
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নাচে গৌরীদিবা হিম-গিরি-দুহিতা। নাচে দীপ্তিমতী নাচে উমা তপতী নাচে রে চির-আনন্দিতা।। তার কিরণ-আচল দোলে ঝলমল গিরি-পাষাণ অটল করে টলমল গলিয়া তুষার ঝরে নির্ঝর জল তার চরণ-ছন্দ-চকিতা।। তার নাচের মায়ায় প্রাণ পায় জড় জীব ভুলি’ বিরহ সতীর জাগে যোগীন্দ্র শিব, জাগে কুসুম-কলি গাহে বিহগ-অলি, তার রূপে ত্রিদিব হ’ল দীপন্বিতা।।
রাগঃ
তালঃ কাহার্বা

নন্দলোক হতে (আনন্দলোক হতে) আমি এনেছি রে মহামায়ায়। এনেছি মা মহামায়ায়। বন্ধ যথায় বন্দী যত কংসরাজার অন্ধকারায়।। বন্দী জাগো! ভাঙো আগল, ফেল রে ছিঁড়ে পায়ের শিকল; বুকের পাষাণ ছুঁড়ে ফেলে মুক্তলোকে বেরিয়ে আয়।। আমার বুকের গোপালকে রে রেখে এলাম ‘নন্দালয়ে’ সেইখানে সে বংশী বাজায় আনন্দ-গোপ-দুলাল হয়ে। মা’র আদেশে বাজাবে সে অভয় শঙ্খ দেশে দেশে, (তোরা) নারায়ণী সেনা হবি, এবার নারায়ণীর কৃপায়।।
রাগঃ
তালঃ দাদ্রা

নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান শুনি’ সে তকবিরের ধ্বনি আকুল হল মন-প্রাণ বাহিরে হেরিনু আসি বেহেশতী রৌশনীতে রে ছেয়েছে জমিন ও আসমান আনন্দে গাহিয়া ফেরে ফেরেশ্তা হুর গেলেমান — এলো কে, কে এলো ভুলোকে! দুনিয়া দুলিয়া উঠিল পুলকে।। তাপীর বন্ধু, পাপীর ত্রাতা, ভয়-ভীত পীড়িতের শরণ-দাতা মুকের ভাষা নিরাশার আশা, ব্যথার শান্তি, সান্ত্বনা শোকে এলো কে ভোরের আলোকে।। দরুদ পড় সবে : সাল্লে আলা, মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা। কেহ বলে, এলো মোর কম্লিওয়ালা — খোদার হাবীব কেহ কয় নিরালা মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা। কেহ বলে, আহমদ নাম মধু ঢালা — মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা। মজনুঁরও চেয়ে হল দীওয়ানা সবে, নাচে গায় নামের নেশায় ঝোঁকে।।
রাগঃ
তালঃ কাহার্বা
নিশি জেগে আমি গান শোনাবো বন বিহগ যদি মাগে বিদায় আমার অন্তর মধু পিয়াবো পিয়াল ফুলের পিয়ালায়।। বেল ফুল যদি যায় ঝরে প্রেম ফুল দেব ডালি ভ’রে মাধবী কুঞ্জ রচিব হিয়ায় ফাল্গুন যদি ফিরে যায়।। যদি নাহি বয় দখিনা বাতাস আমার আছে অঞ্চল আছে কেশ পাশ। যায় ডুবে যাক আকাশে চাঁদ মোর চাঁদ যেন নাহি ডুবে যায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

নিশীথ-স্বপন তোর ভু’লে যা নিশি-শেষে। বাদল-অবসানে আকাশ উঠেছে হেসে।। চখার পাশে আসে বিরহ-রাতের চখি আঁধার লুকাল ঐ দূর বনে এলোকেশে।। শরম-রাঙা গালে জাগিল কুমারী ঊষা, তরুণ অরুণ ঐ এসো রাঙা বর-বেশে।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
নামিল বাদল! রুমু রুমু ঝুমু নূপুর চরণে চল লো বাদল-পরী, আকাশ-আঙিনা ভরি’ নৃত্য-উছল।। চামেলি কদম যূঁথী মুঠি মুঠি ছড়ায়ে উতল পবনে দে অঞ্চল উড়ায়ে, তৃষিত চাতক-তৃষ্ণারে জুড়ায়ে চল্ ধরাতল।।
নাটক : ‘আলেয়া’ (বৃষ্টিধারার গান)
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan