
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নদী এই মিনতি তোমার কাছে। ভাসিয়ে নিয়ে যাও আমারে যে দেশে মোর বন্ধু আছে।। নদী, তোমার জলের পথ ধ’রে সে চ’লে গেল একা, আমি সেই হ’তে তার পথ চেয়ে রই, পেলাম না আর দেখা, ধূলার এ পথ নয় সে বন্ধু থাকবে চরণ-রেখা। আমি মীন হয়ে রহিব জলে, ছুট্ব ঢেউ-এর পাছে।। আমি ডুবে যদি মরি, তোমার নয় সে অপরাধ, কুলে থেকে পাইনে খুঁজে, তাই জেগেছে সাধ। আমি দেখ্ব ডু’বে তোমার জলে আছে কি মোর চাঁদ, বড় জ্বালা বুকে রে নদী টেনে লহ কাছে নদী, অভাগা এই যাচে।।
রাগঃ
তালঃ কাহার্বা

নিদাঘের খর তাপে ক্লান্ত এ ধরণী। মাধুরী হারায়ে হল পাণ্ডুর বরণী।। পিঙ্গল জটাজাল, তেজ তার অশনি। বৈশাখী ভোরে স্মরি’ রুদ্রাণী জননী।। ধূলি-ধূসরিত প্রসারিত অম্বর বুক-ভরা তৃষা তার, চাহে সে নটবর, শ্যামলী মেঘ-মালা, সেই তার জলধর — দাহনের অবসানে জুড়াইবে আপনি।।
রাগঃ শিবরঞ্জনী-বসন্ত-পঞ্চম
তালঃ কাহার্বা
নাচে শ্যাম সুন্দর গোপাল নটবর সুঠাম মনোহর মধুর ভঙ্গে ঘিরি' সে চরণ ঘুরিছে অগণন গ্রহ-তারা গোপী সম রঙ্গে।। হেরিয়া তাহারি নৃত্যের হিল্লোল পবন উন্মন সাগরে জাগে দোল সে নাচে বিবশ নিশীথ দিবস জাগে হিন্দোল আলো-আঁধার তরঙ্গে।। সে নাচে বৃষ্টি হয় কোটি সৃষ্টি নির্ঝর সম ঝরে ছন্দ সে নাচ হেরিয়া বন্ধন টুটে গো জাগে অনন্ত আনন্দ। ষড় ঋতু ঘুরে' ঘুরে' হেরে সেই নৃত্য প্রেমাবেশে মাতোয়ারা নিখিলের চিত্ত তাই এ ত্রিভুবন হলো না রে পুরাতন পেল চির-যৌবন নাচি' তারি' সঙ্গে।।
রাগঃ
তালঃ কাহার্বা

নিরালা কানন-পথে কে তুমি চল একেলা। দু'ধারে চরণ-পাতে ফুটায়ে ফুলের মেলা।। তোমার ওই কেশের সুবাস ফুলবন করিছে উদাস কুসুম ভুলিয়া মলয় ও কেশে করিছে খেলা।। লুটায়ে পড়ে ফুল-দল পরিবে বলিয়া খোঁপায় ওগো চলিবে বলি' বনতল ফুলেরা পরাগে রাঙায়, ও-পায়ে আলতা হ'তে চায় রঙিন গোধূলি-বেলা।। 'চলিয়া যেয়ো না, যেয়ো না' বলি' লতারা চরণে জড়ায়, রোধিতে কন্টক-তরু, আঁচল ছাড়িতে না চায়; আকাশে ইশারায় ডাকে দ্বিতীয়া চাঁদের ভেলা।।
রাগঃ পিলু মিশ্র
তালঃ কাহার্বা

নাম মোহাম্মদ বোল রে মন নাম আহমদ বোল। যে নাম নিয়ে চাঁদ-সেতারা আস্মানে খায় দোল।। পাতায় ফুলে যে নাম আঁকা ত্রিভুবনে যে নাম মাখা, যে নাম নিতে হাসিন ঊষার রাঙে রে কপোল।। যে নাম গেয়ে ধায় রে নদী, যে নাম সদা গায় জলধি, যে নাম বহে নিরবধি পবন হিল্লোল।। যে নাম রাজে মরু-সাহারায়, যে নাম বাজে শ্রাবণ-ধারায়, যে নাম চাহে কাবার মসজিদ — মা আমিনার কোল।।
রাগঃ
তালঃ কাহার্বা

নূপুর মধুর রুনুঝুনু বোলে। মন-গোকুলে রুনুঝুনু বোলে।। কূলের বাঁধন টুটে, যমুনা উথলি' ওঠে, পুলকে কদম ফোটে পেখম খোলে শিখী পেখম খোলে।। ব্রজনারী কুল ভুলে' লুটায় সে পদমুলে চোখে জল, বুকে প্রেম- তরঙ্গ দোলে।। শ্রীমতি রাধারই সাথে বিশ্ব ছুটেছে পথে, হরি হরি ব'লে মাতে ত্রিভুবন ভোলে। নামে ত্রিভুবন ভোলে।।
রাগঃ খাম্বাজ
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan