
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ব্রজ-দুলাল ঘন শ্যাম মোর হৃদে কর বিহার হে।। নব অনুরাগের জ্বালায়ে বাতি অঙ্গে অঙ্গে রাখি তব শেজ পাতি’ গাঁথি অশ্রু-মোতিহার হে।। আরতি-প্রদীপ আঁখিতে জ্বালায়ে রাখি পথ-পানে চাহি বার বার হে।। নিবেদন করি নাথ তব চরণে নিত্য পূজা-উপচার হে বিরহ-গন্ধ ধূপ বেদনা চন্দন পূজাঞ্জলি আঁখি-ধার হে দেবতা এসো, খোল দ্বার হে।।
রাগঃ গান্ধারী
তালঃ ত্রিতাল

বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো বাঁশরি সেই চির-চেনা সুরে। যে সুরে বিরহী প্রাণ আজও ঝুরে।। যে সুরে হৃদয়ে হোরির রং লাগে ভুলে যাওয়া যৌবন-স্মৃতি মনে জাগে, আকাশ কাঁদে যে সকরুণ রাগে — যে সুর ঘুমায়ে আছে প্রিয়ার নূপুরে।। যে সুর শুনি আজো পল্লীর প্রান্তে মল্লিকা-কুঞ্জে শ্রান্ত দিনান্তে, বিরহ বিধূর দূর হারানো দিনের — ছায়া ফেলে যে-সুর মনের মুকুরে।।
রাগঃ কাফি
তালঃ ত্রিতাল
বেসুর বীণায় ব্যথার সুরে বাঁধ্ব গো পাষাণ-বুকে নিঝর হয়ে কাঁদব গো।। কুলের কাঁটায় স্বর্ণলতার দুল্ব হার, ফণীর ডেরায় কেয়ার কানন ফাঁদ্ব গো।। ব্যাধের হাতে শুনব সাধের বঙশী-সুর, আস্লে মরণ চরণ ধ’রে সাধব গো।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ কাহার্বা

বিষাদিনী এসো শাওন সন্ধ্যায় কাঁদিব দুজনে। দীপালির উৎসবে আঁধারের ঠাঁই নাহি কাহারো হাসি যদি নিভে যায়। তোমারি মতো তাই ম্লান-মুখ চিরদিন লুকায়ে রাখি অবগুণ্ঠনে॥
রাগঃ শাওন্ত কল্যাণ
তালঃ ত্রিতাল
বনের হরিণ বনের হরিণ ওরে কপট চোর। কেমন ক’রে করলি চুরি প্রিয়ার আঁখি মোর।। লায়লীরে তুই দেখ্লি কখন কর্লি বদল তোদের নয়ন, ওরে বন হয়েছে স্বর্গ আমার হেরি নয়ন তোর।।
নাটকঃ ‘লায়লী-মজনু’
রাগঃ
তালঃ বৈতালিক

বনে চলে বনমালী বনমালা দুলায়ে। তমালে কাজল-মেঘে শ্যাম-তুলি বুলায়ে।। ললিত মধুর ঠামে কভু চলে কভু থামে, চাঁচর চিকুরে বামে — শিখি-পাখা ঢুলায়ে।। ডাকিছে রাখাল-দলে ‘আয় রে কানাই’ ব’লে, ডাকে রাধা তরুতলে — ঝুলনিয়া ঝুলায়ে।। যমুনার তীর ধরি’ চলিছে কিশোর হরি, বাজে বাঁশের বাঁশরি — ব্রজনারী ভুলায়ে।।
রাগঃ কাফি
তালঃ

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan