
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আজো বোলে কোয়েলিয়া চাঁপাবনে প্রিয় তোমারি নাম গাহিয়া।। তব স্মৃতি ভোলেনি চৈতালি সমীরণ, আজো দিকে দিকে খুঁজে ফেরে কাঁদিয়া।। নিশীথের চাঁদ আজো জাগে ওগো চাঁদ, তব অনুরাগে। জলধারা উথলে যমুনার সৈকতে খোঁজে তরুলতা ফুল আঁখি মেলিয়া।।
রাগঃ সিন্ধুরা
তালঃ ত্রিতাল

আমার হৃদয় অধিক রাঙা মা গো রাঙা জবাব চেয়ে, আমি সেই জবাতে ভবানী তোর চরণ দিলাম ছেয়ে॥ মোর বেদনার বেদির ‘পরে বিগ্রহ তোর রাখবো ধ‘রে পাষাণ দেউল সাজে না — তোর আদরিণী মেয়ে॥ স্নেহ পূজার ভোগ দেবো মা, অশ্রু-পূজাঞ্জলি, অনুরাগের থালায় দেবো ভক্তি-কুসুম-কলি। অনিমেষ আঁখির বাতি রাখবো জ্বেলে দিবস রাতি, তোর রূপ হবে মা আরও শ্যামা (আমার) অশ্রুজলে নেয়ে॥
রাগঃ
তালঃ দাদ্রা

(মা) আয় মা উমা! রাখ্ব এবার ছেলের সাজে সাজিয়ে তোরে। (ওমা) মা’র কাছে তুই রইবি নিতুই, যাবি না আর শ্বশুর ঘরে।। মা হওয়ার মা কী যে জ্বালা বুঝবি না তুই গিরি-বালা তোরে না দেখলে শূন্য এ বুক কী যে হাহাকার করে।। তোরে টানে মা শঙ্কর-শিব আসবে নেমে জীব-জগতে, আনন্দেরই হাট বসাব নিরানন্দ ভূ-ভারতে। না দেখে যে মা, তোর লীলা হ’য়ে আছি পাষাণ-শীলা আয় কৈলাসে তুই ফির্বি নেচে বৃন্দাবনের নূপুর প’রে।।
রাগঃ
তালঃ একতাল

আমি দ্বার খুলে আর রাখব না, পালিয়ে যাবে গো। জানবে সবে গো, নাম ধরে আর ডাকব না।। এবার পূজার প্রদীপ হয়ে জ্বলবে আমার দেবালয়ে, জ্বালিয়ে যাবে গো — আর আঁচল দিয়ে ঢাকব না।। হার মেনেছি গো, হার দিয়ে আর বাঁধব না। দান এনেছি গো, প্রাণ চেয়ে আর কাঁদব না। পাষাণ, তোমায় বন্দী ক’রে রাখব আমার ঠাকুর ঘরে, রইব কাছে গো — আর অন্তরালে থাকব না।।
রাগঃ ইমন
তালঃ দাদ্রা

দ্বৈত : আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ুর ডাকে, দোলনা কেন বাঁধলে না গো এবার কদম-শাখে।। স্ত্রী : সঙ্গে ল'য়ে গোপ-গোপীরে পুরুষ : ব্রজের কিশোর যাবে ফিরে দ্বৈত : লীলা-কিশোর শ্যাম যে লীলা-সাথীর সাথে থাকে।। দ্বৈত : দোলনা বেঁধে রইবো চেয়ে আমরা মেঘের পানে আয় ওরে আয়, নির্জন বনকে জাগাই সেই কাজরি গানে গানে। স্ত্রী : বৃষ্টি ধারায় টাপুর টুপুর পুরুষ : শুনব তাহার পায়ের নূপুর দ্বৈত : বিজলিতে তার চপল চাওয়া দেখব মেঘের ফাঁকে।।
রাগঃ
তালঃ কাহার্বা

আমি জানি তব মন বুঝি তব ভাষা তব কঠিন হিয়ার তলে জাগে কি গভীর ভালোবাসা।। ওগো উদাসীন! আমি জানি তব ব্যথা আহত পাখির বুকে বাণ বিধেঁ কোথা কোন অভিমান ভুলিয়াছ তুমি ভালোবাসিবার আশা।। তুমি কেন হানো অবহেলা অকারন আপনাকে, প্রিয় যে হৃদয়ে বিষ থাকে সে হৃদয়ে অমৃত থাকে। তব যে বুকে জাগে প্রলয় ঝড়ের জ্বালা আমি দেখেছি যে সেথা সজল মেঘের মালা ওগো ক্ষুধাতুর আমারে আহুতি দিলে মিটিবে কি তব পরানের পিপাসা।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan