
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ভারতলক্ষ্মী মা আয় ফিরে এ ভারতে ব্যথায় মোদের চরণ ফেলে অরুণ আশার সোনার রথে॥ অশ্রু গঙ্গার জলে ধুই মা তোর চরণ নিতি ত্রিশ কোটি কণ্ঠে বাজে রোদনে তোর বোধনগীতি আয় মা দলিত রাঙা হৃদয় বিছানো পথে॥ বিজয়া তোর হ’ল কবে শতাব্দী চলিয়া যায় ভারত-বিজয়-লক্ষ্মী ভারতে ফিরিয়া আয় বিসর্জনের কান্না মা এবার তুই এসে থামা সফল কর এ তপস্যা মা স্থান দে স্বাধীন জগতে॥
রাগঃ সুঘরাই কানাড়া
তালঃ ত্রিতাল

এলো ঐ শারদ রাতি! শেফালি-সুগন্ধে ভরিয়া পবনে, জ্বালায়ে চাঁদের বাতি।। বরষার জলধারা ত্যাজিল সে-খরবেগ ঝরঝর ঝরণে রিক্ত হইল মেঘ, শ্বেত-হংস খেলে, সারঙ্ সুরে মাতি’।। আবরণ-হীনা মেঘ ভেসে যায় বাতাসে কাহার আগমনী প্রকাশে আভাসে, কদম্ব রেণু মাখি’, এসো প্রিয় সাথি।।
রাগঃ পুরিয়া-ধানশ্রী
তালঃ কাহার্বা
চৈতী চাঁদের আলো আজ ভাল নাহি লাগে, তুমি নাই মোর কাছে — সেই কথা শুধু জাগে।। এই ধরণীর বুকে কত গান কত হাসি, প্রদীপ নিভায়ে ঘরে আমি আঁখি-নীরে ভাসি, পরানে বিরহী বাঁশি ঝুরিছে করুণ রাগে।। এ কী এ বেদনা আজি আমার ভুবন ঘিরে, ওগো অশান্ত মম, ফিরে এসো, এসো ফিরে। বুলবুলি এলে বনে বলে যাহা বনলতা — সাধ যায় কানে কানে আজি বলিব সে কথা, ভুল বুঝিও না মোরে বলিতে পারিনি আগে।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ তাপস চৌধুরী
১.

২.

তোমার বুকের ফুলদানিতে ফুল হব বঁধু আমি শুকাতে হয় শুকাইব ঐ বুকে ক্ষণেক থামি'।। ঐ নয়নের জ্যোতি হব তিল হব ঐ কপোলের দুলব মণির মালা হয়ে ঐ গলে দিবস-যামি।। অঙ্গে তোমার রূপ হব গো ধূপ হব মিলন-রাতে, গহীন ঘুমে স্বপন হব জল হব নয়ন-পাতে (আমি)। তোমার প্রেমের সিঙহাসনে রানী হব, হে রাজা মোর। চরণতলের ধূলি হব হে আমার জীবন-স্বামী।।
রাগঃ
তালঃ কাহার্বা

তোমার আকাশে উঠেছিনু চাঁদ, ডুবিয়া যাই এখন। দিনের আলোকে ভুলিও তোমার রাতের দুঃস্বপন।। তুমি সুখে থাক আমি চলে যাই, তোমারে চাহিয়া ব্যথা যেন পাই, জনমে জনমে এই শুধু চাই — না-ই যদি পাই মন।। ভয় নাই রাণী রেখে গেনু শুধু চোখের জলের লেখা, জলের লিখন শুকাবে প্রভাতে, আমি চলে যাব একা! ঊর্ধ্বে তোমার প্রহরী দেবতা, মধ্যে দাঁড়ায়ে তুমি ব্যথাহতা, — পায়ের তলার দৈত্যের কথা ভুলিতে কতক্ষণ।।
রাগঃ টোড়ি
তালঃ বৈতালিক

রিম্ঝিম্ রিম্ঝিম্ ঝরে শাওন ধারা। গৃহকোণে একা আমি ঘুমহারা।। ঘুমন্ত ধরা মাঝে জল-নূপুর বাজে, বিবাগী মন মোর হল পথহারা।। চেনা দিনের কথা ভেজা সুবাসে, অতীত স্মৃতি হ’য়ে ফিরে ফিরে আসে। এমনি ছলছল ভরা সে-বাদরে তোমারে পাওয়া মোর হয়েছিল সারা।।
রাগঃ মিশ্র মল্লার
তালঃ ত্রিতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan