
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কালা এত ভাল কি হে কদম্ব গাছের তলা। আমি দেখ্ছি কত দেখ্ব কত তোমার ছলাকলা; আমি নিতুই নিতুই সবই কত, (কালা) তিন সতিনের জ্বালা॥ আমি জল নিতে যাই যমুনাতে তুমি বাজাও বাঁশি হে, মনের ভুলে কলস ফেলে তোমার কাছে আসি হে, শ্যাম দিন-দুপুরে গোকুলপুরে (আমার) দায় হল পথ চলা॥ আমার চারদিকেতে ননদ-সতীন দু’কূল রাখা ভার, আমি সইব কত আর বাঁকা শ্যাম। ওরা বুঝছে সবই নিত্যি-নতুন, (নিতি) মিথ্যে কথা বলা॥
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

কেন আসে, কেন তা’রা চ’লে যায় ক্ষণেক তরে। কুসুম না ফুটিতে কেন ফুল-মালি ছিঁড়িয়া সাজি ভরে, কানন ক’রে খালি, কাঁটার স্মৃতি বেঁধে লতার বুকে, হায়, ব্যথা-ভরে।। ছাড়িয়া স্নেহ-নীড় সুদূর বনছায় বিহগ-শিশু কেন সহসা উ’ড়ে যায়, কাঁদে জননী তা’র ঝরা পালকখানি বুকে ঘ’রে।।
রাগঃ খাম্বাজ
তালঃ মধ্যমান
কে বলে গো তুমি আমার নাই? তোমার গানে পরশ তব পাই।। তোমায়-আমায় এই নীরবে জানাজানি অনুভবে, তোমার সুরের গভীর রবে আমারি কথাই।। হে বিরহী আমায় বারে বারে স্মারণ করো সুরের সিন্ধু পারে ওগো গুণী পেয়ে মায় যদি তোমার গান থেমে যায়, উঠবে কাঁদন সুরের সভায় চাই না কাছে তাই।।
রাগঃ
তালঃ কাহার্বা

কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে কহিতে গিয়ে কেন ফিরিয়া আসি লাজে।। শরমে মরমে ম'রে গেল বনফুল ঝ'রে ভীরু মোর ভালোবাসা শুকালো মনের মাঝে।। আজিকে ঝরার আগে, নিলাজ অনুরাগে ধরিতে যে সাধ জাগে হৃদয়ে হৃদয় রাজে।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ কাহারবা

কও কথা কও কথা, কথা কও হে দেবতা। তুমি তো জানো স্বামী আমার প্রাণে কত ব্যথা।। মোর তরে আজি সকল দুয়ার হইল বন্ধ হে প্রভু আমার তুমি খোলো দ্বার! সহে না যে আর সহে না এ নীরবতা।। শুনি অসহায় মোর ক্রন্দন গলিবে না পাষাণের নারায়ণ ভোলো অভিমান চরণে লুটায় পূজারিণী আশাহতা।।
নাটিকাঃ 'মীরাবাঈ'
রাগঃ কানাড়া মিশ্র
তালঃ যৎ
কেঁদো না কেঁদো না মাগো কে বলেছে কালো? ইষৎ হাসিতে তোর ত্রিভুবন আলো, কে বলেছে কালো।। কে দিয়েছে গালি তোরে, মন্দ সে মন্দ! যে বলেছে কালি তোরে, অনধ সে অন্ধ! মোর তারায় সে দেখে নাই তার নয়ন-তারা য়নাই আলো! তাই তারায় সে দেখে নাই।। রাখে লুকিয়ে মা তোর নয়ন-কমল (মাগো) কোটি আলোর সহস্র দল তোর রূপ দেখে মা লজ্জায় শিব অঙ্গে ছাই মাখালো।। তোর নীল -কপোলে কোটি তারা, চন্দনেরি ফোটার পারা ঝিকিমিকি করে গো — মা তোর দেহলতায় অতুল কোটি রবি -শশীর মুকুল ফোটে আবার ঝরে গো — তুমি হোমের শিখা বহ্নি- জ্যোতি, তুমি স্বাহা দীপ্তিমতী আঁধার ভুবন ভবনে মা কল্যাণ-দীপ জ্বালো তুমি কল্যাণ-দীপ জ্বালা।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan