
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মাগো আমি মন্দমতি তবু যে সন্তান তোরই (হায়) পুত্র বেড়ায় কাঙাল বেশে মা যার ভূবনেশ্বরী।। তুই যে এত হানিস হেলা (তবু) তোকেই ডাকি সারা বেলা মার খেলে মা’র শিশুর মত মাগো তোকেই জড়িয়ে ধরি।। মা হয়ে তুই কেমন করে কোল থেকে তোর দিলি ফেলে (মাগো) কেন দিলি ধুলায় ফেলে? (আমি) মন্দ এত হতাম না মা মায়ের স্নেহ-সুধা পেলে। (মা) তোর উপরে অভিমানে দু’চোখ যায় যেদিক পানে সেই দিকে তাই ধাই মা এখন মরণ-বাঁচন ভয় না করি।।
রাগঃ
তালঃ দাদ্রা

যেন দুধ-সাগরের ননী দিয়ে তৈরী লো এর গা। পৃথিবী কি শিউরে ওঠে, এ রাখে যখন পা।।
নাটক : ‘মধুমালা’
রাগঃ
তালঃ
আমারে চরণে দিও ঠাঁই ও চরণ বিনা, ওহে গিরিধারী! কামনা কিছুই নাই।। ব্যথিত হৃদয় হতে আকুল মরম বাণী, থেকে থেকে ভেসে আসে, ফিরে এসো এসো রানী। ফিরিতে পারি না আর অসীমে মিশিয়া যাই — তুমি ফিরে যাও সখা আমাতে আর আমি নাই।।
রাগঃ
তালঃ

পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরান-প্রিয়! চাহিতে যেমন আগের দিনে তেমনি মদির চোখে চাহিও।। যদি গো সেদিন চোখে আসে জল, লুকাতে সে জল করিও না ছল, যে-প্রিয় নামে ডাকিতে মোরে সে-নাম ধরে বারেক ডাকিও।। তোমার বঁধু পাশে (হায়) যদি রয়, মোরও প্রিয় সে, করিও না ভয়, কহিব তা’রে, ‘আমার প্রিয়ারে আমারো অধিক ভালোবাসিও’।। বিরহ-বিধুর মোরে হেরিয়া, ব্যথা যদি পাও যাব সরিয়া, রব না হ’য়ে পথের কাঁটা, মাগিব এ বর মোরে ভুলিও।।
রাগঃ বারোয়াঁ মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ ইফ্ফাত আরা নার্গিস
ওগো সুন্দর আমার। সুন্দর আমার, এ কি দিলে উপহার।। আমি দিনু পূজা-ফুল, বর দিতে দিতে ভুল, ভাঙিল আমার কূল তব স্রোতধারা।। গরল দিলে যে এই অমৃত আমার সেই, শুকাল নিশি-শেষেই রাতের নীহার।। তোমারি সুখ-ছোঁওয়ায় ফুটেছে ফুল শাখায়, তোমারি উতল বায় ঝরিল আবার।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
সৈয়দে মক্কী মদনী আমার নবী মোহাম্মদ করুণা-সিন্ধু খোদার বন্ধু নিখিল মানব-প্রেমাস্পদ।। আদম নূহ, ইব্রাহিম দাউদ সোলেয়মান মুসা আর ঈসা, সাক্ষ্য দিল আমার নবীর, সবার কালাম হ'ল রদ। যাঁহার মাঝে দেখল জগৎ ইশারা খোদার নূরের, পাপ-দুনিয়ায় আনলো যে রে, পুণ্য বেহেশতী সনদ।। হায় সিকান্দর খুঁজল বৃথাই আব-হায়াত এই দুনিয়ায় বিলিয়ে দিল আমার নবী, সে সুধা মানব সবায়। হায় জুলেখা মজল ঐ ইউসুফেরই রূপ দেখে, দেখলে মোদের নবীর সুরত, যোগীন হত ভসম মেখে'। শুনলে নবীর শিঁরিন জবান, দাউদ মাগিত মদদ।। ছিল নবীর নূর পেশানিতে, তাই ডুবল না কিস্তি নূহের পুড়ল না আগুনে হযরত ইব্রাহিম সে নমরুদের হায়, দোজখ আমার হারাম হ'ল পিয়ে কোরানের শিঁরিন শ্যহদ।।
রাগঃ মিশ্র খাম্বাজ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan