
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

(সখি) ব’লো বঁধুয়ারে নিরজনে দেখা হ’লে রাতে ফুল–বনে।। কে করে ফুল চুরি জেনেছে ফুলমালী কে দেয় গহীন রাতে ফুলের কুলে কালি জেনেছে ফুলমালী গোপনে।। ও–পথে চোর–কাঁটা, সখি, তায় বলে দিও বেঁধে না বেঁধে না লো যেন তার উত্তরীয়। এ বনফুল লাগি’ না আসে কাঁটা’ দলি’ আপনি যাব চলি’ বঁধুয়ার কুঞ্জ–গলি বিনা মূল্যে বিকাইব ও–চরণে।।
রাগঃ খাম্বাজ
তালঃ দাদ্রা
১.

২.

সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, বিরাজে রওজা মোবারক যথা মোর প্রিয় নবীজীর।। বাতাসে যেখানে বাজে অবিরাম তওহিদ বাণী খোদার কালাম, জিয়ারতে যথা আসে ফেরেশ্তা শত আউলিয়া পীর।। মা ফাতেমা আর হাসান হোসেন খেলেছেন পথে যার, কদমের ধূলি পড়েছে যথায় হাজারো আম্বিয়ার। সুরমা করিয়া কবে সেই ধূলি মাখিব নয়নে দুই হাতে তুলি', কবে এ দুনিয়া হ’তে যাবার আগে রে কা'বাতে লুটাব শির।।
রাগঃ
তালঃ দাদ্রা

এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল সারা বরষ ছিলি গাফেল এবার আঁখি খোল।। এই একমাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে কিয়ামতের নিয়ামত তোর ঝুলি ভরে তোল।। বন্দী রহে এই মাসে শয়তান মালাউন (তার) এই মাসে যা করবি সওয়াব দর্জা হাজার গুণ। ভোগ বিলাসে মাখলি যে পাঁক রমজানে তা হবে রে সাফ এফতারে তোর কর রে সামান আল্লা রসুল বোল।।
রাগঃ
তালঃ কাহার্বা

এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান। বসন্ত গত মোর আজ পুষ্প-বিহীন লতিকা-বিতান।। এলে কি দলিতে আজ ধুলি ঢাকা ফুল-সমাধি মোর, নাহি আর চৈতি হাওয়া, বহে আজি বৈশাখী তুফান।। সাজায়ে ফুলের বাসর ছিনু তব পথটি১ চেয়ে। সে বাসর বাসি হল কেঁদে নিশি হল অবসান।। বাজে মোর তোরণ দ্বারে খেলা শেষের বিদায়-বাঁশরি। ফিরে যাও শেষ-অতিথি দাও যেতে দাও লয়ে অভিমান।।
১. পথ
রাগঃ ভৈরবী
তালঃ লাউনি

মণি-মঞ্জির বাজে অরুণিত চরণে সখি রুনু ঝুনু রুনু ঝুনু মণি-মঞ্জির বাজে। হের গুঞ্জা-মালা গলে বনমালী চলিছে কুঞ্জ মাঝে।। চলে নওল কিশোর, হেলে দুলে চলে নওল কিশোর। হেরি সে লাবনি কৌস্তুভমণি নিষ্প্রভ হ’ল লাজে। চরণ-নখরে শ্যামের আমার চাঁদের মালা বিরাজে।। সখি গো — বঁধূর চলার পথে পরান পাতিয়া র’ব চলিতে দলিয়া যাবে শ্যাম; আমি হইয়া পথের ধূলি বক্ষে লইব তুলি’ চরণ-চিহ্ন অভিরাম। ভুলে যা তোরা রাধারে কৃষ্ণ-নিশির আঁধারে হারায়ে সে গেছে চিরতরে, কালো যমুনার জলে ডুবেছে সে অতল তলে ভেসে গেছে সে শ্যাম-সাগরে।। ঐ বাঁশি বাজিছে শোন রাধা ব’লে, তরুণ তমাল চলে, অঙ্গ-ভঙ্গে শিখি-পাখা টলে। তা’র হাসিতে বিজলি, কাজল-মেঘে যেন উঠিছে উছলি’। রূপ দেখে যা দেখে যা, কোটি চাঁদের জোছনা-চন্দন মেখে যা, মোর শ্যামলে দেখে যা।।
রাগঃ
তালঃ ফের্তা

সুন্দর অতিথি এসো, এসো, কুসুম-ঝরা বনপথে, তোমার আশায় মুকুলগুলি চেয়ে আছে প্রভাত হ'তে।। তোমার আসার অনুরাগে পাতায় পাতায় শিহর লাগে কণ্ঠে কুহুর কুজন জাগে ভাসলো আকাশ আলোর স্রোতে।। চলতে যদি বেদনা পায় তব কোমল চরণ-কমল বন-বীথিকার পথ-ধূলি ঝরা পল্লব পাপড়ি-দল। পেয়ে আজি আসার আভাস উতল হ'ল মন্দ বাতাস চেয়ে আছে উদাসী আকাশ আসবে কবে সোনার রথে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan