
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বোন : সাত ভাই চম্পা কে কি হবি বল। তোরা কে কি হবি বল কেলো, ভূলো, হেবো, পচা, ভুতো, ন্যাড়া, ডল্। প্রথম ভাই : আমি হব কাব্লিওয়ালা এক কুলো চাপ দাড়ি। ‘তেরে মুসে আগা, মোর মা গায়া, লেয়াও রূপী তাড়াতাড়ি’। দ্বিতীয় ভাই : আমি হব পন্ডিত মশাই, কাঁপবে ছেলের দল দেখে কাঁপবে ছেলের দল।। তৃতীয় ভাই : আমি হব ফেরিওয়ালা চাই চানাচুর ঘুগ্নিদানা! পাড়ায় পাড়ায় ফিরব ঘুরে পারবে না কেউ করতে মানা! রাত্রে হাঁক্ব ‘কুলফী বরফ’ হায় কি মজার কল।। চতুর্থ ভাই : আমি হব জজ সাহেব, দিব ফাঁসি ছ’ মাস ক’রে পঞ্চম ভাই : দারোগা আমি, তোর জজকে চালান দিব থানায় ধ’রে। ষষ্ঠ ভাই : আমায় দেখে দারোগা গুড়ুম আমি হব কনিষ্ঠ-বল।। সপ্তম ভাই : আমি হব বাবার বাবা মা সে আমার ভয়ে ঘোম্টা দিয়ে লুকোবে কোণে চূনি-বিল্লি হয়ে! বল্ব বাবায়, ওরে খোকা শিগ্গির পাঠশাল্ চল্।।
রাগঃ
তালঃ ফের্তা
স্বপনে দেখেছি ভারত-জননী তুই যেন রাজরাজেশ্বরী। নবীন ভারত! নবীন ভারত! স্তব-গান ওঠে ভুবন ভরি’।। শস্যে ফসলে ডেকেছে মা বান মাঠে ও খামারে ধরে নাকো ধান মুখভরা হাসি, হসিভরা প্রাণ নদী ভরা যেন পণ্যতরী।। পড়ুয়ারা পড়ে বকুল-ছায়ে সুস্থ সবল আদুল গায়ে মেয়েরা ফিরিছে মুক্ত বায়ে কল-গীতে দিক মুখর করি’। ভুলিয়া ঈর্ষা ভোগ আসক্তি ধরার ক্লান্ত অসুর-শক্তি এসেছে শিখিতে প্রেম ও ভক্তি নব-ভারতের চরণ ধরি’।।
রাগঃ পাহাড়ি
তালঃ একতাল

সখি জাগো, রজনী পোহায় মলিন কামিনী-ফুল যামিনী-গলায়।। চলিছে বধূ সিনানে (ওগো) বসন বশ না মানে শিথিল আঁচল টানে পথের কাঁটায়।।
রাগঃ ভৈরবী
তালঃ যৎ

সদা মন চাহে মদিনা যাবো, আমার রসূলে আরবী, না হেরে নয়নে, কি সুখে গৃহে র’বো।। মদিনার বুকে রয়েছে ঘুমায়ে আমার বুকের নিধি তায় বুকে তার মিলাইব বুক পায়ে লুটাইব নিরবধি ধূলিকণা হবো, আমি ধূলিকণা হবো (ওগো) নবী পদরেখা যেই পথে আঁকা সেই পথে বিছাইবো। আবিল হতে দেবো না, মধুর স্বপন তপ্ত বরণ আবিল হতে দেবো না। সদা আকুল পিয়াসা জাগে পদমুখো হ'য়ে কদম রসূল চুম্ দিবো অনুরাগে। ধূলি হ’বো, আমি সেই পথের ওই ধূলি হ’বো নবী যে পথ দিয়ে চলেছিলেন সেই পথের ওই ধূলি হবো শুধু পায়ের চিহ্ন পরশ পাবো সেই পথের ওই ধূলি হ’বো।। প্রিয় নবীর রাঙা পা দু'খানি চুমিব সদা দিবস-যামী, আমার জীবনে লেগেছে নয়নের স্বাদ জুড়াতে আমার দেখিবো পোড়া নয়নের মোর আছে বড় খেদ মিটেনি আমার তৃষা গো হেথা নয়নের তৃষা অধরে মিটাতে এবার আমি ধূলি হ’বো।।
লেটোদলের গান
কীর্তনের সুরে নাত-এ রসুল
রাগঃ
তালঃ দাদ্রা

সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধ’রে। খোদার রহম মেঘের মত ছায়া দেবে তোরে।। তুমি বিচার করো না — কেউ করলে তোমার ক্ষতি এক সে-বিচার-করনেওয়ালা ত্রিভুবনের পতি, তোর ক্ষতির ডালে ধরবে মোতি তাঁর বিচারের জোরে।। সকল সময় ধ’রে থেকো আল্লা নামের খুঁটি তিনি তোমার হেফাজতে দিবেন ক্ষুধার রুটি, ইয়াকিন দিলে থেকো তুমি, নিবেন তোমায় ত’রে।।
রাগঃ
তালঃ
সতী–হারা উদাসী ভৈরব কাঁদে। বিষাণ ত্রিশূল ফেলি’ গভীর বিষাদে।। জটাজুটে গঙ্গা নিস্তরঙ্গা, রাহু যেন গ্রাসিয়াছে ললাটের চাঁদে।। দুই করে দেবী–দেহ ধরি’ বুকে বাঁধে, রোদনের সুর বাজে প্রণব–নিনাদে। ভক্তের চোখে আজি ভগবান শঙ্কর — সুন্দরতর হ’ল – পড়ি’ মায়া ফাঁদে।।
রাগঃ উদাসী ভৈরব (নজরুল–সৃষ্ট)
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan