
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কেন কাঁদে পরান কি বেদনায় কারে কহি। সদা কাঁপে ভীরু হিয়া রহি’ রহি’।। সে থাকে নীল নভে আমি নয়ন-জল-সায়রে সাতাশ তারার সতীন-সাথে সে যে ঘুরে মরে কেমনে ধরি সে চাঁদে রাহু নহি।। কাজল করি’ যারে রাখি গো আঁখি-পাতে স্বপনে যায় সে ধুয়ে গোপনে অশ্রু-সাথে। বুকে তায় মালা করি’ রাখিলে যায় সে চুরি বাঁধিলে বলয়-সাথে মলয়ায় যায় সে উড়ি’ কি দিয়ে সে উদাসীর মন মোহি’।।
রাগঃ মিশ্র বেহাগ-তিলককামোদ-খাম্বাজ
তালঃ দাদ্রা
১.

২.

তিমির বিদারী অলখ-বিহারী কৃষ্ণ মুরারি আগত ঐ টুটিল আগল নিখিল পাগল সর্বসহা আজি সর্বজয়ী।। বহিছে উজান অশ্রু-যমুনায় হৃদি-বৃন্দাবনে আনন্দ ডাকে, (ওরে) ‘আয়’, বসুধা যশোদার স্নেহধার উথলায় (ওগো) কাল্-রাখাল নাচে থৈ-তা-থৈ।। বিশ্ব ভরি' ওঠে স্তব নমো নমঃ অরির পুরী-মাঝে এলো অরিন্দম। ঘিরিয়া দ্বার বৃথা জাগে প্রহরী জন বন্ধ কারায় এলো বন্ধ-বিমোচন, ধরি' অজানা পথ আসিল অনাগত জাগিয়া ব্যথাহত ডাকে, মাভৈঃ।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
১.

স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম
২.

মোহররমের চাঁদ এলো ঐ কাঁদাতে ফের দুনিয়ায়। ওয়া হোসেনা ওয়া হোসেনা তারি মাতম শোনা যায়।। কাঁদিয়া জয়নাল আবেদীন বেহোশ হল কারবালায় বেহেশ্তে লুটিয়ে কাঁদে আলী ও মা ফাতেমায়।। কাশেমের ঐ লাশ লয়ে কাঁদে বিবি সাকিনা। আস্গরের ঐ কচি বুকে তীর দেখে কাঁদে খোদায়।। কাঁদে বিশ্বের মুসলিম আজি গাহে তারি মর্সিয়া। ঝরে হাজার বছর ধরে অশ্রু তারি শোকে হায়।।
রাগঃ জয়জয়ন্তী মিশ্র
তালঃ কাহার্বা

হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে। দূরে যত পালাতে চাই নিকট ততই বাঁধে।। স্বপন শেষে বিদায় বেলায় অলক কাহার জড়ায় গো পায়, বিধুর কপোল স্মরণ আনায় ভোরের করুণ চাঁদে।। বাহির আমার পিছল হ’ল কাহার চোখের জলে, স্মরণ ততই বারণ জানায় চরণ যত চলে। পার হতে চাই মরণ-নদী দাঁড়ায় কে গো দুয়ার রোধি’, আমায় ওগো বে-দরদী ফেলিলে কোন্ ফাঁদে।।
রাগঃ জয়জয়ন্তী
তালঃ একতাল
দিতে এলে ফুল,হে প্রিয়,কে আজি সমাধিতে মোর? এতদিনে কি আমারে পড়িল মনে মনচোর।। জীবনে যারে চাহনি তাহারে ঘুমাইতে দাও। মরণ-পারে ভেঙো না,ভেঙো না তাহার ঘুম-ঘোর।। দিতে এসে ফুল কেঁদো না প্রিয় মোর,সমাধি-পাশে ঝরিল যে ফুল অনাদরে হায়,নয়ন-জলে বাঁচিবে না সে! সামাধি-পাষাণ নহে গো তোমার সমান কঠোর।। কত আশা,সাধ মিশে যায় মাটির সনে মুকুলে ঝরে কত ফুল কীটেরি দহনে। কেন অসময়ে আসিলে,ফিরে যাও,মোছ আঁখি -লোর।।
রাগঃ যোগিয়া মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ কাজী নজরুল ইসলাম

বনে যায় আনন্দ-দুলাল বাজে চরণে নূপুরের রুনুঝুনু তাল বনে যায় গোঠে যায়। ও কি নন্দ-দুলাল, ও কি ছন্দ-দুলাল ও কি নন্দন-পথ, ভোলা নৃত্য-গোপাল।। বেণু-রবে ধেনুগণ আগে যেতে পিছে চায় ভক্তের প্রাণ গ'লে উজান বহিয়া যায় লুকিয়ে দেখিতে এলো দেবতারি দল (তায়) হয়ে কদম তমাল- ব্রজ-গোপিকার প্রাণ তার চরণে নূপুর শ্রীমতী রাধিকা তার বাশরির সুর। সে যে ত্রিলোকের স্বামী তাই ত্রিভঙ্গ-রূপ করে বিশ্বের রাখালি সে চির-রাখাল।।
রাগঃ কাফি
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan