
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

চম্পা-বনে বেণু বাজে — বাজে বাজে। কে গো চঞ্চল? এলে মনোহর সাজে — কিশোর নাটুয়ার১ সাজে।। আঁখি মেলিয়া চাহে মালতীর কলি ভবন-শিখী নাচে ‘কে গো’ বলি’, ছড়ায় সমীরণ ফুল-অঞ্জলি — তোমার পথ-মাঝে।। নূপুর শুনি বনে নাচে কুরঙ্গ মানস-গঙ্গায় জাগে-তরঙ্গ, সরসীতে কমলিনী থরথর অঙ্গ — রক্তিম হ’ল লাজে।। লুকায় ফুলধনু মেঘের কোলে রাখিয়া কপোল চাঁদের কপোলে, হেরে তরুণ রসরাজে।।
১. মনোহর
রাগঃ মিশ্র সুর (ধূন্)
তালঃ দাদ্রা
চীন আরব হিন্দুস্থান নিখিল ধরাধাম। জানে আমায় চেনে আমায় মুসলিম আমার নাম।। অন্ধকারে আজান দিয়ে ভাঙনু ঘুমঘোর, আলোর অভিযান এনেছি রাত করেছি ভোর; এক সমান করেছি ভেঙে উচ্চ নীচ তামাম।। চেনে মোরে সাহারা গোবি দুর্গম পর্বত, মন্থন করেছে সাগর, আমার সিন্ধু রথ; বয়েছি আফ্রিকা ইউরোপ আমারই তাঞ্জাম।। পাক মুলুকে বসিয়েছি খোদার মসজিদ, জগৎ সাক্ষী পাপীদেরকে পিইয়েছি তৌহীদ্; বিরান বনে রচেছি রে হাজার নগর গ্রাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

চাঁদের নেশা লেগে ঢুলে নিশীথিনী। মদির হাওয়ার তালে নাচন লাগে ডালে ডালে — ঝিল্লি নূপুর পরি’ পায় নাচে কানন বিহারিণী।। নেশার ঘোর লাগে বনে পাপিয়া জাগে ‘চোখ গেল চোখ গেল’ গেয়ে ওঠে গুল-বাগে, একেলা বাতায়নে হায় জাগে বিরহিণী।। মহুয়া বকুল ফুলে মদির সুবাস ঘনায়, চাঁদের ওই মুখ মদের ছিটে লাগে কনক চাঁপায়। শান্ত হৃদয় মম দুলিছে সাগর সম, এমন রাতে সে কোথায় আমি যার অনুরাগিণী।।
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

চাঁদের মত নীরবে এসো প্রিয় নিশীথ রাতে। ঘুম হয়ে পরশ দিও হে প্রিয়, নয়ন-পাতে।। তব তবে বাহির-দুয়ার মম খুলিবে না এ-জনমে প্রিয়তম, মনের দুয়ার খুলি’ গোপনে এসো বিজড়িত রহিও স্মৃতির সাথে।। কুসুম-সুরভি হ’য়ে এসো নিশি-পবনে, রাতের পাপিয়া হয়ে পিয়া পিয়া ডাকিও বব-ভবনে। আঁখি-জল হয়ে আঁখিতে আসিও বেণুকার সুর হয়ে শ্রবণে ভাসিও, বিরহ হ’য়ে এসো হে চির-বিরহী আমার অন্তর-বেদনাতে।।
গীতিচিত্রঃ ‘অতনুর দেশ’
রাগঃ
তালঃ
শিল্পীঃ কাজী বেলাল
চ্যল চ্যল চ্যল ন্যওয্যওয়ান চ্যল্। ফ্যত্হেকি হো ফৌজ তুম্ ব্যহর্ কি হো মৌজ তুম্ ব্যখত্কে হো অওজ তুম্ তুম্মে হ্যায় জোর ব্যল্।। চাক হ্যায় শ্যব কি ন্যকাব ছোড় দো গ্যফল্যত কা খবাব, নিকলা ওহ লো আফতাব — তুম্ভি হো গ্যরমে অ্যস্যল।। ফ্যয়লনে কো বেকরার সুরতে নূর অ্যওর নার, জ্যল জ্যলা আফজা পুকার — জলমকি ব্যনফ্যর অ্যম্যল।। চ্যল মচাকে শোর সাফে দুশম্যন কো তোড় ফোড় উঠ খ্যড়ে হো সুব্ আজাঁ গ্যফিলিয়ত্ কো ছোড়, হিম্মত না হারানা আযায়ে গ্যর অ্যয্যল।।
রাগঃ
তালঃ
চিরদিন কাহারও সমান নাহি যায় আজিকে যে রাজাধিরাজ কা'ল সে ভিক্ষা চায়।। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি তারও হলো বনবাস রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না ললাটের লেখা হায়।। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান পুত্র তার হলো হত যদুপতি যার সহায়।। মহারাজ হরিশচন্দ্র, রাজ্য দান ক'রে শেষ শ্মশান-রক্ষী হয়ে লভিল চণ্ডাল-বেশ বিষ্ণু-বুকে চরণ-চিহ্ন, ললাট-লেখা কে খণ্ডায়।।
রাগঃ মান্দ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan