
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মাগো আমি মন্দমতি তবু যে সন্তান তোরই (হায়) পুত্র বেড়ায় কাঙাল বেশে মা যার ভূবনেশ্বরী।। তুই যে এত হানিস হেলা (তবু) তোকেই ডাকি সারা বেলা মার খেলে মা’র শিশুর মত মাগো তোকেই জড়িয়ে ধরি।। মা হয়ে তুই কেমন করে কোল থেকে তোর দিলি ফেলে (মাগো) কেন দিলি ধুলায় ফেলে? (আমি) মন্দ এত হতাম না মা মায়ের স্নেহ-সুধা পেলে। (মা) তোর উপরে অভিমানে দু’চোখ যায় যেদিক পানে সেই দিকে তাই ধাই মা এখন মরণ-বাঁচন ভয় না করি।।
রাগঃ
তালঃ দাদ্রা

সুন্দর অতিথি এসো, এসো, কুসুম-ঝরা বনপথে, তোমার আশায় মুকুলগুলি চেয়ে আছে প্রভাত হ'তে।। তোমার আসার অনুরাগে পাতায় পাতায় শিহর লাগে কণ্ঠে কুহুর কুজন জাগে ভাসলো আকাশ আলোর স্রোতে।। চলতে যদি বেদনা পায় তব কোমল চরণ-কমল বন-বীথিকার পথ-ধূলি ঝরা পল্লব পাপড়ি-দল। পেয়ে আজি আসার আভাস উতল হ'ল মন্দ বাতাস চেয়ে আছে উদাসী আকাশ আসবে কবে সোনার রথে।।
রাগঃ
তালঃ কাহার্বা

পুরুষ : নবীন বসন্তের রানী তুমি গোলাব-ফুলী রঙ। স্ত্রী : তব অনুরাগের রঙে আমি উঠিয়াছি আজ রেঙে প্রিয় এই অপরূপ ঢঙ।। পুরুষ : পলাশ কৃষ্ণচূড়ার কলি রাঙা ও-পায়ে এলে কি দলি’? স্ত্রী : বেয়ে প্রেমের পথের গলি এলাম কঠোর হৃদয় দলি’, হের পায়ে তাহারি রঙ।। পুরুষ : হায়, হৃদয়-হীনা হৃদয়-সাথি হয় না তা জানি, অবুঝ হৃদয় তবু চাহে তায় জানে সে-পাষাণী। স্ত্রী : ধরিয়া পায়ে প্রেম জানায়ে যাও পালায়ে শেষে কাঁদায়ে কাঁদাই যতই, কাঁদি যে ততই; পুরুষ : বায়ু কেঁদে যায় ফুল ঝরায়ে। স্ত্রী : না, না, যাও যাও মন চেয়ো না গন্ধ লহ, ফুল চেয়ো না; আছে কাঁটা ফুলের সঙ্গ।। উভয়ে : যাই চল সেই কাননে নাই কাঁটা ফুলের সনে যথা নাই বিরহ, শুধু মিলন।।
রাগঃ
তালঃ কাহার্বা

তিমির বিদারী অলখ-বিহারী কৃষ্ণ মুরারি আগত ঐ টুটিল আগল নিখিল পাগল সর্বসহা আজি সর্বজয়ী।। বহিছে উজান অশ্রু-যমুনায় হৃদি-বৃন্দাবনে আনন্দ ডাকে, (ওরে) ‘আয়’, বসুধা যশোদার স্নেহধার উথলায় (ওগো) কাল্-রাখাল নাচে থৈ-তা-থৈ।। বিশ্ব ভরি' ওঠে স্তব নমো নমঃ অরির পুরী-মাঝে এলো অরিন্দম। ঘিরিয়া দ্বার বৃথা জাগে প্রহরী জন বন্ধ কারায় এলো বন্ধ-বিমোচন, ধরি' অজানা পথ আসিল অনাগত জাগিয়া ব্যথাহত ডাকে, মাভৈঃ।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
১.

স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম
২.

বনে মোর ফুটেছে হেনা চামেলি যূথী বেলি। এসো এসো কুসুম সুকুমার শীতের মায়া-কুহেলি অবহেলি’॥ পরানে দেয় দোলা দেয় দোলা দুল্ দোলায় (পরানে দেয় দোলা দেয় দোলা দেয় দোলন্) উতলা দখিন হাওয়া কোকিল কুহরে কুহু কুহু স্বরে মদির স্বপন-ছাওয়া। হাসে গীত-চঞ্চল, জোছনা-উজল মাধবী রাতি এসো এসো যৌবন সাথি ফুল-কিশোর, হে চিতচোর, দেবতা মোর। মম লাজ অবগুণ্ঠন ঠেলি’॥
রাগঃ জংলা
তালঃ দ্রুত-দাদ্রা

সেই পুরানো সুরে আবার গান গেয়ে কে যায় নিতি। গেয়েছিল এমনি সুরে একদা এক অতিথি।। কণ্ঠে তাহার এমনি, মায়া প্রাণ-মাখানো এমনি, গাইত হতাশ তরুণ পথিক, এমনি করুণ-গীতি।। এনেছিল বাসন্তি রং তার ছোঁওয়া আমার প্রাণ, মুছে গেছে রঙের সে-দাগ, কে জাগায় ফের তার স্মৃতি।। চ’লে গেছে তাহার সাথে বসন্ত মোর অকালে, ভ’রে গেছে ঝরা ফুলে শুকনো পাতায় বন-বীথি।। ভুলিয়াছিলাম ভালো তাই কি পুন কাঁদাতে আসিল সে সিঁদুর-রাগে রাঙাতে সাঁঝের সিঁথি।।
রাগঃ ঝিঁঝিট
তালঃ কাহার্বা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan