
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

দেখে যারে দুল্হা সাজে সেজেছেন মোদের নবী। বর্ণিতে সে রূপ মধুর হার মানে নিখিল কবি॥ আওলিয়া আর আম্বিয়া সব পিছে চলে বরাতি, আসমানে যায় মশাল জ্বেলে গ্রহ তারা চাঁদ রবি॥ হুর পরী সব গায় নাচে আজ, দেয় ‘মোবারকবাদ্’ আলম্, আর্শ কুর্শি ঝুঁকে পড়ে দেখতে সে মোহন ছবি॥ আজ আরশের বাসর ঘরে হবে মোবারক রুয়ৎ, বুকে খোদার ইশ্ক নিয়ে নওশা ঐ আল-আরবি॥
রাগঃ সিন্ধু
তালঃ কাহার্বা

কুসুম ফুলের মালা গেঁথে দুলিয়ে দিছি গলে। অশ্রু দিয়ে গাঁথা মালা রইলো বুকের তলে।। বন্ধু আমার আস্বে যখন ফিরে’ বিজয় রথে মরা ফুলের সাথে আমি রইবো প’ড়ে পথে, যাবার বেলা চরণ দিয়ে যাবে আমায় দ’লে।। তাহার প্রিয়ার মুখে দেবো আমার হাসি ল’য়ে রইব না গো তাহার সুখে পথের কাঁটা হ’য়ে, তা’র বাসরে আলো দেবো প্রদীপ হ’য়ে জ্ব’লে।।
রাগঃ
তালঃ
শাওন আসিল ফিরে সে ফিরে এল না বরষা ফুরায়ে গেল আশা তবু গেল না। ধানী রং ঘাগরি, মেঘ–রং ওড়না পরিতে আমারে মাগো, অনুরোধ ক’রো না কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া সে কি ফেরার পথ পেল না মা, পেল না।। আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ বুনো হাঁসের পাখার মত উড়ু উড়ু করে মন। অথৈ জলে মাগো, মাঠ–ঘাট থৈ থৈ আমার হিয়ার আগুন নিভিল কই? কদম–কেশর বলে, ‘কোথা তোর কিশোর’, চম্পাডালে ঝুলে শূন্য দোলনা।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ ফাতেমা-তুজ-জোহরা
শিল্পীঃ নিয়াজ মোহাম্মদ

হেলে দুলে নীর ভরণে ও-কে যায়। (কিশোরী) ছল ক’রে কলসী নাচায়।। দুলে দোদুল তনু-লতা, বাহু দোলে, দুলে অঞ্চল চঞ্চল বায়। দুলে বেণী, দুলে চাবি আঁচলায়।। নাচে জল-তরঙ্গে তটিনী রঙ্গে জলদ্ দাদ্রা বাজায়, (তার পায়) মম পরান নূপুর হতে চায়।।
রাগঃ বেহাগ–খাম্বাজ
তালঃ দাদ্রা

ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল।। অধর কোণের ঈষৎ হাসির আলোকে বাড়িয়ে দাও আমার গহন কালোকে, যেতে যেতে মুখ ফিরিয়ে দুলিয়ে যেয়ো দুল।। একটি কথা ক’য়ে যেয়ো একটি নমস্কার সেই কথাটি গানের সুরে গাইব বার বার, হাত ধরে মোর বন্ধু ভুলো তোমার মনের সকল ভুল।।
নাটক : ‘মদিনা’
রাগঃ মাঢ় মিশ্র
তালঃ কাহার্বা
দেখে যারে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী। শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে শ্মশান মাঝে শিব-দুলালী॥ আজ শান্ত সিন্ধু তীরে অশান্ত ঝড় থেমেছে রে, মা’র কালো রূপ উপ্চে পড়ে ছাপিয়ে ভুবন গগন-ডালি॥ আজ অভয়ার ওষ্ঠে জাগে শুভ্র করুণ শান্ত হাসি, আনন্দে তাই বসন ফেলি’ মহেন্দ্র ঐ বাজায়-বাঁশি, ঘুমিয়ে আছে বিশ্ব ভুবন মায়ের কোলে শিশুর মতন, পায়ের লোভে মনের বনে ফুল ফুটেছে পাঁচমিশালি॥
রাগঃ আনন্দ ভৈরবী
তালঃ কাহার্বা
১.

২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan