
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বাজিছে বাঁশরি কার অজানা সুরে। ডাকিছে সে যেন তার সুদূর বঁধুরে।। তারা-লোকের সাথীরে যেন সে চাহে ধরাতে, তারি কাঁদন যেন ঝরা কুসুমে ঝুরে।। চাঁদের স্বপন ল’য়ে জাগে সে নিশীথ একা, নিরালা গাহে গান হায় বিষাদ-মধুরে।। তাহারি অভিমান যেন উঠিছে বাতাসে কাঁপি’, তাহারি বেদনা দূর আকাশে ঘুরে।।
রাগঃ বাগেশ্রী
তালঃ আদ্ধা কাওয়ালি
বল্ সখি বল্ ওরে স'রে যেতে বল্। মোর মুখে কেন চায় আঁখি-ছলছল, ওরে স'রে যেতে বল।। পথে যেতে কাঁপে গা শরমে জড়ায় পা, মনে হয় সারা পথ হয়েছে পিছল ওরে স'রে যেতে বল।। জল নিতে গিয়ে সই ওর চোখে চেয়ে রই সান-বাঁধা ঘাট যেন কাঁপে টলমল ওরে স'রে যেতে বল।। প্রথম বিরহ মোর চায় কি ও চিত-চোর; চাঁদিনী চৈতী রাতে আনে সে বাদল স'রে যেতে বল ওরে স'রে যেতে বল।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ কাহার্বা

বিরহের নিশি কিছুতে আর চাহে না পোহাতে ওগো প্রিয়। জাগরণে দেখা দিলে না নাথ স্বপনে আসিয়া দেখা দিও।। হেরিব কবে সে-মোহন রূপ শুকায়েছে মালা, পুড়েছে ধূপ, নিভে যদি যায় জীবন-দীপ তুমি এসে নাথ জ্বালাইও১।। তব আশা-পথ চাহি’ বৃথায় দিবস মাস বরষ যায়, এ জনমে যদি ভুলিলে হায় — পর জনমে না ভুলিও।।
১. নিভাইও
রাগঃ সাহানা
তালঃ একতাল
বাজ্ল কি রে ভোরের সানাই নিদ্-মহলার আঁধার-পুরে শুন্ছি আজান গগন-তলে আঁধার-রাতের মিনার-চূড়ে।। সরাই-খানার্ যাত্রীরা কি ‘বন্ধু জাগো’ উঠ্ল হাঁকি’? নীড় ছেড়ে ঐ প্রভাত-পাখি গুলিস্তানে চল্ল উড়ে’।। তীর্থ-পথিক্ দেশ-বিদেশের আর্ফাতে আজ জুট্ল কি ফের, ‘লা শরীক আল্লহু’ মন্ত্রের নাম্ল কি বান পাহাড় ‘তূরে’।। আজকে আবার কা’বার পথে ভিড় জমেছে প্রভাত হ’তে, নামল কি ফের্ হাজার স্রোতে ‘হেরার’ জ্যোতি জগৎ জুড়ে।। আবার ‘খালেদ’ ‘তারেক’ ‘মুসা’ আনল কি খুন-রঙিন ভূষা, আস্ল ছুটে’ হাসীন ঊষা নও-বেলালের শিঁরিন সুরে।।
রাগঃ মান্দ
তালঃ কাহার্বা

বুনো পাখি, বুনো পাখি চোখে তোর নেই কেন ঘুম। ঘুমায় তেপান্তর আকাশ সাগর বন নিঝ্ঝুম।। জোছনা-আঁচল জড়াইয়া গায় শ্রান্ত ধরণী অঘোর ঘুমায়, ঘুমায় ভ্রমর লতার কোলে মাখিয়া পরাগ-কুম্কুম্।। আমিও জাগি তোরই মত পাখি বিরহ-শয়নে ভবনে একাকী, হুতাশ পবনে ছড়ায় সুরভি বিফল মালার কুসুম।।
রাগঃ
তালঃ
বিধুর তব অধর-কোণে মধুর হাসির রেখা। তারি লাগি' ভিখারি মন ফেরে একা একা।। সজাগ হয়ে আছে শ্রবণ, থির হয়েছে অধীর পবন। তুমি কথা কইবে কখন গাইবে কুহু কেকা।। কখন তুমি চাইবে, প্রিয়া, সলাজ অনুরাগে। তিমির-তীরে অরুণ ঊষা তারি আশায় জাগে। কেমন ক'রে চাঁদ যে টানে — সিন্ধু জানে, জোয়ার জানে — দেখিতে আসি, আসিনিকো দিতে তোমায় দেখা।।
নাটক: ‘চক্রব্যূহ’
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan