
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জ্যোতির্ময়ী মা এসেছে আঁধার আঙিনায়। ভুবনবাসী ছেলেমেয়ে আয় রে ছুটে আয়॥ আনন্দ আজ লুট হতেছে কে কুড়াবি আয়, আনন্দিনী দশভূজা দশ হাতে ছড়ায়, মা অভয় দিতে এলো ভয়ের অসুর’ দ’লে পায়॥ বুকের মাঝে টইটম্বুর ভরা নদীর জল, ওরে দুলছে টলমল, ওরে করছে ঝলমল। ঝিলের জলে ফুটল কত রঙের শতদল ছুঁতে মায়ের পদতল। দেব সেনারা বাইচ্ খেলে রে আকাশ গাঙের স্রোতে, সেই আনন্দে যোগ দিবি কে? আয় রে বাহির পথে, আর দেব না যেতে মাকে রাখব ধ’রে পায় মাতৃহারা মা পেলে কি ছাড়তে কভু চায়॥
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

জানি আমার সাধনা নাই আছে তবু সাধ। তুমি আপনি এসে দেবে ধরা দূর-আকাশের চাঁদ।। চকোর নহি মেঘও নহি আপন ঘরে বন্দী রহি’ আমি শুধু মনকে কহি কাঁদ নিশি দিন কাঁদ।। কূল-ডুবানো জোয়ার কোথা পাব হে সুন্দর? হে চাঁদ আমি সাগর নহি পল্লী-সরোবর। নিশীথ রাতে আমার নীরে, প্রেমের কুমুদ ফোটে ধীরে, মোর ভীরু প্রেম যেতে নারে ছাপিয়ে লাজের বাঁধ।।
রাগঃ
তালঃ দাদ্রা

জাগিলে ‘পারুল’ কিগো ‘সাত ভাই চম্পা’ ডাকে। উদিলে চন্দ্র-লেখা বাদলের মেঘের ফাঁকে।। চলিলে সাগর ঘু’রে’ অলকার মায়ার পুরে, ফোটে ফুল নিত্য যেথায় জীবনের ফুল্ল-শাখে।। আধারের বাতায়নে চাহে আজ লক্ষ তারা, জাগিছে বন্দিনীরা, টুটে ঐ বন্ধু কারা! থেকো না স্বর্গে ভু’লে এ পারের মর্ত্য-কূলে, ভিড়ায়ো সোনার তরী আবার এই নদীর বাঁকে।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ দাদ্রা
জোছনা-হসিত মাধবী নিশি আজ। পর পর প্রিয়া বাসন্তি-রাঙা সাজ।। রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে পর সোনালি চেলি নব সোনাল্ ফুলে, স্বর্ণলতার প’র সাতনরী-হার আজি উৎসব-রাত, রাখ রাখ গৃহ-কাজ।। পর কবরী-মূলে নব আমের মুকুল হাতে কাঁকন পর গেঁথে অতসীর ফুল, দূরে গাহুক ডাহুক পাখি সখি, মুখর নিলাজ।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ লাউনি
জয় ব্রহ্ম বিদ্যা শিব-সরস্বতী। জয় ধ্রুব জ্যোতি, জয় বেদবতী।। জয় আদি কবি, জয় আদি বাণী জয় চন্দ্রচূড়, জয় বীণাপাণি, জয় শুদ্ধজ্ঞান শ্রীমূর্তিমতী।। শিব! সঙ্গীত সুর দাও, তেজ আশা, দেবী! জ্ঞান শক্তি দাও, অমর ভাষা। শিব! যোগধ্যান দাও, অনাশক্তি দেবী! মোক্ষলক্ষ্মী! দাও পরাভক্তি, দাও রস অমৃত, দাও কৃপা মহতী।।
রাগঃ শিব-সরস্বতী (নজরুল সৃষ্ট)
তালঃ ত্রিতাল

জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী। কাঁদে ধরিত্রী নিপীড়িতা, কাঁদে ভয়ার্ত নরনারী।। আনো আরবার ন্যায়ের দণ্ড দৈত্য-ত্রাসন ভীম প্রচণ্ড, অসুর-বিনাশী উদ্যত আসি ধর ধর দানবারি।। ঐ বাজে তব আরতি বোধন, কোটি অসহায় কণ্ঠে রোদন! ব্যথিত হৃদয়ে ফেলিয়া চরণ বেদনা-বিহারী এসো নারায়ণ, রুদ্ধ কারার অন্ধ প্রাকার-বন্ধন অপসারি’।।
রাগঃ বাগেশ্রী
তালঃ চৌতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan