
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

চাও চাও চাও নব বধূ অবগুণ্ঠন খোলো আনত নয়ন তোলো॥ আমি যে ননদী খরতর নদী লজ্জা কি লজ্জায় ফুল শয্যায় কাল ছিল না তো নত ওই আঁখি সবি বলে দেব যদি বউ কথা না বলো॥ ‘বউ কথা কও’ ডাকে পাখি তবুও নীরব রবে নাকি দেখি দেখি গালে লালী ও কিসের? ও! লজ্জায় বুঝি লাল হলো॥ ও কি অধীর চরণে যেয়ো না যেয়ো না আন-ঘরে লুকাইতে দেখে যদি কেউ সখি পাশের ও ঘরে মানুষ যে রহে তারও অন্তরে বহে বিরহের ঢেউ। লজ্জাই যদি তব ভূষণ সজ্জায় তবে কি প্রয়োজন? সুখে সুখী হব দুখে দুখী ব’সো মুখোমুখি লাজ ভোলো।
নাটিকাঃ ‘বিয়ে বাড়ি’
রাগঃ
তালঃ ফের্তা

চল্ রে চপল তরুণ-দল বাঁধন হারা চল্ অমর সমরে, চল ভাঙি’ কারা জাগায়ে কাননে নব পথের ইশারা।। প্রাণ-স্রোতের ত্রিধারা বহায়ে তোরা ওরে চল! জোয়ার আনি, মরা নদীতে পাহাড় টলায়ে মাতোয়ারা।। ডাকে তোরে স্নেহভরে ‘ওরে ফিরে আয় ফিরে ঘরে’ তারে ভোল্ ওরে ভোল্ তোরা যে ঘর-ছাড়া।। তাজা প্রাণের মঞ্জুরি ফুটায়ে পথে তোরা চল্, রহে কে ভুলে ছেঁড়া পুঁথিতে তাদের পরানে দে রে সাড়া। রণ-মাদল আকাশে ঘন বাজে গুরু গুরু। আঁধার ঘরে কে আছে প’ড়ে তাহার দুয়ারে দে রে নাড়া।।
মার্চের সুর
তালঃ কাহার্বা (দ্রুতলয়)

চাঁদিনী রাতে কানন-সভাতে আপন হাতে গাঁথিলে মালা। সয়েছি বুকে নিবিড় সুখে তোমারি হাতের সূচিব জ্বালা।। আজিও জাগে লোহিত রাগে রঙিন গোলাবে তাহারি ব্যথা তব ও গলে দুলিব ব’লে দিয়েছি কুলে কলঙ্ক-কালা ।। যদি ও গলে নেবে না তুলে কেন বধিলে ফুলের পরান অভিমানে হায় মালা যে শুকায় ঝ’রে ঝ’রে যায় লাজে নিরালা।।
নাটকঃ‘আলেয়া’
রাগঃ সিন্ধু-ভৈরবী
তালঃ কাহার্বা

চক্র সুদর্শন ছোড়কে মোহন তুম ব্যনে বনওয়ারী। ছিন লিয়ে হ্যয় গদা-পদম্ সব মিল করকে ব্রজনারী।। ছার ভুজা আব দো বনায়ে ছোড়কে বৈকুণ্ঠ ব্রিজ মে আয়ে, রাস রচায়ে ব্রিজ্কে মোহন ব্যন্ গ্যয়ে মুরলী-ধারী।। সত্যভামাকো ছোড়কে আয়ে রাধা প্যারী সাথমে লায়ে, বৈতরণী কো ছোড়কে ব্যন গ্যয়ে যমুনাকে তটচারী।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

চৌরঙ্গী চৌরঙ্গী চৌরঙ্গী চৌরঙ্গী চারদিকে রঙ ছড়িয়ে বেড়ায় রঙ্গিলা কুরঙ্গী॥ যে সকলের মন মাতায় কলকাতার চৌমাথায় ওপারে যে ফিল্মের ঝিল্মিল্ আলোর দেয়ালি। এপারে যে পথের ভিখারিনী চোখের বালি। গোরা কালো সাহেব মেমে মন্দ ভালো বি.এ. এম.এ. সবাই তাহার সঙ্গী। যে দক্ষিণ হাত তুলি দক্ষিণা চায় আলো দেয় রবি শশী, ফুল দেয় দখিনা বায়। ওকি গোলাপ ফুল নারঙ্গি। নুয়ে প’ড়ে আকাশ দেখে তাহার নাচের ভঙ্গী॥
সিনেমাঃ ‘চৌরঙ্গী’
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

চল মন আনন্দ-ধাম। চল মন আনন্দ-ধাম রে, চল আনন্দ-ধাম।। লীলা-বিহার প্রেম লোক নাই রে সেথা দুঃখ শোক, সেথা বিহরে চির-ব্রজ-বালক — বন্শিওয়ালা শ্যাম রে চল আনন্দ-ধাম।। নাহি মৃত্যু নাহি ভয় নাহি সৃষ্টি, নাহি লয়, খেলে চির-কিশোর চির-অভয় — সঙ্গীত ওম্ না রে চল আনন্দ ধাম।।১ নাহি চরাচর নাহি রে ব্যোম লীলা-সাথী গ্রহ রবি ও সোম, সঙ্গীত ‘ওম্’ নাম রে চল আনন্দ ধাম।।
১. অবাঙ্মনস-গোচরম্
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan