
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

নন্দন বন হতে কি গো ডাকো মোরে আজো নিশীথে ক্ষণে ক্ষণে ঘুম হারা পাখি কেঁদে ওঠে করুন-গীতে।। ভেঙে যায় ঘুম চেয়ে থাকি চাহে চাঁদ ছলছল আখিঁ ঝরা চম্পার ফুল যেন কে ফেলে চলে যায় চকিতে।। সহিতে না তিলেক বিরহ ছিলে যবে জীবনের সাতি, ব'লে যাও আজ কোন অমরায় কেমনে কাটাও দিবারাতি।। জীবনে ভুলিলে তুমি যারে তারে ভুলে যাও মরনের ওপারে আঁধার ভুবনে মোরে একাকী দাও মোরে দাও ঝুরিতে।।
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

জাগো — জাগো বধূ নব-বাসরে। গৃহ-দীপ জ্বালো কল্যাণ-করে।। ভুবনের ছিলে, এলে ভবনে স্বপন হ’তে এলে জাগরণে, শ্রীমতী আসিলে শ্রী হীন ঘরে।। স্বপন-বিহারিণী অকুণ্ঠিতা পরিলে গুণ্ঠন সলাজ ভীতা’, কমলা আসিলে কাঁকন প’রে।।
রাগঃ ভৈরবী
তালঃ আদ্ধা-কাওয়ালি
আমার সকল আকাশ ভ'রলো তোমার তনুর কমল-গন্ধে আমার বন-ভবন ঘিরল মধুর কৃষ্ণ-মকরন্দে।। এলামেলো মলয় বহে বন্ধু এলো, এলো কহে উজ্জ্বল হ'ল আমার ভুবন তোমার মুখ-চন্ধে।। আমার দেহ-বীণায় বাজে তোমার চরণ-নূপুর-ছন্দ সকল কাজে জাগে শুধু অধীর আনন্দ। আমার বুকের সুখের মাঝে তোমার উদাস বেণু বাজে তোমার ছোওয়ায় আবেশ জাগে ব্যাকুল বেণীর বন্ধে।।
রাগঃ
তালঃ দাদ্রা

এসো প্রাণে গিরিধারী বন-চারী গোপীজন-মনোহরী। চঞ্চল গোকুল-বিহারী।। লহ নব প্রীতির কদম-মালা আনন্দ-চন্দন, প্রেম-ফুল-ডালা নয়নে আরতি-প্রদীপ জ্বালা অঞ্জলি লহ আঁখি-বারি।। প্রণয়-বিহ্বলা প্রাণ-রাধিকা পরেছে তব নাম কলঙ্ক-টিকা। অথির অনুরাগ গোপ-বালিকা চাহে পথ তোমারি।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

নিশি-রাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর বাজিল ঘুমের মাঝে সজল মধুর।। দেয়া গরজে বিজলি চমকে জাগাইল ঘুমন্ত প্রিয়তমকে আধো ঘুম-ঘোরে চিনিতে নারি ওরে 'কে এলো কে এলো' ব'লে ডাকিছে ময়ূর।। দ্বার খুলি' পড়শি কৃষ্ণা-মেয়ে আছে চেয়ে' মেঘের পানে আছে চেয়ে — কারে দেখি আমি কারে দেখি মেঘলা আকাশ না ঐ মেঘলা-মেয়ে। ধায় নদী জল মহাসাগর পানে বাহিরে ঝড় কেন আমায় টানে জমাট হয়ে আছে বুকের কাছে নিশীথ-আকাশ যেন মেঘ ভারাতুর।।
রাগঃ প্রতাপ-বরালী
তালঃ আদ্ধা
১.

২.

বন্ধু তোমার দুয়ার বন্ধ। তবু তোমার গৃহের পথে ছুটে কমল-গন্ধ॥ বন্ধু তোমার অলক-উড়া মনে পড়ে মনে পড়ে, বন্ধু তোমার পুলক ঝরা আজও আছে বক্ষে ঝ’রে। প্রথম যেদিন দুয়ার খোলা দেখি তোমায় আপন ভোলা; রাজপথেতে লোকের মেলা তুমি আপন সুরে অন্ধ॥ বন্ধু তুমি ভুলে যাওয়া গানের বুঝি সুর হারিয়ে পাওয়া আলোকপুরের স্বপ্ন সুমধুর, বন্ধু তোমার হাতের বীণা তোমার মতই লজ্জাহীনা তোমার মতই ছিন্ন ভিনা তোমার মতই হত-ছন্দ॥
[অগ্রন্থিত নজরুল, সংকলন ও সম্পাদনাঃ ব্রহ্মমোহন ঠাকুর, ডি. এম. লাইব্রেরি, কলকাতা, ২০০৩]
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan