
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

আজি মনে মনে লাগে হোরি আজি বনে বনে জাগে হোরি।। ঝাঁঝর করতাল খরতালে বাজে বাজে কঙ্কন চুড়ি মৃদুল আওয়াজে লচকিয়া আসে মুচকিয়া হাসে প্রেম-উল্লাসে শ্যামল গোরী।। কদম্ব তমাল রঙে লালে লাল লাল হলো কৃষ্ঞ ভ্রমর ভ্রমরী রঙের উজান চলে কালো যমুনা-জলে আবির রাঙা হলো ময়ূর-ময়ূরী।। মোর হৃদি-বৃন্দাবন যেন রাঙে রাধা শ্যাম-যুগল চরণ-রাগে ও চরণ-ধূলি যেন ফাগ হ’য়ে নিশিদিন অন্তরে পড়ে মোর ঝরি’।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ আদ্ধা
শিল্পীঃ ইলা বসু

তিমির বিদারী অলখ-বিহারী কৃষ্ণ মুরারি আগত ঐ টুটিল আগল নিখিল পাগল সর্বসহা আজি সর্বজয়ী।। বহিছে উজান অশ্রু-যমুনায় হৃদি-বৃন্দাবনে আনন্দ ডাকে, (ওরে) ‘আয়’, বসুধা যশোদার স্নেহধার উথলায় (ওগো) কাল্-রাখাল নাচে থৈ-তা-থৈ।। বিশ্ব ভরি' ওঠে স্তব নমো নমঃ অরির পুরী-মাঝে এলো অরিন্দম। ঘিরিয়া দ্বার বৃথা জাগে প্রহরী জন বন্ধ কারায় এলো বন্ধ-বিমোচন, ধরি' অজানা পথ আসিল অনাগত জাগিয়া ব্যথাহত ডাকে, মাভৈঃ।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
১.

স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম
২.

বেদনার পারাবার করে হাহাকার তোমার আমার মাঝে হে প্রিয়তম। অনন্ত এই বিরহের নাহি পার, হবে না মিলন আর এ জনম।। এই বুঝি হায়, বিধির লিখন দু’কূলে থাকি’ কাঁদিব দু’জন রাতের চখা-চখীর সম।। বাতায়নে জ্বালি’ আশা-দীপ চাহিব তোমার আসার পথে বিফল মালার মলিন কুসুম ভাসাব নদীর ভাটীর স্রোতে। নিশুতি রাতের তারার চোখে, দলিত ফুলে ঝরা-কোরকে খুঁজিও আমায় ফিরিয়া যদি আসি এ-ঘরে প্রিয় মম১।।
১. আস হে কভু হে বন্ধু মম
রাগঃ কাফি-সিন্ধু মিশ্র
তালঃ কাহার্বা
মহাকালের কোলে এসে গৌরী হ’ল মহাকালী, শ্মশান–চিতার ভস্ম মেখে ম্লান হ’ল মার রূপের ডালি।। তবু মায়ের রূপ কি হারায় সে যেছড়িয়ে আছে চন্দ্র তারায়, মায়ের রূপের আরতি হয় নিত্য সূর্য–প্রদীপ জ্বালি’ ।। উমা হ’ল ভৈরবী হায় বরণ ক’রে ভৈরবেরে, হেরি’ শিবের শিরে জাহ্নবী রে শ্মশানে মশানে ফেরে। অন্ন দিয়ে ত্রি–জগতে অন্নদা মোর বেড়ায় পথে, ভিক্ষু শিবের অনুরাগে ভিক্ষা মাগে রাজদুলালী।।
রাগঃ দুর্গা
তালঃ তেওড়া

আমার দুখের বন্ধু, তোমার কাছে চাইনি ত’ এ সুখ। আমি জানিনি ত বুকে পেয়েও কাঁদবে এ মন বুক।। আমার শাখায় যবে ফোটেনি ফুল আমি চেয়েছি পথ আশায় আকুল, আজ ফোটা ফুলে কাঁদে কেন কুসুম ঝরার দুখ।। প্রিয় মিলন-আশায় ছিনু সুখে ছিলে যবে দূর, আজ কাছে পেয়ে পরান কাঁদে বিদায়-ভয়াতুর। এ যে অমৃতে গরল মিশা প্রাণে কেবলি বাড়িছে তৃষা, আমার স্বর্গে কেন মলিন ধরার বেদন জাগরূক।।
রাগঃ ছায়ানট-কেদারা
তালঃ একতাল
কালো পাহাড় আলো করে কে ও কে কালো শশী, নিতুই এসে লো বাজায় বাঁশি কদম তলায় বসি।। সই লো মানা কর্ না ওকে, ও চায় না যেন অমন চোখে, ওর চাউনি দেখে অলপ বয়সে হলাম দোষী।। গুরুজনের সে ভয় করে না, বাঁকিয়ে ভুরু ডাকে — সে ডাকে, আমারে সে ডাকে। রাতের বেলায় চোরের মত চাহে বেড়ার ফাঁকে। আমি না চাহিলে নূপুর ছুঁড়ে কলসি ভেঙে পালায় দূরে, আমি মরেছি সই প'রে তাহার বনমালার রশি।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan