
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আজিকে তোমারে স্মরণ করি’ মৃত্যু আড়ালে জীবন তোমার ওঠে অপরূপ মহিমায় ভরি’।। জীবন তোমার তটিনীর মত বয়ে গেছে বাধা উপল-আহত আত্মারে রাখি চির জাগ্রত অম্বরে শির রেখেছিলে ধরি’।। তোমার এ স্মৃতি বাসরে আমরা তোমারে শ্রদ্ধা তর্পণ দানি, তোমার ধর্ম তোমার কর্ম দিক অভিনব মহিমা আনি। এসো আমাদের করুণ স্মৃতিতে নয়নের জলে বিষাদিত চিতে জীবনের পরপার হতে পড়ুক আশিস সান্ত্বনা বারি।।
রাগঃ আশাবরী মিশ্র
তালঃ একতাল
খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা। কাঁদিও না, কাঁদিও না — তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা।। খেলো খেলো তুমি আজো বেলা আছে খেলা শেষ হলে এসো মোর কাছে, প্রেম-যমুনার তীরে ব’সে রব লইয়া শূন্য ভেলা।। যাহারা আমার বিচার করেছে — ভুল করিয়াছে জানি, তাহাদের তরে রেখে গেনু মোর বিদায়ের গানখানি। হই কলঙ্কী, হোক মোর ভুল বালুকার বুকে ফুটায়েছি ফুল, তুমিও ভুলিতে নারিবে সে-কথা — হানো যত অবহেলা।।
পাঠান্তর
খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা। কাঁদিও না, কাঁদিও না — তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা।। খেলো খেলো তুমি আজো বেলা আছে খেলা শেষ হলে এসো মোর কাছে, প্রেম-যমুনার তীরে ব’সে রব লইয়া শূন্য ভেলা।। যাহারা আমার বিচার করেছে আর তাহাদের কেহ, দেখিতে পাবে না কলঙ্ক কালিমাখা মোর এই দেহ। হই কলঙ্কী, হোক মোর ভুল পৃথিবীতে আমি এনেছি গোকুল, তুমিও ভুলিতে নারিবে সে-কথা — হানো যত অবহেলা।।
[গানটি ১৯৬৫ সালে জগন্ময় মিত্রের কণ্ঠে রেকর্ডের সময় প্রশিক্ষক কমল দাশগুপ্ত বাণীর কিছু পরিবর্তন করেছিলেন।
যথা: ১. খেলা শেষ হলে যেয়ো, যেয়ো মোর কাছে, ২. হোক অপরাধ হোক মোর ভুল]
রাগঃ
তালঃ দাদ্রা
যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি ঘুম ভাঙায়ে হাতে বাঁধিও রাখি।। রাতের বিরহ যবে প্রভাতে নিবিড় হবে অকরুণ কলরবে গাহিবে পাখি।। যেন অরুণ দেখিতে গিয়া তরুণ কিশোর তোমারে প্রথম হেরি' ঘুম ভাঙে মোর। কবরীর মঞ্জরি আঙিনায় রবে ঝরি' সেই ফুল পায়ে দলি এসো একাকী।।
রাগঃ
তালঃ কাহার্বা

খয়বর-জয়ী আলী হায়দার, জাগো জাগো আরবার। দাও দুশমন দুর্গ-বিদারী দু'ধারী জুলফিকার।। এসো শেরে খোদা ফিরিয়া আরবে, ডাকে মুসলিম ‘ইয়া আলী’ রবে, — হায়দারী হাঁকে তন্দ্রা-মগনে করো করো হুঁশিয়ার।। আল-বোর্জের চূড়া গুঁড়া-করা গোর্জ আবার হানো, বেহেশতী সাকী মৃত এ জাতিরে আবে কওসার দানো। আজি বিশ্ব-বিজয়ী জাতি যে বেহোঁশ দাও তারে নব কুয়ৎ ও জোশ; এসো নিরাশায় মরু-ধূলি উড়ায়ে দুল্দুল্-আস্ওয়ার।।
রাগঃ শিবরঞ্জনী মিশ্র
তালঃ কাহার্বা

মা মেয়েতে খেল্ব পুতুল আয় মা আমার খেলাঘরে। আমি মা হয়ে মা শিখিয়ে দেব পুতুল খেলে কেমন করে।। কাঙাল অবোধ করবি যারে বুকের কাছে রাখিস্ তারে (মা) [নইলে কে তার দুখ ভোলাবে যারে রত্ন মানিক দিবি না মা, উচিত সে তার মাকে পাবে] আবার কেউ বা ভীষণ দামাল হবে কেউ থাকবে গৃহ কোণে প’ড়ে।। মৃত্যু সেথায় থাকবে না মা থাকবে লুকোচুরি খেলা রাত্রি বেলায় কাঁদিয়ে যাবে আসবে ফিরে সকাল বেলা। কাঁদিয়ে খোকায়, ভয় দেখিয়ে, ভয় ভোলাবি আদর দিয়ে (মা) [বেশি তারে কাঁদাস না মা, মা ছেড়ে সে পালিয়ে যাবে] সে খেলে যখন শ্রান্ত হবে ঘুম পাড়াবি বক্ষে ধ’রে।।
রাগঃ
তালঃ দাদ্রা

(যারা) আজ এসেছে রইবে না কা’ল, আমার কেহ নয় ওরা কেহ নয়। মা গো ওরা তোরে শুধু আড়াল করে রয়, ওরা কেহ নয়।। ওরা মোর ইচ্ছায় আসেনিক কেহ মোর ইচ্ছায় যায় না ছেড়ে গেহ এ-সংসারের পান্থশালায় ক্ষণিক পরিচয়, ও মা ওদের সাথে ক্ষণিক পরিচয়, ওরা কেহ নয়।। যারা কেবল আছে মাগো মা ভোলাবার তরে নে তাদের মায়া হরে, তোর পূজার ভোগ খায় কেড়ে মা পাঁচভূতে আর চোরে। ওরা সবাই যাবে রইবে নাক’ কেউ মিথ্যা ওরা, ক্ষণিক মায়ার ঢেউ, ওদের মায়ায় তোকে ভোলার ভুল যেন না হয়। ওরা কেহ নয়।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan