
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কাঁদিতে এসেছি আপনার ল’য়ে কাঁদাতে আসিনি হে প্রিয়, তোমারে। এ মম আঁখি-জল১ আমরি নয়নের২, ঝরিবে না এ জল তোমার দুয়ারে।। ভালো যদি বাসি একাকী বাসিব বিরহ-পাথারে একাকী ভাসিব, কভু যদি ভুলে আসি তব কূলে, চমকি’ চলিয়া যাব দূর পারে।। কাঁটার বনে মোর ক্ষণেকের তরে ফুটেছে রাঙা ফুল শুধু লীলা-ভরে, মালা হয়ে কবে৩ দুলিবে গলে কা’র। জাগিব একাকী ল’য়ে স্মৃতি কাঁটার কেহ জানিবে না, শুকাল কে কোথা কা’র ফুলে কা’রে সাজালে দেবতা, নিশীথ-অশ্রু মোর ঝরিবে বিরলে তব সুখ-দিনে হসির মাঝারে।।
১. মম আঁখি-বারি, ২. থাকুক আমারি, ৩. গলে
রাগঃ জয়জয়ন্তী
তালঃ একতাল
কলঙ্ক আর জোছনায় মেশা তুমি সুন্দর চাঁদ জাগালে জোয়ার ভাঙ্গিলে আবার সাগর-কুলের বাঁধ।। তিথিতে তিথিতে সুদূর অতিথি ভোলাও জাগাও ভুলে যাওয়া স্মৃতি এড়াইতে গিয়ে পরানে জড়াই তোমার রূপের ফাঁদ।। চাহি না তোমায় তবু তোমারেই ভাবি বাতায়নে বসি’ আমার নিশীথে তুমি আনিয়াছ শুল্কা চতুর্দশী। সুন্দর তুমি তবু হয় মনে আছে কলঙ্ক জোছনার সনে মুখোমুখি বসে কাঁদে তাই বুকে সাধ আর অবসাদ।।
রাগঃ বেহাগ মিশ্র
তালঃ দাদ্রা

কিশোর গোপ-বেশ মুরলিধারী শ্রীকৃষ্ণ গোবিন্দ। দ্বিভুজ শ্যাম সুন্দর মূরতি অপরূপ অনিন্দ্য।। পরমাত্মারূপী পরম মনোহর গোলকবিহারী চিন্ময় নটবর, ময়ূর পাখাধারী চিকুর চাঁচর মণি-মঞ্জীর শোভিত শ্রীচরণারবিন্দ।। গলে দোলে নব বিকশিত কদম ফুলের মালা খেলে ঘিরে যাঁরে প্রেমময়ী গোপবালা, শোভিত স্বর্ণবর্ণ পীতবাসে ওঙ্কার বিজড়িত শ্রীরাধার পাশে, পদ্মপলাশ আঁখি মৃদু-হাসে — যেরূপ ধেয়ায় মুনি ঋষি দেববৃন্দ।।
রাগঃ
তালঃ
কাজরি গাহিয়া এসো গোপ-ললনা। শ্রাবণ-গগনে দোলে মেঘ-দোলনা।। পর সবুজ-ঘাগরি চোলি নীল ওড়না, মাখো অধরে মধুর হাসি, চোখে ছলনা।। কদম-চন্দ্রহার প’রে এসো চন্দ্রাবলী তমাল-শাখা-বরণা এসো বিশাখা-শ্যামলী, বাজায় করতাল দূরে তাল-বনা।। লাবনি-বিগলিতা এসো সকরুণ ললিতা যমুনা-কূলে এসো ব্রজবধূ কুল-ভীতা, অলকে মাখিয়া নব জল-কণা।।
রাগঃ
তালঃ লাউনি

কুমকুম আবির ফাগের ল’য়ে কালিকা। খেলিছে ‘রসিয়া’ হোরি ব্রজ-বালিকা।। হোরির অনুরাগে যমুনায় দোলা লাগে, মাধব সনে ঐ খেলে মাধবিকা।। রঙের গাগরিতে রঙিলা ঘাগরিতে, রঙের মাতন লাগায় নাগর-নাগরিকা।। জেগেছে রঙের নেশা মাধবী মধু-মেশা, মনের বনে দোলে রাঙা ফুল-মালিকা।।
রাগঃ কালেংড়া
তালঃ খেম্টা

কলমা শাহাদতে আছে খোদার জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি।। ঐ কলমা জপে যে ঘুমের আগে ঐ কলমা জপিয়া যে প্রভাতে জাগে, দুখের সংসার যার সুখময় হয়, তা’র — তার মুসিবত আসে নাকো, হয় না ক্ষতি।। হরদম জপে মনে কলমা যে জন খোদায়ী তত্ত্ব তা’র রহে না গোপন দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ আল্লার রাহে তার রহে মতি। সদা আল্লার রাহে তার রহে মতি।। এসমে আজম হতে কদর ইহার পায় ঘরে ব’সে খোদা রসুলের দিদার তাহারি হৃদয়াকাশে সাত বেহেশত নাচে আল্লার আরশে হয় আখেরে গতি। তার আল্লার আরশে হয় আখেরে গতি।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan