
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

এলো ঐ বনান্তে পাগল বসন্ত বনে বনে মনে মনে রং সে ছড়ায় রেচঞ্চল তরুণ দুরন্ত।। বাঁশীতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর পান্ডু কপোলে জাগে রঙ নব অনুরাগে রাঙা হ’ল ধূসর দিগন্ত।। কিশলয়ে পর্ণে অশান্ত ওড়ে তার অঞ্চল প্রান্ত পলাশ কলিতে তার ফুল ধনু লঘু ভার ফুলে ফুলে হাসি অফুরন্ত।। এলোমেলো দখিনা মলয় রে প্রলাপ বকিছে বনময় রে অকারণ মন-মাঝে বিরহের বেণু বাজে জেগে ওঠে বেদনা ঘুমন্ত।।
রাগঃ পরজ বসন্ত
তালঃ কাহার্বা

এলো শ্যামল কিশোর তমাল-ডালে বাঁধে ঝুলনা। সুনীল শাড়ি পরো ব্রজনারী পরো নব নীপ-মালা অতুলনা।। ডাগর চোখে কাজল দিও, আকাশী রং প'রো উত্তরীয়, নব-ঘন-শ্যামের বসিয়া বামে দুলে দুলে ব'রলা, 'বঁধু, ভুলো না'।। নৃত্য-মুখর আজি মেঘলা দুপুর, বৃষ্ট্রির নূপুর বাজে টুপুর টুপুর। বাদল-মেঘের তালে বাজিছে বেণু, পান্ডুর হ'ল শ্যাম মাখি' কেয়া-রেণু, বাহুতে দোলনায় বাঁধিবে শ্যামরায় ব'লো, 'হে শ্যাম, এ বাঁধন খুলো না'।।
রাগঃ
তালঃ কাহার্বা

এসো কল্যাণী চির-আয়ুষ্মতী। তব নির্মল করে ভবন-প্রদীপ জ্বালো জ্বালো জ্বালো সতী।। মঙ্গল-শঙ্খ বাজাও বাজাও সুমঙ্গলা সকল অকল্যাণ সকল অমঙ্গল কর দূর (শুভ) সমুজ্জ্বলা! এ মাটির কুটিরে দূর আকাশের অরুন্ধতী।। এসো লক্ষ্মী গৃহের আঁকো অঙ্গনে মঙ্গল আল্পনা তব পুণ্য-পরশ দিয়ে ধূলি-মুঠিরে কর গো সোনা, তুমি দেবতার শুভ বর মূর্তিমতী।। স্নান-শুদ্ধা তুমি পূজা-দেউলে যবে কর আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি। তব কুণ্ঠিত গুণ্ঠন-তলে চির শান্তির ধ্রবতারা জ্বলে, সংসার অরণ্যে ধ্যান-মগ্না তুমি তপতী।।
রাগঃ পটদীপ
তালঃ ত্রিতাল
এলো মিলন-রাতি জ্বলে বাসর-বাতি ওগো পরান-সাথি এসো পরানে।। প্রেম-কুসুম গাঁথি ছিনু আসন পাতি ছিনু হরষে মাতি তব বরণ-গানে।। প্রেম-মদির-আঁখি আঁখিতে রাখি, শুধু চাহিয়া থাকি তব মুখের পানে।।
নাটক : ‘কাফন-চোরা’
রাগঃ
তালঃ
এসো এসো বন ঝরনা উচ্ছল-চল-চরণা। সর্পিল ভঙ্গে লুটায়ে তরঙ্গে ফেন-শুভ্র-ওড়না।। পাষাণ জাগায়ে এসো নির্ঝরিণী এসো প্রাণ-চঞ্চলা জল-হরিণী মরু-তৃষিতের বুকে ঢালো ধারা জল-শ্যাম মেঘ-বরণা।। এসো বুনো পথ বেয়ে অকারণ গান গেয়ে, গভীর অরণ্যের মৌনব্রত ভেঙে ভয়হীন পাহাড়ি মেয়ে। নৃত্য পরা পায়ে ছন্দ আনো আনন্দ আনো মৃত প্রাণ জাগানো, অনাবিল হাসির ঝরাফুল ছড়ায়ে এসো মঞ্জুলা মনোহরণা।।
রাগঃ
তালঃ
এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল সারা বরষ ছিলি গাফেল এবার আঁখি খোল।। এই একমাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে কিয়ামতের নিয়ামত তোর ঝুলি ভরে তোল।। বন্দী রহে এই মাসে শয়তান মালাউন (তার) এই মাসে যা করবি সওয়াব দর্জা হাজার গুণ। ভোগ বিলাসে মাখলি যে পাঁক রমজানে তা হবে রে সাফ এফতারে তোর কর রে সামান আল্লা রসুল বোল।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan