
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

চক্র সুদর্শন ছোড়কে মোহন তুম ব্যনে বনওয়ারী। ছিন লিয়ে হ্যয় গদা-পদম্ সব মিল করকে ব্রজনারী।। ছার ভুজা আব দো বনায়ে ছোড়কে বৈকুণ্ঠ ব্রিজ মে আয়ে, রাস রচায়ে ব্রিজ্কে মোহন ব্যন্ গ্যয়ে মুরলী-ধারী।। সত্যভামাকো ছোড়কে আয়ে রাধা প্যারী সাথমে লায়ে, বৈতরণী কো ছোড়কে ব্যন গ্যয়ে যমুনাকে তটচারী।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

চুরি ক’রে এনো গিরি, আমার উমার দুই কুমারে। দেখ্ব তখন ভোলা মেয়ে কেমন ভু’লে থাকতে পারে॥ তার ছেলেরে আনলে হেথা, বুঝবে মেয়ে মায়ের ব্যথা; (বিনা) সাধনাতে গৌরী তখন, আসবে ছুটে আমার দ্বারে॥ জামাই আমার শিব ভোলানাথ, ডাকিলেই সে আসিবে জানি চাইবে নাকো আসতে শুধু, তোমার মেয়ে ঐ পাষাণী। কুমার গণেশ তুমি আমি, শিব পূজিব দিবস যামী; শৈব হ’লে শিবাণী মোর, রইতে নারে ছেড়ে তারে॥
রাগঃ
তালঃ দাদ্রা

চৈতালি চাঁদনী রাতে — নব মালতীর কলি মুকুল-নয়ন তুলি’ নিশি জাগে আমারি সাথে।। পিয়াসি চকোরীর দিন-গোনা ফুরালো শূন্য-গগনের বক্ষ জুড়ালো দক্ষিণ-সমীরণ মাধবী-কঙ্কণ পরায়ে দিল বনভূমির হাতে।। চাঁদিনী তিথি এলো, আমারি চাঁদ কেন এলো না; বনের বুকের আঁধার গেল গো — মনের আঁধার গেল না। এ মধু-নিশি মিলন-মালায় কাঁটার মত আমি বিঁধিয়া আছি, হায়! সবারই আঁখিতে আলোর দেয়ালি অশ্রু আমারি নয়ন-পাতে।।
রাগঃ মধুমাধবী-সারঙ্
তালঃ ত্রিতাল

চল রে কাবার জিয়ারতে, চল নবীজীর দেশ। দুনিয়াদারির লেবাস খুলে পর রে হাজীর বেশ।। আওকাতে তোর থাকে যদি - আরফাতের ময়দান, চল আরফাতের ময়দান, এক জামাত হয় যেখানে ভাই নিখিল মুসলমান। মুসলিম গৌরব দেখার যদি থাকে তোর খায়েশ।। যেথায় হজরত হলেন নাজেল মা আমিনার ঘরে খেলেছেন যার পথে-ঘাটে মক্কার শহরে, চল মক্কার শহরে। সেই মাঠের ধূলা মাখবি যথা নবী চরাতেন মেষ।। ক'রে হিজরত কায়েম হলেন মদিনায় হজরত - যে মদিনায় হজরত, সেই মদিনা দেখবি রে চল, মিটবে রে তোর প্রানের হসরত; সেথা নবীজীর ঐ রওজাতে তোর আরজি করবি পেশ।।
রাগঃ
তালঃ কাহার্বা

চৌরঙ্গী চৌরঙ্গী চৌরঙ্গী চৌরঙ্গী চারদিকে রঙ ছড়িয়ে বেড়ায় রঙ্গিলা কুরঙ্গী॥ যে সকলের মন মাতায় কলকাতার চৌমাথায় ওপারে যে ফিল্মের ঝিল্মিল্ আলোর দেয়ালি। এপারে যে পথের ভিখারিনী চোখের বালি। গোরা কালো সাহেব মেমে মন্দ ভালো বি.এ. এম.এ. সবাই তাহার সঙ্গী। যে দক্ষিণ হাত তুলি দক্ষিণা চায় আলো দেয় রবি শশী, ফুল দেয় দখিনা বায়। ওকি গোলাপ ফুল নারঙ্গি। নুয়ে প’ড়ে আকাশ দেখে তাহার নাচের ভঙ্গী॥
সিনেমাঃ ‘চৌরঙ্গী’
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

চাঁদিনী রাতে মল্লিকা লতা। আবার কহিতে চাহে কোন কথা।। আবার ভ্রমর-নূপুর বাজে কী যেন হারানো হিয়ার মাঝে, আবার বেণুর উতলা রবে ব্যাকুল হ’য়ে ওঠে গোপন ব্যথা।। তনুর পিঞ্জর ভাঙিয়া কেন হায়, না-জানা-আকাশে হৃদয় যেতে চায়। বায়ুরে ডেকে বলে, বহিতে নারি আর যে দিল, তা’রে দিও সুরভি মধু-ভাব, কৃপা কর, আমি ঝরিয়া ম’রে যাই সহিতে পারি না মাটির মমতা।।
রাগঃ চাঁদনী কেদারা
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan