
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ–কাঠিতে। যত জ্বলি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে।। ভক্তি আমার ধূমের মত উর্দ্ধে ওঠে অবিরত, শিব–লোকের দেব–দেউলে মা’র শ্রীচরণ পরশিতে।। ওগো অন্তর–লোক শুদ্ধ হল পবিত্র সেই ধূপ–সুবাসে, মা’র হাসিমুখ চিত্তে ভাসে চন্দ্রসম নীল আকাশে। যা কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে মা’র ললাটে আঁকব তিলক সেই ভস্ম–বিভূতিতে।।
রাগঃ ভূপালী / ভীমপলশ্রী মিশ্র
তালঃ দাদ্রা / কাহার্বা
১.

২.

শিউলি ফুলের মালা দোলে শারদ-রাতের বুকে ঐ এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথি কই। বকুল বনে এক্লা পাখি, আকুল হ’ল ডাকি’ ডাকি’, আমার প্রাণ থাকি’ থাকি’ তেমনি কেঁদে১ ওঠে সই।। কবরীতে করবী ফুল পরিয়া প্রেমের গরবিনী ঘুমায় বঁধু-বাহু পাশে, ঝিমায় দ্বারে নিশীথিনী। ডাকে আমায় দূরের বাঁশি কেমনে আজ২ ঘরে রই।।
১. ডেকে, ২. আর
রাগঃ সিন্ধু মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ

এলো শ্যামল কিশোর তমাল-ডালে বাঁধে ঝুলনা। সুনীল শাড়ি পরো ব্রজনারী পরো নব নীপ-মালা অতুলনা।। ডাগর চোখে কাজল দিও, আকাশী রং প'রো উত্তরীয়, নব-ঘন-শ্যামের বসিয়া বামে দুলে দুলে ব'রলা, 'বঁধু, ভুলো না'।। নৃত্য-মুখর আজি মেঘলা দুপুর, বৃষ্ট্রির নূপুর বাজে টুপুর টুপুর। বাদল-মেঘের তালে বাজিছে বেণু, পান্ডুর হ'ল শ্যাম মাখি' কেয়া-রেণু, বাহুতে দোলনায় বাঁধিবে শ্যামরায় ব'লো, 'হে শ্যাম, এ বাঁধন খুলো না'।।
রাগঃ
তালঃ কাহার্বা

মৌন আরতি তব বাজে নিশিদিন ত্রিভুবন মাঝে প্রভু বানী-বিহীন।। সম্ভ্রমে-শ্রদ্ধায় গ্রহ-তারা দল স্থির হয়ে রয় অপলক অচপল, ধ্যান-মৌনী মহাযোগী অটল আপন মহিমায় তুমি সমাসীন।। মৌন সে সিন্ধুতে জলবিম্বের প্রায় বাণী ও সঙ্গীত যায় হারাইয়া যায়। বিস্ময়ে অনিমেষ আঁখি চেয়ে রয় তব পানে অনন্ত সৃষ্টি-প্রলয়, তব ধ্রুব-লোকে, হে চির অক্ষয়, সকল ছন্দ-গতি হইয়াছে লীন।।
রাগঃ সরফর্দা
তালঃ ত্রিতাল

আজি দোল্-পূর্ণিমাতে দুল্বি তোরা আয়। দখিনার দোল্ লেগেছে দোলন্-চাঁপায়।। দোলে আজ দোল্-ফাগুনে ফুল-বাণ আঁখির তূণে, দুলে আজ বিধুর হিয়া মধুর ব্যথায়।। দুলে আজ শিথিল বেণী, দুলে বধূর মেখলা দুলে গো মালার পলা জড়াতে বঁধুর গলা! মাধবীর দোলন্-লতায় দোয়েলা দোল্ খেয়ে যায়, দুলে যায় হল্দে পাখি সোঁদাল-শাখায়।। বিরহ-শীর্ণা নদীর আজিকে আঁখির কূলে ভরে জল কানায় কানায় জোয়ারে উঠ্ল দু’লে। দুলে বসন্ত-রানী কুসুমিতা বনানী পলাশ রঙন দোলে নোটন-খোঁপায়।। দোলে হিন্দোল-দোলায় ধরণী শ্যাম-পিয়ারী, দুলিছে গ্রহ-তারা আলোক-গোপ-ঝিয়ারি। নীলিমার কোলে বসি’ দুলে কলঙ্কী-শশী, দোলে ফুল-উর্বশী ফুল-দোলায়।।
রাগঃ কালেংড়া-বসন্ত-হিন্দোল
তালঃ দাদ্রা
এই আমাদের বাংলাদেশ এই আমাদের বাংলাদেশ যে দিকে চাই স্নিগ্ধ শ্যামল চোখ জুড়ানো রূপ অশেষ।। চন্দনিত শীতল বাতাস বয় এ দেশে নিরন্তর জোছনা সম কোমল হয়ে আসে হেথায় রবির কর জীবন হেথায় স্নেহ সরস সরল হৃদয় সহজ বেশ।। নিত্য হেথা করছে মেঘে স্বর্গ হতে শান্তি জল মাঠে ঘাটে লক্ষ্মী হেথায় ছড়িয়ে রাখে ফুল কমল। হাঙ্গোর কুমির শার্দুল সাপ খেলার সাথি এই জাতির দিল্লির যশ করল হরণ এই দেশেরি প্রতাপ বীর একদা এই দেশের ছেলে জয় করেছে দেশ বিদেশ।।
রেকর্ড: ‘প্রতাপদিত্য’, (নাটিকার: যোগেশ চৌধুরী)
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan