
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

সখি যায়নি ত শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে যে রয়েছে তেমনি ঘিরে আমায়। মোর অন্তরতম আছে অন্তরে অন্তরালে সে যাবে কোথায়? আছে ধেয়ানে স্বপনে জাগরণে মোর নয়নের জলে আঁখি-তারায়।। কে বলে সখি অন্ধকার, এ বৃন্দাবনে কৃষ্ণ নাই, সখি গো – আমি অন্তরে পেয়েছি লো, বাহিরে হারিয়ে তায়, যাক্ না সে মথুরায়, যেথা তা’র প্রাণ চায়।। শ্যামে হেরিয়াছি যমুনার কালো জলে, সাগরে, আষাঢ়ের ঘন মেঘে হেরিয়াছি নাগরে। হেরিয়াছি তায় শ্যাম-শস্যে হেমন্তে, পীত-ধড়া হেরি তায় কুস্মি বসন্তে।। এঁকেছিলাম শ্যামের ছবি সেদিন সখি খেলার ছলে, আঁকিনি লো চরণ তাহার, পালায়ে সে যাবে ব’লে। আনিয়া দে আজ সে চিত্রপট আঁকিব লো আজ চরণ তা’র, সে যায়নি মথুরা কাঁদিস নে তোরা আছে আছে শ্যাম হৃদে আমার।।
রাগঃ
তালঃ ফের্তা

সোনার আলোর ঢেউ খেলে যায় মাঠের ঘাসে ঘাসে। বাউল হাওয়ায় কানাকানি মা বুঝি ঐ আসে॥ কাশের চামর নদীর চরে প্রণাম হয়ে লুটিয়ে পড়ে আনন্দেরি জোয়ার এলো ভোরের নীলাকাশে। মোদের মা জননী আসে॥ বেণু বনের মর্মরে আজ বাজে ছুটির বাঁশি বরষ পরে ঘরে ফিরে এলো পরবাসী। দুঃখী ছেলেমেয়ের মুখে হাসির আলো ফুটল সুখে আগমনীর আনন্দে আজ কুসুম হয়ে হাসে॥
রাগঃ
তালঃ
সকাল সাঁঝে প্রভু সকল কাজে উঠুক তোমারি নাম — বেজে উঠুক তোমারি নাম। নিশীথ রাতে তারার মত উঠুক তোমারি নাম — বেজে উঠুক তোমারি নাম।। তরুর শাখায় ফুলের সম বিকশিত হোক (প্রভু) তব নাম নিরুপম, সাগর মাঝে তরঙ্গ সম বহুক তোমারি নাম।। পাষাণ শিলায় গিরি নির্ঝর সম বহুক তোমারি নাম অকুল সমুদ্রে ধ্রুবতারা-সম জাগি’ রহুক তব নাম প্রভু জাগি’ রহুক তব নাম। শ্রাবণ দিনে বারি ধারার মত ঝরুক ও নাম প্রভু অবিরত মানস কমল বনে মধুকর সম লুটুক তোমারি নাম।।
নাটক: ‘রূপকথা’
রাগঃ
তালঃ কাহার্বা

সতী–হারা উদাসী ভৈরব কাঁদে। বিষাণ ত্রিশূল ফেলি’ গভীর বিষাদে।। জটাজুটে গঙ্গা নিস্তরঙ্গা, রাহু যেন গ্রাসিয়াছে ললাটের চাঁদে।। দুই করে দেবী–দেহ ধরি’ বুকে বাঁধে, রোদনের সুর বাজে প্রণব–নিনাদে। ভক্তের চোখে আজি ভগবান শঙ্কর — সুন্দরতর হ’ল – পড়ি’ মায়া ফাঁদে।।
রাগঃ উদাসী ভৈরব (নজরুল–সৃষ্ট)
তালঃ ত্রিতাল

সুন্দর! সুন্দর! অপরূপ! নন্দন-আনন্দ! মনোহর!! একহাতে মালা তার একহাতে তরবার শুভ্র পদ্মজ্যোতিঃ ও-কি দেব-সেনাপতি। ও কি রতির পতি কিশোর মুরলীধর।।
নাটক : ‘মধুমালা’
রাগঃ
তালঃ
সো’জা সো’জা সো’জা জগ নরনারী বাদল গ্যর্যজো বিজলি চ্যম্যকে র্যজ্যনী হো রহ্ আঁধিয়ারী।।
নাটিকাঃ ‘জন্মষ্টমী’
রাগঃ
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan