
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আরো কত দূর? কখন শুনিব তব বাঁশরির সুর? দেবে কখন ধরা হব স্বয়ম্ভরা কাঁদাতে জান শুধু তুমি নিঠুর।।
রাগঃ
তালঃ
চঞ্চল শ্যামল এলো গগনে। নয়ন-পলকে বিজলি ঝলকে চাঁচর অলক ওড়ে পবনে।। রিম্ঝিম্ বৃষ্টির নূপুর বোলে মৃদঙ্গ বাজে গুরু গম্ভীর রোলে; হেরি’ সেই নৃত্য ধরার চিত্ত ডুবু ডুবু বরিষার প্রেম-প্লাবনে।। উদাসী বেণু তার অশান্ত বায়ে বাজে রহি’ রহি’ দূর বনছায়ে; আকাশে অনুরাগে ইন্দ্রধনু জাগে ভাবের বন্যা বহে বৃন্দাবনে।।
রাগঃ
তালঃ ত্রিতাল
শিল্পীঃ রোজি সরকার

তুমি বহু জনমের সাধ মিটালে এ বিরহীরে কাঁদাইয়া। কভু অবহেলা, কভু অনাদর কভু সে আদর দিয়া।। ভিক্ষা পেয়েও দাঁড়াইয়া থাকে দ্বারে ক্ষমা করো তুমি তারে, ভিখারির মন নাহি ভরে যদি হাতের ভিক্ষা নিয়া।। ধনীর প্রাসাদে গেল না ভিখারি তোমার কুটিরে এসে, ভিক্ষা-পাত্র তুলিয়া ধরিল কেন আঁখি-জলে ভেসে’। জানে না কে তারে পথ দেখাইল, কোন্ সুন্দর যেন বলে দিল; আপনারে দিতে সব কিছু নিয়া জাগিছে রে তোর (চিরজনমের) প্রিয়া।।
রাগঃ
তালঃ
ঘন গগন ঘিরিল ঘন ঘোর। শাওন-ধারা ঘন-শ্যাম-বরণ চরণ লাগি’ ঝর ঝরে অঝোর্।। কুহু কেকা গাছে চম্পা শাখে (গো) বিরহী বেণু ডাকে প্রিয়তমাকে১ (গো), মেঘ-মাঝে খুঁজে ফিরে সৌদামিনী কোথা লুকালো প্রিয়-ঘন চিতচোর।। রহে না মন ঘরে অন্ধকারে অভিসারে যেতে চায় বন-‘পারে, ঝুরে মৌন ব্যথায় কাননে কেতকী কাঁদে চিত-চাতকী কোথা শ্যাম কিশোর।।
১. কাহাকে
রাগঃ দেশ
তালঃ ত্রিতাল
এসো শঙ্কর ক্রোধাগ্নি হে প্রলয়ঙ্কর। রুদ্রভৈরব! সৃষ্টি সংহর, সংহর।। জ্ঞান-হীন তমসায় মগ্ন পাপ-পঙ্কিলা বিশ্ব জুড়ি’ চলে শিবহীন যজ্ঞের লীলা, শক্তি যথায় করে আত্ম-বিসর্জন ঘৃণায় — ধ্বংস কর সেই অশিব-যজ্ঞ — অসুন্দর।। যথা দেবী শক্তি — নারী অপমান সহে গ্লানিকর হানাহানি চলে ধরমের মোহে, হানো সংঘাত, অভিসম্পাৎ সেথা নিরন্তর।।
রাগঃ রুদ্র-ভৈরব
তালঃ সুরফাঁক্তাল

মেরে শ্রীকৃষ্ণ ধরম শ্রীকৃষ্ণ করম শ্রীকৃষ্ণহি তন-মন-প্রাণ। সব্সে নিয়ারে পিয়ারে শ্রীকৃষ্ণজী নয়নুঁকে তারে সমান॥ দুখ সুখ সব শ্রীকৃষ্ণ মাধব কৃষ্ণহি আত্মা জ্ঞান কৃষ্ণ কণ্ঠহার আঁখকে কাজর কৃষ্ণ হৃদয়মে ধ্যান শ্রীকৃষ্ণ ভাষা শ্রীকৃষ্ণ আশা মিটায়ে পিয়াস উয়ো নাম (মেরে) স্বামী-সখা-পিতা-মাতা শ্রীকৃষ্ণজী ভ্রাতা-বন্ধু-সন্তান॥
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan