
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

শ্যামের সাথে চল সখি খেলি সবে হোরি। রঙ নে, রঙ দে, মদির আনন্দে, আয় লো বৃন্দাবনী গোরী।। আয় চপল যৌবন-মদে মাতি অল্প-বয়সী কিশোরী।। রঙ্গিলা গালে তাম্বুল-রাঙা ঠোঁটে হিঙ্গুল রঙ লহ ভরি; ভুরু-ভঙ্গিমা সাথে রঙ্গিম হাসি পড়ুক মুহু মুহু ঝরি’।। আগুন-রাঙা ফুলে ফাগুন লাগে লাল, কৃষ্ণচূড়ার পাশে অশোক গালে-গাল। আকুল করে ডাকি’ বকুল বনের পাখি, যমুনার জল লাল হ’ল আজ আবির, ফাগের রঙে ভরি।।১
১. শ্যাম অঙ্গ আজি রঙে রঙে রাঙা হয়ে কি শোভা ধরেছে মরি! মরি!
রাগঃ পিলু
তালঃ কাহার্বা

সাহারাতে ফুটল রে রঙিন গুলে লালা সেই ফুলেরি খোশবুতে আজ দুনিয়া মাতোয়ালা।। সে ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ -সুরুজ গ্রহ-তারায় ঝুঁকে প'ড়ে চুমে সে ফুল নীল গগন নিরালা।। সেই ফুলেরি রঙ লেগে আজ ত্রিভুবন উজালা।। চাহে সে ফুল জ্বীন ও ইনসান হুরপরী ফেরেশতায় ফকির দরবেশবাদশা চাহে করিতে গরার মালা (তারে) চেনে রসিক ভ্রমর,বুলবুল সেই ফুলের ঠিকানা কেউ বলে হযরত মোহাম্মদ (বলে) কেউ বা কমলিওয়ালা।।
রাগঃ
তালঃ কাহার্বা

নিম ফুলের মউ পি’য়ে ঝিম হয়েছে ভোমরা। মিঠে হাসির নূপুর বাজাও ঝুমুর নাচো তোমরা।। কভু কেয়া কাঁটায়, কভু বাব্লা-আঠায় বারে বারে ভোমরার পাখা জড়ায়ে গো — পাখা জড়ায় দেখে হেসে লুটিয়ে পড়ে ফুলের দেশের বউরা।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা
শিল্পীঃ অঞ্জলি মুখোপাধ্যায়
এসো এসো বন ঝরনা উচ্ছল-চল-চরণা। সর্পিল ভঙ্গে লুটায়ে তরঙ্গে ফেন-শুভ্র-ওড়না।। পাষাণ জাগায়ে এসো নির্ঝরিণী এসো প্রাণ-চঞ্চলা জল-হরিণী মরু-তৃষিতের বুকে ঢালো ধারা জল-শ্যাম মেঘ-বরণা।। এসো বুনো পথ বেয়ে অকারণ গান গেয়ে, গভীর অরণ্যের মৌনব্রত ভেঙে ভয়হীন পাহাড়ি মেয়ে। নৃত্য পরা পায়ে ছন্দ আনো আনন্দ আনো মৃত প্রাণ জাগানো, অনাবিল হাসির ঝরাফুল ছড়ায়ে এসো মঞ্জুলা মনোহরণা।।
রাগঃ
তালঃ
তোমায় আমায় মিল খেয়েছে ও প্রেয়সী রাজ-যোটক। আমি যেন গোদা চরণ তুমি তাহে বিষ্ফোটক।। আমি কুম্ড়ো তুমি দা, আমি কাঁচকলা তুমি আদা, তুমি তেজী, (আর) আমি ম্যাদা, আমি সাপ, তুমি বেজি যেন, বাপ! তুমি হস্তিনী আমি ঘোটক।। তুমি বঁটী আমি চিচিঙ্গে, আমি চিল, পিছে তুমি ফিঙে আমি টিঙ্ টিঙে, (আর) তুমি ডিঙ্ ডিঙে প্রিয়ে আমি ভেতো বাঙালিটি, তুমি যেন বর্গী-ঠগ্।। আমি দাড়ি তুমি ক্ষুর, তুমি সাপ আমি ল্যাজুড়, তুমি মাফ, আমি কসুর আমি ভাঙা ভোঙা কলার ভেলা তুমি খিদিরপুরের ডক্।। তুমি বঁড়্ শি আমি মাছ; আমি মোম্ তুমি আগুন-আঁচ, তুমি আমার হাতের পাঁচ তুমি আ জনমে স্বামী হয়ো আমায় দিও পদোদক।।
রাগঃ খাম্বাজ
তালঃ দ্রুত-দাদ্রা

দুরন্ত বায়ু পূরবইয়াঁ বহে অধীর আনন্দে তরঙ্গে দুলে আজি নাইয়া রণ-তুরঙ্গ-ছন্দে।। অশান্ত অম্বর-মাঝে মৃদঙ্গ গুরুগুরু বাজে, আতঙ্কে থরথর অঙ্গ মন অনন্তে বন্দে।। ভূজঙ্গী দামিনীর দাহে দিগন্ত শিহরিয়া চাহে, বিষন্ন ভয়-ভীতা যামিনী খোঁজে সেতারা চন্দে।। মালঞ্চে এ কি ফুল-খেলা, আনন্দে ফোটে যূথী বেলা, কুরঙ্গী নাচে শিখী-সঙ্গে মাতি’ কদম্ব-গন্ধে।। একান্তে তরুণী তমালী অপাঙ্গে মাঝে আজি কালি, বনান্তে বাঁধা প’ল দেয়া কেয়া-বেণীর বন্ধে।। দিনান্তে বসি’ কবি একা পড়িস্ কি জলধারা-লেখা, হিয়ায় কি কাঁদে কুহু-কেকা আজি অশান্ত দ্বন্দ্বে।।
রাগঃ কাফি-সিন্ধু
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan