
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জয় বিগলিত করূণা রূপিণী গঙ্গে জয় কলুষহারিণী পতিতপাবনী নিত্যা পবিত্রা যোগী-ঋষি সঙ্গে॥ হরি শ্রীচরণ ছুঁয়ে আপন-হারা, পরম প্রেমে হ’লে দ্রবীভূত ধারা; ত্রিলোকের ত্রিতাপ পাপ তুমি নিলে মা, নির্মলে, তোমার পবিত্র অঙ্গে॥
রাগঃ ভৈরব
তালঃ ত্রিতাল

জগজন মোহন সঙ্কটহারী কৃষ্ণমুরারী শ্রীকৃষ্ণমুরারী। রাম রচাও ত শ্যামবিহারী পরম যোগী প্রভু ভবভয়-হারী।। গোপী-জন-রঞ্জন-ব্রজ-ভয়হারী, পুরুষোত্তম প্রভু গোলক-চারী।। বন্শী বাজাও ত বন বন-চারী ত্রিভুবন-পালক ভক্ত-ভিখারি, রাধাকান্ত হরি শিখি-পাখাধারী — কমলাপতি জয় গোপী-মনহারী।।
রাগঃ
তালঃ কাহার্বা

জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী, কাঁদে ধরা দুখ-জরজর! জাগো গৌরী, জাগো হর।। আজি শস্য-শ্যামা তোদের বন্যা অন্নবস্ত্র হীনা অরণ্যা সপ্ত সাগর অশ্রু-বন্যা, কাঁপিছে বুক থর থর।। আর সহিতে পারি না অত্যাচার, লহ এ অসহ ধরার ভার। গ্রাসিল বিশ্ব লোভ-দানব, হা হা স্বরে কাঁদিছে মানব, জাগো ভৈরবী জাগো ভৈরব ত্রিশূল খড়গ ধর ধর।।
রাগঃ যোগিয়া
তালঃ একতাল
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

জাগে না সে জোশ ল'য়ে আর মুসলমান। হায় করিল জয় যে তেজ ল'য়ে দুনিয়া জাহান।। যাহার তক্বির-ধ্বনি, তক্দির বদলালো দুনিয়ার না-ফরমানের জামানায় আনিল ফরমান খোদার, হায় পড়িয়া বিরান আজি সে গুল্-গুলিস্তান।। নাহি সাচ্চাই সিদ্দিকের, উমরের নাহি সে ত্যাগ আর নাহি আর বেলালের ঈমান, নাহি আলীর জুল্ফিকার, হায় নাহি আর সে জেহাদ-লাগি' বীর শহীদান।। নাহি আর বাজুতে কুওত, নাহি খালেদ, মুসা, তারেক নাহি বাদ্শাহি তখ্তে তাউস, ফকির আজ দুনিয়ার মালেক হায় ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্তান।।
রাগঃ
তালঃ কাহার্বা

জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা ডেকে যায় আজি তারা, চল্ রে সুমুখে চল। পিছু পানে চেয়ে’ মিছে প’ড়ে আছি সব নীচে, চাস্নে রে তোরা পিছে অগ্র-পথিক দল।। চলার বেগে উঠবে জেগে বনে নূতন পথ বর্তমানের পানে মোদের চল্বে অরুণ-রথ, অতীত আজি পতিত রে ভাই, রচ্ব ভবিষ্যৎ। স্বর্গ মোরা আন্ব, না হয় যাব রসাতল।। রইব না পিছে প’ড়ে অতীতের কঙ্কাল ধ’রে, বইবে নব জীবন-স্রোত যৌবন-চঞ্চল। বিশ্ব-সভাঙ্গনে সকল জাতির সনে বসিব সম-আসনে গৌরব-উজ্জ্বল।।
রাগঃ
তালঃ ফের্তা

জাগো যুবতী! আসে যুবরাজ। অশোক-রাঙা বসনে সাজ।। আসন-পাতা-বনে অঞ্চল আধো বন্দনা-গীতি-ভাষা বাধো বাধো, কপোলে লাজ।। উছলি’ ওঠে যৌবন আকুল তরঙ্গে, খেলিছে অনঙ্গ নয়নে, বুকে, অঙ্গে আকুল তরঙ্গে। আগমনী-ছন্দ মেঘ-মৃদঙ্গে ভবন-শিখী গাহে বন-কুহু সঙ্গে, বাজো হৃদি-অঙ্গনে বাঁশরি বাজো।।
নাটক : ‘আলেয়া’ (কাকলি ও বন্দিনীগণের গান)
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan