
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

এখনো মেটেনি আশা এখনো মেটেনি সাধ। এখনো নয়ন মানে নাই তার চাহনির অপরাধ।। আজো ঢেউগুলি নীল সায়রের কোলে জল-তরঙ্গে ঝঙ্কার তোলে পিয়াসি চাতক আজো চেয়ে ফেরে বরষার পরসাদ।। কবে ফুটছিল রূপের কুসুম বনানীর লতা-গাছে, আজো গৌরী-চাঁপার রঙটুকু তার মরমে লাগিয়া আছে। চ'লে গেছে চাঁদ আলো আবছায় দাগ ফেলে হিয়া-আয়নার গায় থেমেছে কানুর বাঁশরি থামেনি যমুনার কলনাদ।। ঢাল পিয়ালে লাল সিরাজী নিত্য দোদুল তালে তালে আঁকবো বুকে প্রীতির ব্যথা রঙ্গিন নেশায় রঙ্গিন জালে।। মত্ত হবো চিত্ত হারা বেদনা ভরা বদমেজাজি করলে পাগল ব্যর্থ আশায় করলে প্রেমরে দাগাবাজি।। রঙ্গিন বঁধু তুমি শুধু, তুমি শুধু সত্যি হবে রঙ্গিন নেশায় রঙ্গিন পথে তুমি শুধু সাথী হবে।। শুল্ক তালু কণ্ঠ আমার দে রে আমার রুগ্ন গালে দে রে সাকি দে রে ঢেলে নিত্য দোদুল তালে তালে।।
রাগঃ
তালঃ দাদ্রা

ভোরের তরুণ অরুণে আর পূর্ণিমার চাঁদে। পাশাপাশি শুয়ে লো দেখ এক শয্যায় কাঁদে।। রাজার কুমার গড়া যেন ভোরের আলো দিয়ে রাজকন্যার সৃষ্টি যেন পদ্ম পাঁপড়ি নিয়ে, (আমি) দেখি সুন্দর বিধাতারে এ দুই রূপের ফাঁদে।।
নাটক : ‘মধুমালা’
রাগঃ
তালঃ
ফণির ফণায় জ্বলে মণি কে নিবি তাহারে আয়। মণি নিতে ডরে না কে ফণির বিষ জ্বালায়।। করেছে মেঘ উজালা বজ্র মানিক মালা, সে-মালা নেবে কি কালা মরিয়া অশনি যায়।।
নাটক : ‘মহুয়া’
রাগঃ
তালঃ
ওমা যা কিছু তুই দিয়েছিলি ফিরিয়ে দিলাম তোকে। তুই ছাড়া আর বলতে আপন (কেউ) রইল না ত্রিলোকে।। তুই কোলে নেবার দায় এড়িয়ে রেখেছিলি মন ভুলিয়ে খেলনা দিয়ে, তুই পালিয়েছিলি ঘুম পাড়িয়ে (মায়ার) কাজল দিয়ে চোখে।। কোটি জনম কাট্ল কেঁদে মাগো তোকে ভুলে, (মা) তোরে মনে পড়েছে আজ, (এবার) নে মা কোলে তু’লে। এই পুত্র জায়া মায়ার ছবি তুই ছাড়া মা মিথ্যা সবই, ভুলব না আর এবার আমি জড়াব না দুঃখ-শোকে।।
রাগঃ
তালঃ
বিজলি খেলে আকাশে কেন — কে জানে গো কে জানে। কোন্ চপলের চকিত চাওয়া চমকে বেড়ায় দূর বিমানে।। মেঘের ডাকে সিন্ধু-কূলে অশান্ত স্রোত উঠ্লে দুলে, সজল ভাষায় শ্যামল যেন কইল কথা কানে কানে।। বারি-ধারায় কাঁদে বুঝি মোর ঘনশ্যাম মোরে খুঁজি’, আজ বরষার দুখের রাতে বন্ধুরে মোর পেলাম প্রাণে।।
রাগঃ
তালঃ কাহার্বা

আমি মৃতের দেশে এনেছি রে মাতৃ নামের গঙ্গা ধারা। আয় রে নেয়ে শুদ্ধ হবি অনুতাপে মলিন যারা।। আয় আশাহীন ভাগ্য হত শক্তি-বিহীন পদানত, (আয় রে সবাই আয়), এই অমৃতে, আয়, উঠ্বি বেঁচে জীবন্মৃত সর্বহারা।। ওরে এই শক্তির গঙ্গা-স্রোতে অনেক আগে এই সে-দেশে, মৃত সগর-বংশ বেঁচে উঠেছিল এক নিমেষে। এই গঙ্গোত্রীর পরশ লেগে নবীন ভারত উঠ্ল জেগে, এই পুণ্য স্রোত ভেঙেছিল ভেদবিভেদের লক্ষ কারা।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan