
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বনের মনের কথা ফুল হয়ে জাগে। কয় না সে কথা তবু তারে ভালো লাগে।। শ্যাম পল্লবে তনু ছেয়ে যায়, ভরে ওঠে সুরভিত সুষমায়। ফুটে ওঠে তার না বলা বাণী রক্তিম অনুরাগে।। বন মর্মরে সেই মৌনীর শুনি মৃদু গুঞ্জন ললিতার মত তার ভালোবাসা, গভীর-চির গোপন। যত সে নিজেরে লুকাইতে চায়, তত মধু তার উছলিয়া যায়। কত সে পলাশে, কত সে অশোকে কত কুঙ্কুম ফাগে।।
রাগঃ
তালঃ
কেন ঝুলনাতে একেলা দোলে রাইকিশোরী। বুঝি মেঘের মাঝে হারিয়ে গেল মেঘ-বরণ হরি।। সই দধির মাঝে ননী থাকে মোরা মথন করে আনি তাকে, মোরা নিঙ্ড়ে মেঘের সাগর, শ্যামে আনব বাহির করি’।। ঐ কালাকে সই ভালো জানি, জানি তাহার ঢং, তার কৃষ্ণ রূপের আঁধার খরা শুধু রাধার রং। যে না থাকিলে রাধার মাঝে দোলনাতে রাই দুলত না যে সই মেঘ যদি না থাকে সই কেন চমকায় বিজরী।।
গীতি-আলেখ্য : ‘হিন্দোলা’
রাগঃ
তালঃ
কবি, সবার কথা কইলে, এবার নিজের কথা কহ।১ (কেন) নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ।। কে তোমারে হান্ল হেলা, কবি! (হায়!) সুরে সুরে আঁক কি গো সেই বেদনার ছবি? কা’র বিরহ রক্ত ঝরায় বক্ষে অহরহ।। কোন্ ছন্দময়ীর ছন্দ দোলে আমার গানে গানে, তোমার সুরের স্রোত ব’য়ে যায় কাহার প্রেমের টানে গো — কাহার চরণ পানে? কাহার গলায় ঠাঁই পেল না ব’লে (তব) কথার মালা ব্যথার মত প্রতি হিয়ায় দোলে, (তোমার) হাসিতে যে বাঁশি বাজে, সে ত’ তুমি নহ।।
১. সবার কথা কইলে কবি নিজের কথা কহ।
রাগঃ
তালঃ কাহার্বা

খুশি লয়ে খুশরোজের আয় খেয়ালি খুশ্-নসীব। জ্বাল্ দেয়ালি শবেরাতের জ্বাল রে তাজা প্রাণ প্রদীপ।। আন্ নয়া দ্বীনী ফরমান দরাজ দিলে দৃপ্ত গান, প্রাণ পেয়ে আজ গোরস্থান তোর ডাকে জাগুক নকীব।। আন্ মহিমা হজরতের শক্তি আন্ শেরে খোদার, কুরবানী আন্ কারবালার আন্ রহম মা ফাতেমার, আন্ উমরের শৌর্য বল সিদ্দিকের আন্ সাচ্চা মন, হাসান হোসেনের সে ত্যাগ শহীদানের মৃত্যুপণ, রোজ হাশরে করবেন পার মেহেরবান খোদার হাবিব।। খোৎবা পড়বি মসজিদে তুই খতীব নূতন ভাষায়, শুষ্ক মালঞ্চের বুকে ফুল ফুটাবি ভোর হাওয়ায়, এস্মে-আজম এনে মৃত মুসলিমে তুই কর সজীব।।
রাগঃ কাফি
তালঃ কাহার্বা

দু’হাতে ফুল ছড়ায়ে মন রাঙায়ে ধরায় আসি। প্রথম যৌবনেরই ঘুম ভাঙাতে বাজাই বাঁশি।। আমি কই, দেখরে চেয়ে, নেইরে জরা আজিও চির নূতন — সেই পুরাতন বসুন্ধরা, মাধবী চাঁদের চোখে আঁকা আজো বাঁকা হাসি।। ফুটাই আশার কোলে শুকনো ডালে অবসাদ আসে যবে সাধ ফুরালে, আমি কই, এই ত’ সুরাপাত্র-পুরা রস-পিয়াসী।।
নাটক : ‘হরপার্বতী’ (কন্দর্পের গান)
রাগঃ
তালঃ
খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই প’ড়ে ছেড়ে’ মস্জিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধ’রে।। দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদ্লাতে চাইনে বেহেশ্ত্ খোদার কাছে নিত্য মোনাজাত ক’রে।। কায়েস যেমন লাইলী লাগি’ লভিল মজনু খেতাব যেমন ফরহাদ শিঁরির প্রেমে হ’ল দিওয়ানা বেতাব। বে–খুদীতে মশ্গুল্ আমি তেমনি মোর খোদার তরে।।
রাগঃ মাঢ় মিশ্র
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan