
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

দিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে যায় কালের স্রোতে ওগো সুদূর ওগো বিধুর তোমার সাগর-তীর্থ -পথে।। বিফল দিনের কমলগুলি পড়লো ঝ'রে পাপড়ি খুলি' নিও প্রিয় তদের তুলি দিন শেষের ম্লান আলোতে।। সঞ্চিত মোর দিনগুলি হায় ছড়িয়ে গেল অযতনে; তোমার বরণ-মালা গাঁথা হলো না আর এ জীবনে। অন্য মনে কখন বেভুল ভাসিয়ে দিলাম দলি সে ফুল বঞ্চিত তাই হবে কি হায় তোমার চরণ-ছোওয়া হ'তে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

(মা) ওমা তোর ভুবনে জ্বলে এত আলো আমি কেন অন্ধ মাগো দেখি শুধু কালো॥ মা সর্বলোকে শক্তি ফিরিস নাচি ওমা আমি কেন পঙ্গু হয়ে আছি ওমা ছেলে কেন মন্দ হল জননী যার ভালো॥ তুই নিত্য মহা প্রসাদ বিলাস কৃপার দুয়ার খুলি চির শুন্য রইল কেন আমার ভিক্ষা ঝুলি। বিন্দু বারি পেলাম না মা সিন্ধুজলে রয়ে মা ও তোর চোখের কাছে পড়ে আছি চোখের বালি হয়ে মোর জীবন্মৃত এই দেহে মা চিতার আগুন জ্বালো॥
রাগঃ
তালঃ দাদ্রা

পেয়ে আমি হারায়েছি গো আমার বুকের হারামণি। গানের প্রদীপ জ্বেলে তা’রেই খুঁজে ফিরি দিন-রজনী।। সে ছিল গো মধ্যমণি আমার মনের মণি-মালায়, রেখেছিলাম লুকিয়ে তায়, মানিক যেমন রাখে ফণী।। স্নিগ্ধ জ্যোতি নিয়ে সে মোর এসেছিল দগ্ধ বুকে, অসীম আঁধার হাত্ড়ে ফিরি খুঁজি তারি রূপ-লাবণি।। হারিয়ে যে যায় হায় কেন সে যায় হারিয়ে চিরতরে, মিলন-বেলাভুমে বাজে বিরহেরই রোদন-ধ্বনি।।
রাগঃ কানাড়া মিশ্র
তালঃ কাওয়ালি
সখি সাপের মণি বুকে করে কেঁদে নিশি যায় কাল-নাগিনী ননদিনী দেখতে পাছে পায় (লো সখি)।। সই প্রানের গোপন কথা মম পিঞ্জরেরি পাখির সম পাখা ঝাপটিয়া কাঁদে বাহির হতে চায়।। পাড়ার বৌ-ঝি যদি জলের ঘাটে কানে কথা কয় আমার কথাই কইলো বুঝি মনে জাগে ভয় (সখি) আমি চাইতে নারি চোখে চোখে পাছে মনের কথা জানে লোকে। আমার একি হলো দায় সখি লুকানো না যায় সখি কাঙাল যেমন পেয়ে রতন থুইতে ঠাঁই না পায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

আবার কি এলো রে বাদল। ল’য়ে পিঠভরা এলোচুল, চোখ ভরা জল।। তৃষিত গগনের তৃষ্ণা কি মিটিল কৃষ্ণা-প্রিয়ায় পেয়ে হিয়া কি তিতিল, কাহার বিরহ-দাহন জুড়াল, মোর মত কা’র নিশি হইল বিফল।। ফুটিল কি কদম কেয়া, দোলে, কা’র বুকে ফুল, কা’র নয়নে দেয়া। কে গেল অভিসারে, কে কাঁদে ভবনে কা’র দীপ নিভে গেল দুরন্ত পবনে, কণ্ঠ-লগ্না কা’র কান্তা ঘুমায় মোর মত কা’র বুকে জ্বলিছে অনল।।
রাগঃ জয়জয়ন্তী মিশ্র
তালঃ ত্রিতাল
কে হেলে দুলে চলে এলোচুলে হেসে নদীকুলে এলো হেলে দুলে! নূপুর রিনিকি ঝিনি বাজে রে পথ-মাঝে রে, বাজে রে।। দূরে মন উদাসি বাজে বাঁশের বাঁশি, বকুল-শাখে পাপিয়া ডাকে — হেরিয়া বুঝি এই বন-বালিকায় রঙিন সাজে রে, বাজে রে।। এ বুঝি নদীর কেউ তাই অধীর হলো জলে ঢেউ। চন্দন-মাখা যেন চাঁদের পুতলি, যত চলে তত রূপ ওঠে উথলি মেঘে লুকালো পরী লাজে রে, বাজে রে পথ-মাঝে রে, বাজে রে।।
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan