
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জোছনা-হসিত মাধবী নিশি আজ। পর পর প্রিয়া বাসন্তি-রাঙা সাজ।। রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে পর সোনালি চেলি নব সোনাল্ ফুলে, স্বর্ণলতার প’র সাতনরী-হার আজি উৎসব-রাত, রাখ রাখ গৃহ-কাজ।। পর কবরী-মূলে নব আমের মুকুল হাতে কাঁকন পর গেঁথে অতসীর ফুল, দূরে গাহুক ডাহুক পাখি সখি, মুখর নিলাজ।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ লাউনি
জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মা গো।। বরষ বরষ কৃথা কেঁদে যাই কৃথাই মা তোর আগমনী গাই সেই কবে মা আসিলি ত্রেতায় আর আসিলি না গো।। কোটী নয়নের নীল পদ্ম মা ছিঁড়িয়া দিলাম চরণে তোর, জাগিলিনে তুই, এলিনে ধরায় মা কবে হয় হেন কঠোর। দশ ভুজে দশ গ্রহরণ ধরি’ আয় মা দশ দিক আলো করি’ দশ হাতে আন্ কল্যাণ ভরি’ নিশীথ-শেষে ঊষা গো।।
রাগঃ যোগিয়া
তালঃ একতাল

জাগো অরুণ ভৈরব জাগো হে শিব-ধ্যানী। শোনাও তিমির-ভীত-বিশ্বে নব দিনের বাণী।। তোমার তপঃ-তেজে, শিব দগ্ধ বুঝি হয় ত্রিদিব, শরণাগত চরণে তব — হের নিখিল প্রাণী।। ধ্যান হোক অঙ্গ তব শক্তি ল’য়ে সঙ্গে, সৃষ্টির আনন্দে, হর, লীলা কর রঙ্গে। ললাটের বহ্নি ঢাকো শশী-লেখার তিলক আঁকো, ফণি হোক মণিহার, হে পিনাক-পাণি।।
রাগঃ অরুণ ভৈরব (নজরুল সৃষ্ট)
তালঃ ঝাঁপতাল

জয় ব্রহ্ম বিদ্যা শিব-সরস্বতী। জয় ধ্রুব জ্যোতি, জয় বেদবতী।। জয় আদি কবি, জয় আদি বাণী জয় চন্দ্রচূড়, জয় বীণাপাণি, জয় শুদ্ধজ্ঞান শ্রীমূর্তিমতী।। শিব! সঙ্গীত সুর দাও, তেজ আশা, দেবী! জ্ঞান শক্তি দাও, অমর ভাষা। শিব! যোগধ্যান দাও, অনাশক্তি দেবী! মোক্ষলক্ষ্মী! দাও পরাভক্তি, দাও রস অমৃত, দাও কৃপা মহতী।।
রাগঃ শিব-সরস্বতী (নজরুল সৃষ্ট)
তালঃ ত্রিতাল

জল ছল ছল এসো মন্দাকিনী। রস-ঢলঢল বারি-সঞ্চারিণী।। হৃদয়-গগন আজি তৃষ্ণা-ভরে উতল হইল প্রেম-গঙ্গা-তরে, মুদিত নয়ন খোলো বৈরাগিনী।। বিরস ভুবন রাখ সঞ্জীবিতা সজল সলিল আনো হিল্লোলিতা, ঝর ঝর ঝর স্রোত-উন্মাদিনী।।
রাগঃ
তালঃ মন্দাকিনী (১৬ মাত্রা)
জয় বাণী বিদ্যাদায়িণী জয় বিশ্বলোক-বিহারিণী।। সৃজন-আদিম তমঃ অপসারি' সহস্রদল কিরণ বিথারি' আসিলে মা তুমি গগন বিদারি' মানস-মরাল-বাহিনী।। ভারতে ভারতী মূক তুমি আজি বীণাতে উঠিছে ক্রন্দন বাজি' ছিন্ন চরণ-শতদলরাজি কহিছে বিষাদ-কাহিনী।। ঊর মা আবার কমলাসীনা, (মাগো) করে ধর পুনঃ সে রুদ্রবীণা নব সুর তানে বানী দীনাহীনা জাগাও অমৃতভাষিণী মা জাগাও অমৃতভাষিণী।।
রাগঃ খাম্বাজ
তালঃ একতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan