
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

সাত ভাই চম্পা জাগো রে, ঐ পারুল তোদের ডাকে। ভাই আর কত ঘুমাবি সবুজ পাতা-ঘেরা শাখে।। কি যাদু করলি তোদের বিদেশী সৎ-মায়ে, রাজার দুলাল ঘুমিয়ে আছিস আঁধার কানন-ছায়ে, নিজেরা না জাগলে কবে মুক্ত করবি মা’কে।। তোদের বোন এনেছে জিয়ন-কাঠি প্রাণের পরশ-মণি, মায়া-নিদ্রা ভোলাতে ঐ গায় সে জাগরণী। গুবরে পোকায় মউ খেয়ে যায় তোদের ঐ মৌচাকে।। তোদের চাঁপা রঙে চাপা আছে অরুণ-কিরণ-রেখা; তোরা জাগবি রে যেই, অমনি পাবি দিনমণির দেখা, বোনের সাথে ভাই জাগিলে ভয় করি আর কা’কে।।
রাগঃ
তালঃ কাহার্বা

পুরুষ : সোনার বরণ কন্যা গো, এসো আমার সোনার নায়ে চল আমার বাড়ি স্ত্রী : ওরে অচিন দেশের বন্ধুরে, তুমি ভিন্ গেরামের নাইয়া আমি ভিন্ গেরামের নারী। পুরুষ : গয়না দিব বৈচী খাড়ু শাড়ি ময়নামতীর। স্ত্রী : গয়না দিয়ে মন পাওয়া যায় না কুলবতীর। পুরুষ : শাপলা ফুলের মালা দেব রাঙা রেশমি চুড়ি। স্ত্রী : ঐ মন-ভুলানো জিনিস নিয়ে (বন্ধু) মন কি দিতে পারি? পুরুষ : (তুমি) কোন্-সে রতন চাও রে কন্যা, আমি কি তা জানি? স্ত্রী : তোমার মনের রাজ্যে আমি হ’তে চাই রাজরানী। দ্বৈত : হইও সাক্ষী তরুলতা পদ্মা নদীর পানি (আরে ও) (আজি) কূল ছাড়িয়া দু’টি প্রাণী অকূলে দিল পাড়ি॥
রাগঃ
তালঃ ফের্তা

সুদূর সিন্ধুর ছন্দ উতল আমরা কলগীতি চঞ্চল॥ তুফান ঝঞ্ঝা কল্লোল ছলছল ঊর্ধ্বে আমি ঝড় বহি শন্শন্ মম বক্ষে তব মঞ্জির তোলে গো রণন্ আনন্দ চিত্তে মেতে উঠি নৃত্যে গুরু গুরু গুরু বাজে বাদল মাদল॥ তুমি গগন তলে উঠি মেঘের ছলে জল-বিম্বমালা বালা পরাও গলে। তুমি বাদল হাওয়ায় কর আদন যখন মোরে কান্না পাওয়ায়। ধুলি গৈরিক ঝড়ে সাগর নীলাম্বরী জড়াইয়া অপরূপ করে ঝলমল॥
রাগঃ
তালঃ কাহার্বা

সেদিন প্রভাতে অরুণ শোভাতে হেসেছ বুকে মোর মধু-হাসিনী। পরেছ গলায় আমার দেওয়া ফুল সে কি গো সবি ভুল বিজন-বাসিনী।। যেচেছ কত না আদর সোহাগ ক্ষণে অভিমান ক্ষণে অনুরাগ, কত প্রিয় নামে ডেকেছ আমায় সে কি গো গেছ ভুলে মধুভাষিণী।। আমার সাধ-আশ-সাধনা-সুখ-হাসি তোমার সনে প্রিয় সকলি গেছে ভাসি, কেন ফেলে দিলে নিরাশার কূলে, কোন্ অপরাধে বল উদাসিনী।।
রাগঃ ইমন কল্যাণ
তালঃ ত্রিতাল

স্বপনে দেখেছি ভারত-জননী তুই যেন রাজরাজেশ্বরী। নবীন ভারত! নবীন ভারত! স্তব-গান ওঠে ভুবন ভরি’।। শস্যে ফসলে ডেকেছে মা বান মাঠে ও খামারে ধরে নাকো ধান মুখভরা হাসি, হসিভরা প্রাণ নদী ভরা যেন পণ্যতরী।। পড়ুয়ারা পড়ে বকুল-ছায়ে সুস্থ সবল আদুল গায়ে মেয়েরা ফিরিছে মুক্ত বায়ে কল-গীতে দিক মুখর করি’। ভুলিয়া ঈর্ষা ভোগ আসক্তি ধরার ক্লান্ত অসুর-শক্তি এসেছে শিখিতে প্রেম ও ভক্তি নব-ভারতের চরণ ধরি’।।
রাগঃ পাহাড়ি
তালঃ একতাল

সই ভালো ক’রে বিনোদ–বেণী বাঁধিয়া দে মোর বঁধু যেন বাঁধা থাকে বিননী–ফাঁদে।। সই বাঁধিতে সে বাঁধন–হারা বনের হরিণ সই জড়ায়ে দে জরীণ ফিতা মোহন ছাঁদে।। সই চপল পুরুষ সে তাই কুরুশ কাঁটায় রাখিব খোঁপারি সাথে বিঁধিয়া লো তায়। তাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে।। প্রথম প্রণয়–রাগের মত আলতা রঙে রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে। সই পায়ে ধ’রে সে যেন লো আমারে সাধে।।
রাগঃ সিন্ধু–ভৈরবী
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan