
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

দুখের সাহারা পার হয়ে আমি চলেছি ক্বাবার পানে। পড়িব নামাজ মা'রফাতের আরফাত ময়দানে।। খোদার ঘরের দিদার পাইব, হজ্জের পথের জ্বালা জুড়াইব, (মোর) মুর্শিদ হয়ে হজরত পথ দেখান সুদূর পানে।। রোজা রাখা মোর সফল হইবে, পাবো পিয়াসার পানি; আবে জম্জম্ তৌহিদ পিয়ে ঘুচাব পথের গ্লানি। আল্লার ঘর তওয়াফ করিয়া কাঁদিব সেথায় পরান ভরিয়া, ফিরিব না আর, কোরবানি দেবো এই জান সেইখানে।।
রাগঃ
তালঃ দাদ্রা

দিও বর হে মোর স্বামী যবে যাই আনন্দ ধামে যেন প্রাণ ত্যাজি হে স্বামী শ্রীকৃষ্ণ গোবিন্দ নামে॥ ভাসি যেন আমি ভাগীরথী নীরে অথবা প্রয়াগে যমুনার তীরে অন্তিম সময়ে হেরি আঁখি নীরে যেন মোর রাধা শ্যামে॥ ব্রজগোপালের শুনায়ে নূপুর মরণ আমার করিও মধুর বাজায়ো বাঁশি দাঁড়ায়ো আসি’ রাধারে লইয়া বামে॥
রাগঃ কাফি-সিন্ধু
তালঃ যৎ

দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মত গোলাপ ফুল। কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে-ভুল।। বাসি হাসির মালা নিয়ে কি হবে নওরোজে গিয়ে, চাঁদ না দেখে আঁধার রাতি বাঁধে কি গো এলোচুল।। আজো দখিন হাওয়ায় ফাগুন আনে বুল্বুলি নাই গুলিস্তানে, দোলে না আর চাঁদকে দেখে’ বনে দোলন-চাঁপার দুল্।। কী হারালো! নাই কি যেন মন হয়েছে এমন কেন, কোন্ নিদয়ের পরশ লেগে’ হয় না হৃদয় আর ব্যাকুল।।
রাগঃ
তালঃ কাহার্বা
দারুণ পিপাসায় মায়া-মরীচিকায় চাহিতে এলি জল বনের হরিণী। দগ্ধ মরুতল কে তোরে দেবে জল ঝরিবে আঁখি-নীর তোরই নিশিদিনই।। নিবায়ে গৃহ-দীপ আপন-নিশাসে আলেয়ার পিছে এলি সুখ-আশে, সে-সুখ অবসান সুমুখেতে শ্মশান — পিছনে অন্ধকার চির-নিশীথিনী।। কেন তুই বনফুল বিলাস-কাননে করিয়া পথ ভুল এলি অকারণে। ছিঁড়ে সাঁঝে তোরে মালা গাঁথি’ ভোরে দ’লিল বিলাসী পথ-ধূলি সনে। সন্ধ্যা-গোধূলির রাঙা রূপে ভুলে’ আসিলি এ কোথায় তমসার কূলে। শ্রাবণ-মেঘ হায় ভাবিয়া কুয়াশায় হারালি পথ তোর রে হতভাগিনী।।
রাগঃ জয়জয়ন্তী
তালঃ একতাল
দেখে যারে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী। শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে শ্মশান মাঝে শিব-দুলালী॥ আজ শান্ত সিন্ধু তীরে অশান্ত ঝড় থেমেছে রে, মা’র কালো রূপ উপ্চে পড়ে ছাপিয়ে ভুবন গগন-ডালি॥ আজ অভয়ার ওষ্ঠে জাগে শুভ্র করুণ শান্ত হাসি, আনন্দে তাই বসন ফেলি’ মহেন্দ্র ঐ বাজায়-বাঁশি, ঘুমিয়ে আছে বিশ্ব ভুবন মায়ের কোলে শিশুর মতন, পায়ের লোভে মনের বনে ফুল ফুটেছে পাঁচমিশালি॥
রাগঃ আনন্দ ভৈরবী
তালঃ কাহার্বা
১.

২.

দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরই মিনারে। এ কী খুশির অধীর তরঙ্গ উঠলো জেগে’ প্রাণের কিনারে।। মনে জাগে হাজার বছর আগে ডাকিত বেলাল এমনি অনুরাগে, তাঁর খোশ এলেহান, মাতাইত প্রাণ গলাইত পাষাণ ভাসাইত মদিনারে প্রেমে ভাসাইত মদিনারে।। তোরা ভোল গৃহকাজ, ওরে মুসলিম থাম চল খোদার রাহে, শোন, ডাকিছে ইমাম। মেখে’ দুনিয়ারই খা, বৃথা রহিলি না-পাক, চল মসজিদে তুই, শোন মোয়াজ্জিনের ডাক, তোর জনম যাবে বিফলে যে ভাই এই ইবাদতে বিনা রে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan