
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

বুকে তোমায় নাই বা পেলাম রইবে আমার চোখের জলে। ওগো বঁধু! তোমার আসন গভীর ব্যথায় হিয়ার তলে।। আসবে যখন তিমির রাতি রইবে না কেউ জাগার সাথী, আসবে সে-দিন জ্বালব বাতি — মুছব নয়ণ-জল আঁচলে।। নাইবা হলাম প্রিয় তোমার, বন্ধু হ’তে দোষ কি বঁধু? মুখের ‘মধু’র তৃষ্ণা শেষে আমি দিব বুকের মধু। আমি ভালোবাসিনি ত’, ভালোবাসা পাবার ছলে।। বাহুর পাশে প্রিয়ায় বেঁধে’ আমার তরে উঠ্বে কেঁদে, সেই তো আমার জয় গো, প্রিয়, অন্তরে রই, রই না গলে।।
রাগঃ ভৈরবী মিশ্র
তালঃ কাহার্বা
অচেনা সুরে অজানা পথিক নিতি গেয়ে যায় করুণ গীতি। শুনিয়া সে গান দু’লে ওঠে প্রাণ জেগে ওঠে কোন্ হারানো স্মৃতি॥ ঘুরিয়া মরে উদাসী সে সুর সাঁঝের কূলে বিষাদ-বিধুর, নীড়ে যেতে হায় পাখি ফিরে চায়, আবেশে ঝিমায় কুসুম-বীথি॥
রাগঃ পিলু
তালঃ কাহার্বা
এসো হে সজল শ্যাম-ঘন দেয়া বেণু-কুঞ্জ-ছায়ায় এসো তাল-তমাল বনে এসো শ্যামল ফুটাইয়া যূথী কুন্দ নীপ কেয়া।। বারিধারে এসো চারিধার ভাসায়ে বিদ্যুৎ ইঙ্গিতে দশদিক হাসায়ে বিরহী মনে জ্বালায়ে আশার আলেয়া ঘন দেয়া, মোহনীয়া, শ্যাম-পিয়া।। শ্রাবণ বরিষণ হরষণ ঘনায়ে এসো নব ঘন শ্যাম নূপুর শুনায়ে। হিজল তমাল ডালে ঝুলন ঝুলায়ে তাপিতা ধরার চোখে অঞ্জন বুলায়ে যমুনা স্রোতে ভাসায়ে প্রেমের খেয়া ঘন দেয়া, মোহনীয়া, শ্যাম-পিয়া।।
রাগঃ আড়ানা
তালঃ ত্রিতাল

কেন আজ নতুন ক’রে পরান তোমারে পাইতে চায়। এত কাছে আছো তবু কেন বুকে অসহ বিরহ হায়।। রূপ-সরসীতে ফুটালে পদ্মিনী বঁধু দিলে সুরভি রসঘন মধু, তবু শীর্ণা তনু কেন চায় গোধুলি রাঙা-শাড়ি - আল্তা পরিতে কেন সাধ যায়।। বনশ্রী কাঁদে প্রেম কণ্ঠ জড়ায়ে ওলো নিরাভরণা অথই জলে কাঁদে প্রেম ঘন কমল খোঁপায় কেন পর না, কেন তব সুরের কপোতী মুক্তামালা চুড়ি কাঁকন পরায়।।
রাগঃ
তালঃ
ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল। ভূষণহীনা বনদেবী কার হ'রি তুই দুল।। হার হ'বি কার কবরীতে সন্ধ্যারানী দূর নিভৃতে, ব'সে আছে অভিমানে ছড়িয়ে এলোচুল।। মাটির ধরার ফুলদানিতে তোর হবে কি ঠাঁই, আদর কে আর করবে তোরে, বসন্ত যে নাই হায় বসন্ত নাই। গোলক-চাঁপা খুঁজিস কারে — সে দেবতা নাই রে হেথা শূন্য যে আজি গোকুল।।
রাগঃ ধানি মিশ্র
তালঃ কাহার্বা

মুছাফির! মোছ্ রে আঁখি-জল ফিরে চল আপনারে নিয়া আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপ্নি ঝরিয়া।। রে পাগল! একি দুরাশা, জলে তুই বাঁধ্বি রে বাসা! মেটে না হেথায় পিয়াসা হেথা নাই তৃষা-দরিয়া।। বরষায় ফুটল না বকুল পউষে ফুট্বে কি সে ফুল (রে) এ পথে ঝরে সদা ভুল নিরাশার কানন ভরিয়া।। রে কবি! কতই দেয়ালি জ্বালিলি তোর আলো জ্বালি’ এলো না তোর বনমালী আধাঁর আজ তোরই দুনিয়া।।
রাগঃ বারোয়াঁ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan