
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

রাস-মঞ্চে দোল-দোল লাগে রে, জাগে ঘূর্ণি-নৃত্যের দোল। আজি রাস-নৃত্য নিরাশ চিত্ত জাগো রে, চল যুগলে যুগলে বন-ভবনে - আনো নিথর হেমন্ত হিম পবনে চঞ্চল হিল্লোল॥ শতরূপে প্রকাশ আজি শ্রী হরি, শত দিকে শত সুরে বাজে বাঁশরি - সকল গোপিনী আজি রাই কিশোরী, - যাবে তৃষ্ণা, পাবে কৃষ্ণের কোল॥ তরল তাল ছন্দ-দুলাল নন্দ-দুলাল নাচে রে, অপরূপ রঙ্গে নৃত্য-বিভঙ্গে অঙ্গের পরশ যাচে রে; মানস-গঙ্গা অধীর-তরঙ্গা প্রেমের-যমুনা হ’ল রে উতরোল॥
রাগঃ
তালঃ কাহার্বা

বেদনার পারাবার করে হাহাকার তোমার আমার মাঝে হে প্রিয়তম। অনন্ত এই বিরহের নাহি পার, হবে না মিলন আর এ জনম।। এই বুঝি হায়, বিধির লিখন দু’কূলে থাকি’ কাঁদিব দু’জন রাতের চখা-চখীর সম।। বাতায়নে জ্বালি’ আশা-দীপ চাহিব তোমার আসার পথে বিফল মালার মলিন কুসুম ভাসাব নদীর ভাটীর স্রোতে। নিশুতি রাতের তারার চোখে, দলিত ফুলে ঝরা-কোরকে খুঁজিও আমায় ফিরিয়া যদি আসি এ-ঘরে প্রিয় মম১।।
১. আস হে কভু হে বন্ধু মম
রাগঃ কাফি-সিন্ধু মিশ্র
তালঃ কাহার্বা
অধীর অম্বরে গুরু গরজন মৃদঙ বাজে। রুমু রুমু ঝুম্ মঞ্জীর-মালা চরণে আজ উতলা যে॥ এলোচুলে দু’লে দু’লে বন-পথে চল আলি, মরা গাঙে বালুচরে কাঁদে যথা বন্-মরালী। উগারি’ গাগরি ঝারি দে লো দে করুণা ডারি ঘুঙট উতারি’ বারি ছিটা লো গুমোট সাঁঝে॥ তালীবন হানে তালি, ময়ুরী ইশারা হানে, আসন পেতেছে ধরা মাঠে মাঠে চারা-ধানে। মুকুলে ঝরিয়া পড়ি’ আকুতি জানায় যূথী ডাকিছে বিরস শাখে তাপিতা চন্দনা-তুতি। কাজল-আঁখি রসিলি চাহে খুলি ঝিলিমিলি, চল, লো চল সেহেলি, নিয়ে মেঘ-নটরাজে॥
নাটকঃ ‘সেতুবন্ধ’
রাগঃ হাম্বীর
তালঃ কাওয়ালি
চারু চপল পায়ে যায় যুবতী গোরী।। আঁচলের পাল তুলে সে চলে ময়ূর-পঙ্খি-তরী।। আয়রে দেখবি যদি ভাদরের ভরা নদী, চলে কে বে-দরদি — ভেঙে কূল গিরি-দরি।। মুখে চাঁদের মায়া কেশে তমাল-ছায়া, এলোচুলে দুলে দুলে নেচে চলে হাওয়া-পরী।। নয়ন-বাণে মারে প্রাণে চরণ-ছোঁয়ায় জীবন দানে, মায়াবিনী যাদু জানে — হার মানে ঊর্বশী অপ্সরী।।
রাগঃ খাম্বাজ
তালঃ কাহার্বা

আমায় রাখিস্নে আর ধ’রে। পারের ঠাকুর (ওরে) ডাক দিয়েছে এই পারেরই অন্ধকারে মন যে কেমন করে।। আয়ু-রবির অস্ত-পথে এলো এলো ঠাকুর কনক-রথে, গোধূলি-রঙ হাসিটি তার ঝরছে চোখের ’পরে।। চোখ দু’টি মোর ভরে’ জলে বলব ঠাকুর নাও গো কোলে, রইতে নারি (আমি তোমায় ছেড়ে) রইতে নারি। আমার এ প্রাণ (পূজার ফুলের মত) (তোমার) পায়ে পড়ুক ঝ’রে।।
রাগঃ পুরিয়া
তালঃ দাদ্রা

ওগো অন্তর্যামী, ভক্তের তব শোন শোন নিবেদন যেন থাকে নিশিদিন তোমারি সেবায় মোর তনু-প্রাণ-মন।। নয়নে কেবল দেখি যেন আমি তোমারই স্বরূপ ত্রিভুবন-স্বামী শিরে বহি যেন তোমারি পূজার অর্ঘ্য অনুক্ষণ।। এ রসনা শুধু জপে তব নাম এই বর দাও নাথ; তোমারি চরণ সেবায় লাগুক মোর এই দুটি হাত। ওঠে তব নাম প্রতি নিঃশ্বাসে শ্রবনে কেবল তব নাম ভাসে তব মন্দির-পথে যেন সদা চলে মোর এ চরণ।।
রাগঃ
তালঃ একতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan