদ ভেবে মুদিত কুঁড়ি হেসে ওঠে ফুটে গো।। সরসির পড়শি পলাশ, পারুল সুরভিত সমীরণ হাসিয়া আকুল, কলষে কঙ্কণে রিনিঝিনি সুর বাজে-তরঙ্গে সজল বিধুর, কমলিনী হরষে ঢ’লে পড়ে পরশে অধর-পুটে গো।।
রাগঃ
তালঃ
নাহি কেহ আমার ব্যথার সাথী, জ্বলি পিল্সুজে একা মোমের বাতি। পতঙ্গ সুখি, পুড়ে এক নিমেষে – পুড়িয়া মরি আমি সারা রাতি।। আসে যে সুখের দিনে বন্ধু রূপে, অসময়ে যায় স’রে চুপে চুপে। উড়ে গেছে অলি ফুল ঝরেছে বলি’ – কাঁদি একাকী কণ্টক-শয্যা পাতি’।। কেহ কারো নয় তবু প্রাণ কাঁদে চকোর চাহে যেন সুদূর চাঁদে, শুধু বেদনা পাই প্রেম-মোহে মাতি’।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ কাহার্বা

ঘোর তিমির ছাইল রবি শশী গ্রহ তারা। কাঁপে তরাসে ভীতা ধরণী অসীম আঁধারে হারা।। প্রলয়ে মহাকাল, এলায়েছে জটাজাল নাচিছে ঝড়ের বেগে সুরধুনী-জলধারা।। চমকি চমকি ওঠে চপলা চপল-ফণা, লুকাইয়া শিশু-শশী, মুরছিতা দিগঙ্গনা। চাতকী চাতক-বুকে বিভল কাঁদিয়া সারা।।
রাগঃ বাগেশ্রী
তালঃ কাওয়ালি
ঝরে ঝরঝর কোন্ গভীর গোপন ধারা এ শাঙনে। আজি রহিয়া রহিয়া গুমরায় হিয়া একা এ আঙনে ঘনিমা ঘনায় ঝাউ-বীথিকায় বেণু-বন-ছায় রে — ডাহুকীরে খুঁজি’ ডাহুক কাঁদে আঁধার-গহনে।। কেয়া-বনে দেয়া তুণীর বাঁধিয়া, গগনে গগনে ফেরে গো কাঁদিয়া। বেতস-বিতানে নীপ-তরুতলে শিখী নাচ ভোলে পুছ-পাখা টলে, মালতী-লতায় এলাইয়া বেণী কাঁদে বিষাদিনী রে — কাজল-আঁখি কে নয়ন মোছে তমাল-কাননে।।
নাটক : ‘ঝিলিমিলি’
রাগঃ দেশ-সুরট
তালঃ একতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan